তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৭৬ তাফসীরে সূরা তওবা ইত্যাদির মত একজন চাকুরে মাত্র! তার প্রধান কাজ হলো রাষ্ট্প্রধানের মনোরঞ্জন করা, তার মন মতো ইসলামকে পেশ করা । আযহারের এ চাকুরে শাইখরা এখন আর দীনের ফিকির করে না। চাকুরী ঠিক রাখাই এখন তাদের বড় ফিকির। আফগানিস্তানের কমিউনিস্ট সরকারের এক মহিলা মন্ত্রীকে তাই আযহারের এক শাইখ কুরআন শরীফ উপহার দিয়ে সম্মান দেখিয়েছে। একজন কাফির কমিউনিস্টের হাতে কুরআন তুলে দেয়া কী বৈধ? হলো আল্লাহর ধর্ম। টেলিভিশন বা রেডিওতে প্রায়ই শাইখে আযহারের প্রোগ্রাম থাকত ৷ তিনি “কমিউনিজম ও ইসলাম' সম্পর্কে আলোচনা করতেন। | কিন্তু যখন আনোয়ার সা'আদাত ও রাশিয়ার মাঝে মনোমালিন্য সৃষ্টি হলো, তখন আবার আযহারের শাইখরা ফতওয়া দিলো, কমিউনিজম একটি কুফরী মতবাদ। যে এ মতবাদ গ্রহণ করবে, সে কাফের হয়ে যাবে। সারকথা হলো, তারা যখন কোন দলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তখন তারা সর্বপ্রথম সে দলের বিরুদ্ধে ফতওয়া সংগ্রহ করে। বলতে থাকে অমুক জামাআতের মাঝে ভ্রষ্টতা আছে। অমুক দলের মাঝে গোমরাহী আছে। তাবলীগ জামা‘আত খারাপ । এ ধরনের কথা প্রচার করতে শুরু করে। মুখ থেকে মুখে ছড়িয়ে দেয় । আচ্ছা, একটু চিন্তা করে দেখ, এরা তাবলীগ জামা'আতকে পর্যন্ত খারাপ বলতে দ্বিধাবোধ করে না । অথচ আমি তো এদের মতো ভদ্র, বিনয়ী, আত্মনিবেদিত আর কোন দলকে দেখছি না। এ জামা“আত গোটা পৃথিবীতে ইসলামের খেদমত করে যাচ্ছে। আমি স্বচোখে আমেরিকায় শত শত লোককে মসজিদে পেয়েছি, যারা ইতিপূর্বে ছিল পথভ্রষ্ট । তারা মদপান করে মাতাল হয়ে থাকতো । যিনা ‘ করতো। এদেরকে তাবলীগ জামা“আতের লোকেরা ঈমানের কথা বলে, কালিমার দাওয়াত দিয়ে হিদায়াতের রাজপথে নিয়ে এসেছে। এ দলের লোকেরা কারো কাছে বিনিময় প্রার্থনা করে না। কৃতজ্ঞতার প্রত্যাশাও করে না। তোমাকে বলবে, ভাই আমরা রাজনীতি বুঝি না, আমরা কালিমার দাওয়াত দিই । ঈমানের আলোচনা করি। তুমি তাদের কাউকে দেখবে, সে সহীহ-শুদ্ধভাবে কালিমা বলতে পারে না; অথচ তার কথায় কি প্রতিক্রিয়া! সে তার হৃদয়ের ভাষায় কথা বলে । তাই শ্রোতার হৃদয়ে তার কথা আবেদন সৃষ্টি করে। মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক এক আমেরিকানের ঘটনা ৷ তার ঘুম হয় না। কত ওষুধ খেল কিন্তু ঘুম হচ্ছে না। পরিশেষে ঘোষণা দিলো, .যে ডাক্তার তাকে ঘুম পাড়াতে পারবে তাকে তার আয়ের অর্ধেক দিয়ে দেবে । ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করলো । কিন্তু পারলো না। কেউ তাকে এক ঘন্টার জন্য ঘুম পাড়াতে পারলো না। ট্যাবলেট দিলো, নেশাযুক্ত ওষুধ দিলো । কিন্তু কোন ফলোদয় হলো না। ্‌ একদিনের ঘটনা । হয়তো নিউ মেক্সিকো বা সান্ফ্রান্সিসকোতে ঘটেছিল। লোকটি তার প্রাসাদতুল্য বাড়িতে বসে ছিল। চোখে ঘুম নেই। প্রায় উন্মাদ। দেখলো, তার বাড়ির সামনেই একদল মানুষ। সাদা পোশাক পরিহিত । মাথার নিচে পাগড়ি রেখে বেঘোরে ঘুমোচ্ছে। তাদের দৃশ্য দেখে লোকটি দারুণ বিস্মিত হলো। ভাবলো, হয়তো তাদের নিকট কোন ঘুমের ওষুধ আছে। প্রাসাদ থেকে নেমে এলো । বললো, তোমরা কারা? তারা বললো, আমরা তাবলীগ জামা'আতের লোক, আমরা মুসলমান। লোকটি বললো, তোমাদের নিকট কি আমার রোগের ওষুধ আছে? তারা বললো, তোমার রোগ কী? লোকটি বললো, আমার রোগ হলো, আমার ঘুম হয় না। তারা বললো, এতো এক সাধারণ রোগ । তারপর তারা কথা বলা শুরু করলো । এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়লো । একাধারে তিন ঘন্টা ঘুমালো। তারা তাকে ঘুম থেকে তুলে বসানোর চেষ্টা করলো, কিন্তু তার চোখ ঘুমে মিলিত। লোকটি দারুণ বিমুগ্ধ হলো। বললো, কিভাবে তোমাদের ধর্মে প্রবেশ করবো? তারা বললো, যাও গোসল করে এসো । তারপর সে মুসলমান হয়ে গেলো ।

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।