তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৭২ তাফসীরে সূরা তওবা আল্লাহ তাদের সাহায্য করেছেন। আমাকে মুহাম্মদ সিদ্দীক চকরী বলেছে। সে তখন দক্ষিণ কাবুলে কমান্ডার ছিল। একবার এক যুদ্ধবিমান এলো, আমাদের উপর বোমা ফেলতে লাগলো । আমরা সবাই লুকিয়ে পড়লাম। কিন্তু একজন বৃদ্ধ মুজাহিদ লুকালেন না। আকাশের দিকে তাকিয়ে কাদতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ! কে শক্তিশালী? তাদের যুদ্ধ বিমানগুলো, না আপনি? কে সবচেয়ে বড় ও মহান? আপনি, না তাদের বিমানগুলো? আপনার বান্দাদের নির্বিচারে ধ্বংস করার জন্য আপনি এ বিমানগুলোকে ছেড়ে দিয়েছেন । এভাবে কেঁদে কেঁদে দু'আ করে হাত নামাতেই বিমানটি পড়ে গেলো । আর কিছুক্ষণ পর কাবুল থেকে ঘোষণা করা হলো, একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে। তাতে একজন জেনারেল ছিল।

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।