তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

5 তাফসীরে সূরা তওবা ২৭১ অফিসার এলো। সে ছিলো বিশ্বাসগতভাবে কমিউনিস্ট । রাশিয়ান সৈন্য । দোভাষীর সাহায্যে সে আমাকে বললো, আমি তোমাকে ছেড়ে দেবো । মুক্তি দিয়ে দেবো । তবে তোমাকে একটি কথা বলতে হবে। সত্যি করে বলতে হবে। আমি বললাম, হ্যা, সত্যি করে বলবো, মিথ্যা বলবো না। সে বললো, আচ্ছা তোমরা সাধারণ ক্লাসিনকভের গুলীতে কিভাবে ট্যাংকগুলো ধ্বংস করে দাও, জ্বালিয়ে দাও? অথচ ক্লাসিনকভের গুলীতে তো তা ধ্বংস হওয়ার কথা নয়। সেই মুজাহিদ বললো, আমি জানি এরা শক্র। এদের সাথে মিথ্যা বলা বৈধ । কারণ, এটা যুদ্ধ। কিন্তু তা সত্তেও আমি আল্লাহর উপর ভরসা করে বললাম, আমরা মুসলমান। আমরা একমাত্র আল্লাহর উপর নির্ভর করি। কোন মানুষ, কোন অস্ত্র বা দুনিয়ার অন্য কোন শক্তির উপরও ভরসা করি না। আমাদের বিশ্বাস থাকে যা করার তা আল্লাহই করবেন। আমরা শুধু আল্লাহর নির্দেশে ওসীলা হিসেবে অস্ত্র হাতে তুলে নিয়েছি। তাই আমাদের জন্য এটাই যথেষ্ট যে, আমরা এক যৃষ্ঠি ধূলি হাতে নিয়ে বলবো- | 22৬ ৪ _90 175 LSS & ২. IAB Bs ব্যস, এতোটুকু বলে যদি সেই ধূলি ট্যাংকে নিক্ষেপ করি, তাহলে তাতে ট্যাংকে বিস্ফোরণ ঘটে, জুলে-পুড়ে নিঃশেষ হয়ে যায়। মুজাহিদ তাদের ভয় দেখানোর জন্য একথা বললো । কিন্তু অফিসার তো একজন সৈনিক ৷ সে কি আর তাতে ভয় পাবে। সে বিস্মিত হয়ে বললো, আচ্ছা তাই নাকি? এই তোমার সামনে কয়েকটি ট্যাংক দাড়িয়ে আছে। তুমি প্রথম ট্যাংকটির উপর ধূলি নিক্ষেপ করো তো দেখি। যদি সত্যিই তা ধ্বংস হয়ে যায়, তাহলে আমি আমার সামনে যে সাধারণ সৈন্যরা আছে তাদের সাক্ষী রেখে বলছি, তোমাকে ছেড়ে দেবো । আর যদি না পারো তোমাকে হত্যা করবো । মিথ্যাবাদীকে হত্যা-করাই আমার নীতি । আসলে আমাদের এমনই আত্মবিশ্বাসী হতে হবে, আমরা দুনিয়ার কাউকে ভয় করবো না, কোন রাজা- বাদশাহ বা অন্য কাউকে ভয় করবো না। শুধু একমাত্র আল্লাহকে ভয় করবো। যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তারই গোলাম । তিনি যখন বলেন ‘হও’ তখনই তা হয়ে যায়। তাই বলছি, তোমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না। আল্লাহ তোমার ব্যাপারে যা লিপিবদ্ধ করেছেন তাই তুমি পাবে। এ বিশ্বাস তোমার অবশ্যই থাকতে হবে। এ বিশ্বাস যদি থাকে তাহলে আল্লাহর সামনে দুনিয়ার সবকিছুকে ইঁদুরের মতো তুচ্ছ মনে হবে। যা হোক, এ মুজাহিদ আল্লাহর আশ্রয় নিলো । বললো, আমাকে একটু পানি দাও। পানি আনলে সে ওযু করলো । দু'রাকাত নামায আদায় করলো। সিজদায় পড়ে আল্লাহর নিকট দু'আ করলো । বললো, হে আল্লাহ! আমি তো এ কারামত দেখানোর যোগ্যতা রাখি না। কিন্তু হে আল্লাহ! আপনি তো সক্ষম আমাকে দিয়ে তা দেখাতে ৷ সুতরাং এই বেঈমান কাফির কমিউনিস্টদের সামনে আমাকে লজ্জিত করো না। তোমার রাসূলের ধর্মের অবমাননা করো না। এ ব্যর্থতা, এ অপমান শুধু আমার ব্যর্থতা ও অপমানই নয়, এটা গোটা মুসলিম উম্মাহর ব্যর্থতা ও অপমান। সালাম ফেরানোর পর মুজাহিদ এক অভাবনীয় প্রশান্তি অনুভব করলো। পথের পাশ থেকে এক মুঠি ধূলি নিলো। তারপর বললো- _ 900০5 Lod % ২1 90 ঝি ও &॥ ০4 তারপর তা ট্যাংকের উপর ছুঁড়ে মারলো। সাথে সাথে সেই বালু দাঁড়িয়ে থাকা সবগুলো ট্যাংকের উপর গিয়ে পড়লো। আর সবগুলো ট্যাংকে আগুন ধরে গেলো। দাউ দাউ করে লেলিহান শিখায় আগুন উঠতে লাগলো । ক্যাম্পের প্রধান অফিসার এ দৃশ্য দেখে থর থর করে কাপতে লাগলো এবং অন্যান্য দূরবর্তী ট্যাংকগুলো দূরে সরিয়ে নিতে নির্দেশ দিলো এবং তাকে ছেড়ে দিয়ে বললো, আর ধূলি নিক্ষেপ করো না। তুমি তোমার পথে চলে যাও। আমরা তোমাকে আটকাবো না। সত্যিই তাদের ছিলো বিশ্বাস, ছিলো একীন। তাই

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।