তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ্‌ ২৬৯ ০০৮৯১৫৬৫৬5৪ 0৮14 21109 অর্থ : আল্লাহ তাদেরকে ভালবাসেন যারা তার পথে এক সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করে যেন তারা সীসাঢালা প্রাচীর । (সুরা সফ £ 8) আমরা এখানে সীসাঢালা প্রাচীর । তাই আমরা চাইনা, আমাদের মাঝে কোন ফাটল সৃষ্টি হোক। আমাদের সবাইকে হাতে হাত ধরে দীড়াতে হবে । আমাদের মত ও বিশ্বাসের বাইরে কাউকে আমাদের মাঝে অবস্থানের সুযোগ দিব না। সে যেন পেশোয়ারে চলে যায়। তার দেশে চলে যায় । আমরা তো জিহাদের ফান্ডের অর্থ দিয়ে খাবার খেয়ে থাকি ৷ সুতরাং সে খাবার তো তাদের জন্য বৈধ হবে না। সে খাবার ফিৎনাবাজদের জন্য হারাম । শাইখ আব্দুল্লাহ আযযাম দাঁড়িয়ে যান এবং শাইখ তামীম এর কথার মাঝে বলেন, আমরা আরবদের জন্য যে সম্পদ ব্যয় করি তা শুধুমাত্র আরবদের জন্যই সংগ্রহ করা হয়েছে। জনৈক ব্যবসায়ী তা আরবদের জন্য ব্যয় করতে দিয়েছেন। তবে আমরা তাদের বলে দিয়েছি, যদি তা মুজাহিদদের জন্য ব্যয় না করা হয়, তবে তা অবশ্য এতীম, অসহায়, দুস্থ নারী-পুরুষদের জন্য ব্যয় করা হবে। তাই কোন ভাবেই তা ফিৎনাবাজদের জন্য ভক্ষণ করা বৈধ হবে না। কারণ, তোমার জন্য তা সংগ্রহ করা হয়নি। যারা শিরক শিরক বলে চিৎকার করে, আমি তাদের বলবো, তোমরা তো শিরুক দূর করার কোন চেষ্টা করোনি। ইনশাআল্লাহ আমরা আরবদের আফগানিস্তানে নিয়ে এসেছি- আরবরা যে অঞ্চলেই গেছে সেখানেই তারা সংস্কারমূলক কার্যক্রম চালিয়েছে। তারা জনগণকে এমনভাবে বুঝিয়েছে যে, সেখানে তুমি তাবিজ-কবজ দেখতে পাবে না। কারো গলায় আর তাবিজ নেই। মুজাহিদদের যে শিবিরে আরবদের দেখবে সেখানে কোন তাবিজ খুঁজে পাবে না। এক আরব ভাই! নাম আব্দুল্লাহ আনাস। সে একবার আহমদ শাহ মাসউদকে বলল, আচ্ছা, আমরা কেন তাওহীদের পতাকা তুলে ধরি না। এতে অসুবিধা কী? আহমদ শাহ মাসউদ বিচক্ষণ মানুষ । বললেন, কিছু দিন আমাদের মাঝে থাক। আমি তো তোমার মতো সচেতন সাত আটজন মানুষ খুঁজছি। আমি তাদের মুজাহিদদের শিবিরে পাঠাব । তারা তাদের তাওহীদ শিক্ষা দিবে। আমাদের সাথে থাক। তোমরা তরবিয়্যাত চালিয়ে যাও। তাওহীদের শিক্ষা দিতে থাক। যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দিবেন আমরা এ কবরগুলো শুধু মিটিয়েই দিব না; বরং কামান মেরে উড়িয়ে দিব। শোন, তুমি হয়তো জান না, যুদ্ধের মাঝে শরী“আতের হদ অর্থাৎ ফৌজদারী বিধানসমূহ প্রয়োগ করা হয় না। আমরা যদি এখন এ ধরনের ঘোষণা দেই, তাহলে নিঃসন্দেহে আফগানের সাধারণ অশিক্ষিত মানুষরা আমাদের ত্যাগ করে রুশদের পক্ষে চলে যাবে। বলবে, এরা বেদীন হয়ে. গেছে। এরা ওহাবী হয়ে গেছে। তাই আমি শিক্ষা ও দীক্ষার মাধ্যমে সংস্কারমূলক কাজ চালিয়ে যেতে চাই। আমি তোমাদের ইতিপূর্বে ইরাকী আবু আসেমের কথা বলেছি। তিনি আফগান জনগণের মাঝে যে সংস্কারমূলক কাজ করেছেন তার উপমা খুঁজে পাওয়া মুশকিল । কাজী মাসুম আহমদ শাহ মাসউদের পরামর্শ সভার এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব । তিনি আমাকে বলেছেন- আমরা সবাই গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসি। তার মত প্রভাবশালী মানুষ খুব কম দেখেছি। তার সামনে কেউ পা ছড়িয়ে বসতে পারে না, হাসি-মশকরা করতে পারে না। জোরে কথা বলতে পারে না। তিনি অশিক্ষিত আফগানদের কুরআন শিখিয়েছেন। তাহাজ্জুদ পড়া শিখিয়েছেন। বিশুদ্ধ আকীদা- বিশ্বাস শিক্ষা দিয়েছেন। এভাবে অজ্ঞতার জগত থেকে তাদের আলোর জগতে নিয়ে এসেছেন। তাই আফগানরা তাকে হৃদয় দিয়ে মহব্বত করে, ভালবাসে । ৪ এখন ভেবে দেখ, আমরা যদি আরো শিক্ষিত দক্ষ ও বিজ্ঞ প্রচারকদের আফগানিস্তানে আনতে. পারতাম, আর তারা তাদের দাওয়াতী কার্যক্রম চালাত, তাহলে আফগানীদের বিশ্বাসগত ক্রুটিগুলো দূর হয়ে যেত। তাই

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।