তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৬০ : তাফসীরে সূরা তওবা সিরা রা CO উন মুজাহিদের দায়িত ও কর্তব্যের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে দেয়া। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুজাহিদ যে দায়িত্ব পালনে ঈমানী চেতনা নিয়ে জীবন বিলিয়ে দেয়ার জন্য প্রস্তুত হয়েছে, সে দায়িত্বে যদি সন্দেহ সৃষ্টি করে দেয়া যায়, তাহলেই সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাবে। মুজাহিদ যে রণাঙ্গনে অংশগ্রহণ করছে, যাকে সে সত্যিকারের জিহাদ মনে করছে, যে পতাকাতলে সে জমায়েত হয়েছে, তাকে সে সত্যের পতাকা মনে করছে। তাই সে স্বতঃস্ষুর্ত হৃদয়ে জীবন বিলিয়ে দেয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে। এক্ষেত্রে সে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্বে নেই। সে ভাবছে না, সে কি ভুল পথে আছে, না মিথ্যা পতাকাতলে জমায়েত হয়েছে । এমনও নয় যে, সে জানে না, কিসের জন্য জীবন দিতে যাচ্ছে। বরং মুজাহিদের শতকরা একশত ভাগ নিশ্চিত হতে হয় যে, সে যে পথে এগিয়ে যাচ্ছে তা সত্যের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ । তাই সে তার সমস্ত শক্তি ব্যয় করছে। তার হৃদয় থেকে সব ধরনের কল্যাণের ফন্পুধারা উৎসারিত হচ্ছে। | সুতরাং জিহাদের বিজয় ধারাকে ভেঙ্গে দেয়ার সবচেয়ে সহজ পন্থা হলো মুজাহিদদের মাঝে সন্দেহের বীজ বপন করে দেয়া । একে অপরের মাঝে যে আস্থার সম্পর্ক আছে, তা নিশ্চিহ্ন করে দেয়া। আর এ সন্দেহ সৃষ্টির কাজটি সর্বপ্রথম শীর্ষ নেতৃত্বে যারা থাকেন, তাদের থেকে শুরু হয়। কারণ, নেতৃত্বের ব্যাপারে যদি সন্দেহ সৃষ্টি করা যায়, তাহলে ষাট ভাগ দুর্বলতা সৃষ্টি হয়ে যায়। আর এতে কোন সন্দেহ নেই যে, নেতাই সর্বদা মুজাহিদ সারির সর্বাথে থাকেন। সবচেয়ে কঠিন ও ভয়াবহ অবস্থার সম্মুখীন হন। কঠিন থেকে কঠিনতর কষ্ট তাকে সইতে হয়। এতোকিছু করা সত্তেও মানুষ কিন্তু মাত্র একটি কথায় তার নেতৃত্বকে বর্জন করে, 95 ত্যাগ করে। তবে যারা এ কাজগুলো করে থাকে, তারা কখনও রক্ষা পায় না। শোন, তুমি হয়তো শুনতে পাবে, ইনি তো ধন-সম্পদ লুটে নিচ্ছে। বা ইনি তার চারপাশে কিছু বখাটে লোকের সমাবেশ করছে। অথচ তোমার চোখ তা অস্বীকার করবে। এ ধরনের কথা ছড়াতে ছড়াতে এক সময় তা সত্য মনে হয়। ভাই, আল্লাহ তা'আলা কি তোমাকে বুদ্ধি দেননি? বিবেক দেননি? তুমি কয়েক বছর যাবত তার নেতৃত্বে যুদ্ধ করে যাচ্ছ, তুমি গভীর রাতে জেগে দেখ, তিনি তোমার সামনে, প্রচণ্ড যুদ্ধের ময়দানে তুমি তাকে তোমার সামনে দেখতে পাচ্ছ, দান-সদকার ক্ষেত্রে সে তোমার অগামী। এতোকিছু দেখা ও শোনার পর কেন সেই কান-কথা বিশ্বাস করলে? কেন তুমি বললে না- ০৫554801451 8/%5-255456 SEN CLANS Ai IO অর্থ : যখন তোমরা শুনলে, তখন মু'মিন পুরুষ ও নারীরা কেন তাদের ব্যাপারে ভাল ধারণা করল না এবং বলল না, এটা সুস্পষ্ট মিথ্যা বচন । (সূরা নুর-১২) দেখবে, হয়তো কেউ তোমাকে এসে বলবে, আরে ভাই! অমুকের কথা আর বল না। তার তো জিহাদের ফান্ডের টাকায় তৈরি কয়েকটি বিল্ডিং আছে। আমি একদা মক্কায় ছিলাম । আমাকে এক ব্যক্তি বলল, আপনি যদি এ ব্যক্তির পাশ দিয়ে যান, তাহলে তিনি আপনাকে একটি কথা বলবেন। আমি বললাম, বেশ; তাহলে যাচ্ছি। আমি তখন তার পাশ দিয়ে গেলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ৷ আমাকে কাছে ডাকলো । আমি নিকটবর্তী হতেই তিনি বললেন, আমি কয়েকজন লোককে বলতে শুনেছি, আপনার নাকি পেশোয়ারে কয়েকটি বাড়ি আছে। আমি বিস্মিত হলাম ৷ বললাম, ভাই! আমি তো কখনও পেশোয়ারে থাকিনি। আরে পেশোয়ারের সেই বাড়ি দিয়ে আমি কি করব? যদি বাড়ি-বাগানের প্রয়োজন হতো, তাহলে তো জন্মভূমি জর্দানেই বানাতাম। পেশোয়ারে বাড়ি তৈরিতে কি ফায়দা? আসলে মানুষ একটুও চিন্তা করে না। একটুও ভেবে দেখে না। ব্যস, যা শুনে তাই বলতে থাকে । কেউ হয়তো মুজাহিদ শিবিরে এলো, কিছু বলল, ব্যস তিন-চারজন জিহাদ ছেড়ে চলে গেল। কয়েকজনের হৃদয় ভেঙ্গে গেল। জিহাদ ত্যাগ করল। আচ্ছা ভেবে দেখ তো, মক্কা বা মদীনায় বসে

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।