তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৬ তাফসীরে সরা তওবা তখন হিন্দ বললেন, ইয়া রাসলল্লাহ! একজন স্বাধীন নারী কি যিনা করতে পারে? তিনি অত্যন্ত বিস্মিত ও -আশ্চর্যান্বিত হয়েই এ প্রশ্রটি করেছিলেন। তার" মুশরিক ছিল, অজ্ঞ ছিল। কিন্তু তাদের মাঝে আখলাক ছিল। উন্নত গুণাবলী ছিল । উত্তম চরিত্রের অধিকারী ছিল তারা । এবার আধুনিক খোদাদ্রোহী চরিত্রের দিকে তাকান। মিসরের জামাল আব্দুন নাসের কত জঘন্য চরিত্রের লোক ছিল দেখুন। সে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গ্রেফতার করিয়ে আনত ৷ সাথে সাথে তার সহোদরা বোনদেরকেও নিয়ে আসত । তারপর ভাইয়ের সামনে তার বোনের কৌমার্য ছিন্ন করত । আর জেলার হামযা বাসুনীর বেহায়াপনার কথা লিখতে তো কলম অগ্রসর হতে চায় না৷ সহোদর দুই ভাই কাররুদ্ধ এ নরাধম তাদের পরস্পরকে সমকামিতায় লিপ্ত হতে বাধ্য করত ৷ নতুবা তাদের উপর চালাত কঠিন অত্যাচার ৷ এভাবে মিসরের জেলে যে কত নারী তার কৌমার্য হারিয়েছে, তার হিসাব কে রেখেছে ! জয়নব গাজালী তার গ্রন্থ “আইয়ামুন মিন হায়াতী' (বাংলায় “কারাগারে রাত-দিন" নামে গ্রন্থটি প্রকাশিত হয়েছে) এর মাঝে তা বর্ণনা করতে গিয়ে বলেন, “আমি দাড়াতে পারতাম না৷ প্রয়োজনে হামীদা কৃতুবের উপর ভর দিয়ে দীড়াতাম। ওজুর জন্য তিনি আমাকে ধরে ধরে নিয়ে যেতেন। কারণ, আমি কারারুদ্ধ অবস্থায় পাচ বৎসর পাঁচ মিনিটের জন্যও ঘুমাইনি ৷' তিনি বলেন, একদিন তারা আমার নিকট একজন পুলিশ পাঠাল! হামযা বাসুনী তাকে বলে সামনে যাও আর সে পিছিয়ে যায়। আবার বলে সামনে যাও আর সে পিছিয়ে যায়। তারপর লোকটি কেঁদে ফেলল এবং হামযা বাসুনীর সামনে দিয়েই দৌড়ে পালিয়ে গেল। এরপর তারা আরেকজন লোক নিয়ে এল। হামযা বাসুনী বলল, যাও। সে আমার সেলে প্রবেশ করল। তারা বলল, কাজ চালাও । যয়নব গাজালী বলেন, ‘আমি দাড়িয়ে গেলাম । আমার মন ও শরীরে অসাধারণ সাহস ও শক্তি অনুভব করলাম। আল্লাহ আমাকে সাহায্য করলেন। আমি তার ঘাড় কামড়ে ধরলাম । লোকটি ওজনে ন্যাকড়ার মত মনে হল । আমি তাকে নিক্ষেপ করলাম, যেন সে কমলালেবুর বিচি | তিনি বলেন, আমি পশুটিকে আমার সেলেই মেরে ফেললাম !' এই হল আধুনিক জাহেলিয়্যাতের আখলাক-চরিত্র। এ হল এ শতাব্দীর খোদাদ্রোহীদের চরিত্র। হাফেজ আসাদ, সে তো যিনা করার উদ্দেশ্যে কুমারী মেয়েদের জেলে আবদ্ধ করত | আর সতী-সাধ্বী মেয়েরা কারা প্রকোষ্ঠে থেকে মুজাহিদ ভাইদের নিকট পত্র পাঠাত, এসো হে মুজাহিদ ভাইয়েরা! আমাদের গর্ভের অবৈধ জ্রণ বড় হতে শুরু করেছে; এসো, আরো কিছু ঘটার পূর্বেই এই কারা প্রকোষ্ঠ ধ্বংস করে দাও; এ হল সমাজবাদী, জাতীয়তাবাদী বিপ্লবীদের চরিত্র। এ হল প্রগতিবাদীদের নখরাঘাতে ক্ষত-বিক্ষত মানবতার রক্তাক্ত দাস্তান। যাক, সার কথা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল্লাহকে বিবস্ত্র তওয়াফকারী ও মুশরিকদের অপকর্ম থেকে পবিত্র করতে চাইলেন। আর এ মর্মে সূরা বারাআ-এর চল্লিশটি আয়াত অবতীর্ণ হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে আয়াতগুলোসহ আলী (রাঃ)কে মক্কায় প্রেরণ করলেন। ইতোপূর্বেই তিনি আবূ বকর (রাঃ)কে হাজীদের আমীর নিযুক্ত করে পাঠিয়েছিলেন। তিনি আলী (রাঃ)-এর হাতে আয়াতগুলোর লিখিত একটি কপি তুলে দিয়ে বললেন, আবু বকরের সাথে গিয়ে মিলিত হও এবং সমস্ত হাজীর সামনে এ আয়াতগুলো পাঠ করে তাদের শুনিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী (রাঃ)কে এ কারণে পাঠালেন যে, আরবদের মাঝে প্রচলিত নিয়ম ছিল, যে ব্যক্তি কোন চুক্তিতে বা প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছে, সে নিজে বা তার নিকটাত্মীয় ছাড়া অন্য কেউ সেই চুক্তি ভঙ্গ বা বাতিল করলে তা কার্যকরী হত না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলীকেই (রাঃ) এ দায়িত্ব সম্পাদনের জন্য নির্বাচিত করলেন। পথে আলী (রাঃ) আবু বকর (রাঃ)-এর সাথে মিলিত হলেন। আলী (রাঃ)কে দেখে আবু বকর (রাঃ) ভড়কে গেলেন। তিনি ভাবলেন, হয়তো তার ব্যাপারে কোন অহী অবতীর্ণ হয়ে থাকবে, হয়ত তাকে দায়িতৃ

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।