২৫৮ তাফসীরে সূরা তওবা বব যারা ররর পাশাকে আরব উপদ্বীপে আগমন করতে উৎসাহিত করেছে। ওবায়দুল্লাহ ইবনে মাসউদকে বন্দী করেছে। পথে পথে লাঞ্ছিত-অপমানিত করে ঘুরিয়েছে। অবুঝ বালকরাও তার সাথে তিরস্কার করেছে। ওয়াহাবীদের বিরুদ্ধে ভ্ৰষ্ট সৃফীরা ছিল। ওয়াহাবীদের বিরুদ্ধে শিয়ারা ছিল। ইংরেজ ও তার দোসররা ছিল ওয়াহাবীদের বিরুদ্ধে। অথচ এরা জানে না, ওয়াহাবী কি। এর আদর্শ কী। পাকিস্তানীদের মতো অন্যান্য দেশের লোকেরাও তাদের সম্পর্কে জানে না। অন্যের কথা কী বলব। দীর্ঘদিন পর্যন্ত আমিও ওয়াহাবীদের অপছন্দ করতাম। মনে করতাম, এরা ইসমাইলিয়্যা, নাসিরিয়্যাদের মতো একটি ভ্রষ্ট দল। মাধ্যমিক স্তরের লেখাপড়া শেষ করেও আমি এ বিশ্বাসই করতাম ৷ এমনকি বার্থ পার্টিও ওয়াহাবীদের বিরুদ্ধে ছিল। ইরানে অনেক আহলে সুন্নাত ওয়াল জামা“'আতগপন্থী বিজ্ঞ আলেম ওয়াহাবী অভিযোগে কারাবরণ করছে। যেমন আহমদ মুফতী জাদা, ইবরাহীম মুহিউদ্দীন, নযর মুহাম্মদ, আরো অনেকে ৷ সুতরাং তোমরা একদিন বা এক রাতের প্রচেষ্টায় মানুষের মন থেকে ওয়াহাবীদের সম্পর্কে বিদ্যমান খারাপ ধারণা দূর করতে পারবে না। হ্যা, তাদের মাঝে এসে তাদের সাথে মিশে যাও। তাদের নিকট তোমাদের পরিচয় তুলে ধর। তারা তোমাদের প্রতি আস্থাবান হলে অবশ্যই তোমাদের আকীদা- বিশ্বাস তারা মেনে নেবে । তোমাদের থেকে দীন শিখতে আগ্রহী হবে । ১৭-খ
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।