তাফসীরে সূরা তওবা ২৫৭ পু লরি উনি শাইখ আব্দুল আযীয নিজ মুখে একথা বলেছেন? সে বলল, হ্যা। আমি তাকে বললাম, আল্লাহর দীনকে মানুষের নিকট অপছন্দনীয় করে তুলো না। শাইখ আব্দুল আধীয মুসলমানদের নিকট সত্যের প্রতীক। যদি এ ধরনের কথা আফগান মুজাহিদদের নিকট পৌছে, তাহলে তারা তার সম্পর্কে কী ভাববে! | এরপর আমার সাথে সাক্ষাৎ হলে আমি তাকে বললাম, হে শাইখ! আপনার সম্পর্কে বলা হয়, আপনি বলেন, আফগানিস্তানের জিহাদ নাকি মুশরিকদের সাথে মিলে নাস্তিকদের সাথে যুদ্ধ করার নামান্তর ৷ আমার কথা শুনে তিনি বিস্মিত হয়ে বললেন, তারা তো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। তারপর তিনি কয়েকটি প্রবন্ধে লিখলেন যে, আফগানিস্তানের জিহাদ একটি ইসলামী জিহাদ । জানে-মালে তাদের সাথে জিহাদে অংশগ্রহণ করা শক্তি সামর্থ্য থাকলে ফরয। সেই পত্রিকা আমার নিকট সংরক্ষিত আছে। তার ফতওয়াও আমার নিকট সংরক্ষিত আছে। “আল মুজতমা’ পত্রিকা তা প্রকাশ করেছিল। “আল জিহাদ’ পত্রিকা তা প্রকাশ করেছিল। হ্যা, জানে-মালে জিহাদ করা ফরযে আইন। এ ব্যাপারে তিনি কয়েকটি গ্রন্থও রচনা করেছেন। ৃ ভাইয়েরা! আমরা এ কথা বলতে পারি না যে, আফগানের লোকেরা মুশরিক | যদিও. দেখি, তারা সমাধিস্থ ব্যক্তি থেকে সাহায্য প্রার্থনা করছে। আর যদি কাউকে তা করতে না দেখি, তাহলে কি তাদের মুশরিক বলতে পার? আমি আল্লাহর কসম দিয়ে বলছি, তোমরা কি কোন আফগানীকে কবরের নিকট গিয়ে কবরস্থ ব্যক্তির থেকে সাহায্য প্রার্থনা করতে দেখেছ? আমি তো কাউকে দেখিনি । তোমরা কি কাউকে দেখেছ? অথচ কিছু লোক তো মাত্র ছয় ঘন্টা আফগানিস্তানে থেকে মাইক্রোস্ষোপ বা টেলিস্কোপ দিয়ে আবিষ্কার করে ফেলে যে, আফগানীরা কবরস্থ মৃত ব্যক্তির নিকট সাহায্য প্রার্থনা করে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আফগানিস্তানে বহু হেটেছি। প্রায় কাবুল পর্যন্ত হেটেছি। রাস্তার পাশে কোন কবর দেখিনি। অথচ পাকিস্তানের পেশোয়ার থেকে তারামনজিল পর্যন্ত পথটুকু কবরে কবরে ভরা। আফগানিস্তানে তা দেখিনি। তারপরও আমি বলছি, আচ্ছা তোমরা যদি তোমাদের ব্যাপারে অটল থাক, আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের উপদেশ দিয়ে থাক, তাহলে কি এটা উচিত হবে না যে, তোমরা এ অজ্ঞ- অসহায় মানুষগুলোর মাঝে হাজির হয়ে তাদের আল্লাহর দীন ও সহীহ আকিদা শিক্ষাদান করবে । আমরা তো তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে বহু তাবিজ তাদের গলা আর বাজু থেকে ফেলে দিতে পেরেছি। একদা আমি প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ছিলাম। প্রশিক্ষণের শেষদিকে বা গল্পের মজলিসগুলোতে আমি তাদের বলতাম, কবর পাকা করার ব্যাপারে ইমাম আবু হানিফা (রহঃ)-এর মতামত কী? তারা যদি একথা জানতো যে, ইমাম আবু হানিফা তা অপছন্দ করতেন। ব্যস, তারাও তা অপছন্দ করত | কখনো রলতাম, তাবিজ ব্যবহারের ব্যাপারে ইমাম আবু হানিফা রেহঃ)-এর মতামত কী? এভাবে প্রশ্ন উত্থাপন করে তাদের সামনে মাসআলাটি সুস্পষ্ট করে দিতাম, আর তারা তা অবলীলাক্রমে মেনে নিত। কারণ, তারা ইমাম আবু হানিফা (রহঃ) কে অত্যন্ত মহব্বত করে। আর আবু হানিফা (রহঃ) এ সবকিছুর বিরুদ্ধে মত প্রকাশ করে গেছেন। তাই বলছিলাম, হিকমতের সাথে উত্তম উপদেশের মাধ্যমে তাদের বললে অবশ্যই তারা তা গ্রহণ করে। তারা আরবদেরকে শিক্ষকের মতো সম্মান করে। হ্যা, যদি তুমি প্রথম দিন গিয়েই তাদের হাতে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের পুস্তক তুলে দাও, তাহলে কিন্তু তারা তা মেনে নিবে না। কারণ, ইংরেজরা তিন শতাব্দী ধরে তাদের হৃদয়ে ওয়াহাবীদের সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি করে গেছে। তাই সহজে তারা এ কথা মেনে নিতে পারে না। ইংরেজরা ভয় পেত যে, যদি মুসলিম সমাজে ওয়াহাবীদের সংস্কারমূলক দাওয়াত পৌছে যায় ও ১৭-ক
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।