তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৫৬ তাফসীরে সূরা তওবা আল্লামা ইবনে তাইমিয়া (রহঃ) জাহমিয়া নামক এক বাতিল ফিরকার বিরুদ্ধে প্রচুর শ্রম দিয়েছিলেন! কিন্তু তিনি তাদের সম্পর্কে বলতেন-_ IGE SN SAN SS SAS AAC ৬ অর্থ : যদি আমি তোমাদের মতো বলি, তাহলে আমি কাফের হয়ে যাব। কিন্তু আমি তোমাদের কাফের বলব না । কাৰণ, তোমরা অজ্ঞ । তোমাদের মাঝে ইসলামের নির্মল জ্ঞান নেই । ইবনে তাইমিয়া (রহঃ) বলতেন, যেসব লোক মৃত বুযুর্গ ব্যক্তির নিকট সাহায্য প্রার্থনা করে, আমরা তাদের কাফের বলব না। কারণ, তারা অজ্ঞ-মূর্খ । ইসলাম সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই । এই হলো আহলে সুন্নাত ওয়াল জামা'আতের ইমামদের মতামত আমরা সবাই তাদের মনীষা ও তাদের আকীদা-বিশ্বাসের স্বচ্ছতা সম্পর্কে জ্ঞাত । এমন অবস্থায় তারা যখন মূর্খ ও অজ্ঞ লোকদের শিরকে লিপ্ত থাকা সত্তেও তাদেরকে মুশরিক বলতে নিষেধ করা হয়েছে, তাহলে কিভাবে আমরা আফগানিস্তানের লোকদেরকে ঢালাওভাবে মুশরিক বলতে পারি? কিভাবে তাদের সাথে জিহাদ করাকে অবৈধ বলতে পারি? এ ধরনের কথা বলা কখনও উচিত নয়। উসিলা গ্রহণ করা সম্পর্কে আগেই বলেছি যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলা গ্রহণ করাকে ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) বৈধ বলেছেন। আর আল্লাহওয়ালা বুযুর্গদের উসিলা গ্রহণ করাকে কিছু কিছু আলেম বৈধ বলেছেন। এ বিষয়টি একসময় আমাকে খুব পেরেশানিতে ফেলেছিল । এ প্রসঙ্গে একটি ঘটনা বলছি। একদা কিছু যুবক আফগানিস্তানে জিহাদে এল। একদিন বা দু'দিন তারা আফগানিস্তানে ছিল। তাদের কয়েকজন পেশোয়ারেই থেকে গিয়েছিল। তারা আফগানিস্তান থেকে ফিরে এসে শাইখ আব্দুল আযীয ইবনে বাযকে বলল, শিরকে আকবার ও শিরকে আসগার মুজাহিদদের মাঝে ছড়িয়ে পড়েছে। তখন শাইখ আব্দুল্লাহ ইবনে বায আমার নিকট পত্র পাঠালেন। তাতে তিনি লিখেন- “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ আব্দুল্লাহ আযযাম! আল্লাহ তোমার বরকত দান করুন। আল্লাহ তোমাকে সাহায্য করুন। আমীন। আমি আল্লাহর প্রশংসা করছি। : তিনি ছাড়া কোন ইলাহ নেই। তার নিকট প্রার্থনা করছি, যেন তিনি আমাকে ও তোমাদেরকে তার নিয়ামত বাড়িয়ে শুকরিয়া আদায় করার তওফিক দান করেন। তার নবী-রাসূল, তার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার বংশধর ও তার সাথীদের উপর সালাত ও সালাম বর্ষিত হোক। আর আমাদেরকে ও তোমাদেরকে তার এঁ অনুসারীদের মাঝে গণ্য করুন, যারা সুন্নতকে প্রতিষ্ঠিত করেছেন। দীনের দিকে আহবান করেছেন। নিশ্চয়ই তিনি সক্ষমতা ও শক্তির অধিকারী । সম্মানিত ভাই! | আফগান জিহাদে অংশগ্রহণ করেছে এমন কিছু ব্যক্তির মুখে শুনতে পেলাম, নন মুজাহিদদের মাঝে ও কিছু সাধারণ মানুষের মাঝে শিরকে আকবার দেখা যাচ্ছে। যেমন রাসূলের নিকট সাহায্য হা করা রত বদের খেক যাহা মারা করা বয় ৭ হযরত যাতি গা যা যয তাবিজ ব্যবহার করা ইত্যাদি । তাই: তোমাকে বলছি, যে শিরক ও বিদ'আত তাদের মাঝে আছে, উত্তম পন্থায় তা উৎপাটনের চেষ্টা কর। আলোচনা সভা ও বক্তৃতায় এ বিষয় তুলে ধর। তাদের বুঝাও যে, শিরক, বিদ'আত ও পাপে লিপ্ত থাকা শয়তানের কাজ। আর আল্লাহ ও রাসূলের আনুগত্য করা আমাদের দায়িত্ব ও কর্তব্য বিদ'আত থেকে বেঁচে থাকা শক্রর উপর বিজয়ের কারণ ৷... এক যুবক আমাকে বলেছে, যারা এ ধরনের কথা বলে থাকে, তাদের কাছে নাকি শাইখ আব্দুল আযীয বলেছেন- আফগানিস্তানে জিহাদ করা বৈধ নয়। কারণ, তা হবে মুশরিকদের সাথে মিলে নাস্তিকদের বিরুদ্ধে

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।