্ তাফসীরে সূরা তওবা ২৫৫ নাম লেখা থাকে। তাতে বাহুর ছবি থাকে, চোখের ছবি থাকে । তুমি কি ধারণা করতে পারবে, কত টাকার বিনিময়ে তারা তা বিক্রি করে? কখনও তারা তা আফগানী হাজার রুপিয়ায় বিক্রি করে। কখনও পাঁচ হাজার রুপিয়ায় বিক্রি করে। শিয়ারা এ তাবিজের মূল্য বৃদ্ধি করেছে। হাজার রুপিয়া কিন্তু অনেক অর্থ। সাধারণ মানুষ এ ধরনের তাবিজ গণ্যমান্য ধার্মিক ব্যক্তিত্ থেকেই নিয়ে থাকে । তারা মনে করে, এ তাবিজ কুরআন ও হাদীসের আলোকেই লেখা হয়েছে। এক ডাক্তার বন্ধু আমাকে এ বিষয়ের একটি সুন্দর ঘটনা বলেছেন। একদা এক আরবী এল । ডাক্তার বন্ধুর গলায় তাবিজ ছিল। আরবী তা দেখে বিস্মিত হলো এবং তাবিজ কেঁটে ফেলতে চাইল। ডাক্তার বন্ধু বলল, আরে ভাই, তুমি তাবিজটি কেঁটে ফেলে দিতে চাচ্ছ কেন? এতে কী হয়েছে? আরবী বলল, এটা তো শিরক। ডাক্তার বন্ধু বলল, বারে, তুমিও তো তাহলে মুশরিক। এটা তো-কুরআন। কুরআন গলায় ঝুলিয়ে রাখা কি শিরক, না যে কুরআনকে ছুঁড়ে ফেলে দিতে চায়, সে মুশরিক? আফগানিস্তানের সাধারণ মানুষ এটাই বুঝে যে, তাবিজে কুরআন লেখা থাকে। তুমি যদি তা খুলে তাকে দেখাও যে, তাতে কুরআনের কোন আয়াত লেখা নেই, তাহলে সে বিস্মিত হবে। হ্যা, যদিও একথা মেনে নিলাম যে, তাতে শিরকমূলক কিছু লেখা রয়েছে। যেমন ইয়া হাসানু, ইয়া আলিয়ু, ইয়া হুসাইনু ইত্যাদি লেখা থাকে আর সাধারণ মানুষ তা না জেনেই ব্যবহার করল, তাহলে কী তা শিরক হবে? শোন, খুব মনোযোগ সহকারে শোন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামা'আতের ইমামরা মানুষের অজ্ঞতাকেও ওজর হিসেবে গ্রহণ করতেন। এ মত পোষণ করতেন আল্লামা ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে কায়্যিম ও মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব প্রমুখ আলেমগণ । আমরা কী তাদের মতামতকে গ্রহণ করব না? গত বছর আমি হজে গিয়েছিলাম । শাইখ আব্দুল মজীদ খানদানী আমাকে বললেন, আমি এ বিষয়টি শাইখ আব্দুল আযীয ইবনে রাযকে জিজ্ঞেস করেছি। বলেছি, আচ্ছা, এই সাধারণ লোকেরা যেসব শিরকমূলক কাজ করছে, এর কারণে কি আমরা তাদের মুশরিক হওয়ার ফতওয়া দিব? উত্তরে তিনি বললেন, না, তাদের কাফের হওয়ার ফতওয়া দিব না। এটা হলো শাইখ আব্দুল্লাহ ইবনে বাযের কথা । কারণ, একদা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাবকে জিজ্ঞেস করা হল, এই যে লোকেরা কাওয়াষের গম্থজের ইবাদত করছে । আমি কি তাদের কাফের বলব? তখনকার সময় নজদে একটি* গম্বুজ ছিল। লোকেরা তার তওয়াফ করত ৷ তার থেকে সাহায্য কামনা করত । তখন উত্তরে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব বললেন- | ৮৯৬ ৮ ED AS Y আমরা তাদের কাফের বলব না। কারণ ইসলামী জ্ঞান শিক্ষাদানকারী লোক তাদের মাঝে একেবারেই কম । এবার একটু চিন্তা করে দেখ। যারা কাওয়াষের গম্থুজের পূজা করত, তাদের সম্পর্কে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাবের মতামত কী ছিল। আজ থেকে তিনশ বছর পূর্বে তিনি একথা বলে গেছেন। একথা আব্দুল্লাহ ইবনে বায বলেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাবের রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল ১১৭০ বা ১১৮০ সালে- ২৫০ সাল পূর্বে। তারা শিরক ও বিদ“আতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মক্কা ও মদীনা থেকে সকল মিথ্যা ও ভ্রষ্ট সুফীদের মূল উপড়ে ফেলেছিলেন । আজকের আফগান কি তাহলে মন্কা-মদীনার লোকদের চেয়ে বেশী ভাল হয়ে যাবে? মুশরিক বলব? শরী'আতের আলোকে কি তা সহীহ হবে? তাহলে কি তাদের সাথে মিলে কমিউনিস্টদের . বিরুদ্ধে জিহাদ করা যাবে না? এ ধরনের পরিস্থিতিতে কাওয়াযের গম্ুজের যারা পূজা করত, তাদের সম্পর্কে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বলেছেন_ 2 PEST UT COR RENO ' ইসলামী জ্ঞান শিক্ষাদানকারীর অভাব তাদের মাঝে প্রকট ।
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।