তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৫৪ তাফসীরে সূরা তওবা হ্যা, যদি কবরবাসীদের নিকট সাহায্য প্রার্থনার কথা বলা হয় তাহলে বলবো, এ পাপ থেকে কোন দেশের মানুষ মুক্ত নয়। কোন জাতি মুক্ত নয়। পৃথিবীর যে কোন প্রান্তের কিছু না কিছু মানুষ এ পাপ কাজে লিপ্ত। জর্দানের কথা বল, সিরিয়ার কথা বল, মিসরের কথা, ইরাকের কথা বল, পৃথিবীর সব ক্ষেত্রেই এ পাপে নিপ্ত কিছু মানুষ পাবে। আলহামদুলিল্লাহ! আমি আমার কথা বলছি, শৈশবকাল থেকে আল্লাহ তা'আলা আমাকে হিদায়াত দান করেছেন। দীনের দাওয়াতের কাজে সম্পৃক্ত আছি। তাই বিদা“আত, কুসংস্কার আর ভণ্ড সৃফীদেরকে শৈশব থেকেই ঘৃণা করি। ষষ্ঠ শ্রেণী থেকেই আমি দাওয়াতের কাজের সাথে জড়িত । আমি যখন মিসরে ছিলাম, বিশ্বাস করো আমি ইমাম শাফেয়ী (রহঃ)-এর কবরও যিয়ারত করতে যাইনি । আমার মনে হতো হাদীসে বর্ণিত সে 4 0৯ অর্থাৎ “কবর যিয়ারতের উদ্দেশ্যে দূরে কোথাও যাওয়ার’ অন্তর্ভুক্ত হয় কিনা? অথচ আমার মনে হতো, এটা ইমাম শাফেয়ী রেহঃ)-এর সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। আমি লোকদের দেখেছি, তারা হুসাইন রোঃ)-এর কবরের চারপাশে তওয়াফ করে। সাতবার তওয়াফ করে । কাউকে দেখলে ডেকে বলে- _ um 5৩ 4১৮ 5৮1 ৫৮ tcl অর্থ : এসো, হুসাইনের কবরের পাশে সাতবার তওয়াফ করো । অথচ সেখানে তার শরীর মুবারকের মাথা নেই বা অন্য কোন অঙ্গ নেই, এমনকি শরীরের একটি চুল পর্যন্ত নেই; তারা সেখানে নযর নিয়াজ দিচ্ছে, মান্নত করছে। আমি এ দৃশ্য দেখে আক্ষেপ করতাম । আফসোস করতাম । অথচ তার কবর জামে আজহারের পাশে অবস্থিত । আমি সেখানে অবস্থিত মসজিদে বসে অনেক লেখাপড়া করেছি। তাই কবর পূজা, কবরবাসীর নিকট কিছু চাওয়া ইত্যাদি বিষয়কে আমি আশৈশব ঘৃণা করি। _ আমার কিছু বন্ধু, কিছু আত্মীয় সূফী ছিল৷ তাদের মাঝে আর আমার মাঝে এ বিষয়টি নিয়ে তাদের সাথে মারাত্বক বিরোধ ছিল। অথচ তারা আমাকে মহব্বত করত। তাই আমি সর্বদা তাদের বলতাম, তোমরা কারো উসিলা কামনা করো না। এমনকি রাসূলেরও উসিলা কামনা করো না। আমি কখনো বলতাম না- 19 এও এ | 057 পক ৫ ৮৪01 হে আল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। অথচ আমি জানি, ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসিলা কামনা করাকে বৈধ মনে করতেন। আর ইমাম আবু হানিফা (রহঃ) তাকে মাকরুহ মনে করতেন আর যে বিষয়ে ইখতেলাফ আছে, তা পালন না করা উত্তম। তাই আমি কখনো তা করি না। সুতরাং, উসিলা গ্রহণ করা কতিপয় আলেমের নিকট বৈধ আর কতিপয় আলেমের নিকট অবৈধ । কারো নিকটই তা হারাম নয়। এখন আমরা তাবিজের কথায় আসি। তাবিজে যদি কুরআন ও হাদীসের কিছু লেখা থাকে, তাহলে তা শরী“আতসম্মত তাবিজ। এক হাদীসে বর্ণিত আছে, আবুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাঃ) এ হাদীসটি লিখেছেন- LLY Ff ০০ 3 ls 30০৬ YS ৩০ LUN ০৬৭ Bis আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাঃ) বলেন, আমি এ তাবিজটি আমার সাবালক সন্তানদের লিখে শিখিয়ে দিতাম । আর যারা ছোট লিখে তাদের গলায় তা ঝুলিয়ে দিতাম । সুতরাং তাবিজ যদি কুরআন ও হাদীসে বর্ণিত কালামের দ্বারা হয়, তাহলে তো সে ব্যাপারে কারো বিরোধিতা করার কথা নয়। হ্যা, তুমি যদি তাবিজ খুলে দেখ তাহলে তা দু'ধরনের পাবে । এক ধরনের তাবিজে লেখা থাকবে ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, আয়াতুল কুরসী, সূরা ইখলাস, সূরা ফালাক বা সূরা নাস। আরেক ধরনের তাবিজ আছে তা শিয়ারা তৈরি করে । আমি এ ধরনের কিছু তাবিজ খুলে দেখেছি। তাতে বার ইমামের

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।