তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ২৫১ যেতে চেষ্টা করবে, আমি এর দ্বারা তাদের পেট চিরে ফেলব। অর্থাৎ অস্ত্র চালনা আরবের নারী-পুরুষ সকলের জীবনের অবিচ্ছেদ্য বিষয় ছিল। আল্লাহ তাআলা বলেন-_ 0 Gye BEAN IB 05524545248 ah SHEL TESEAN 05৫৭) অর্থ : আর তারা যদি জিহাদে বের হওয়ার ইচ্ছে করত, তবে অবশ্যই সাজ-সরক্জাম প্রস্তুত করত। কিন্তু তাদের উত্থান আল্লাহ পছন্দ করেন না। তাই তিনি তাদের নিবৃত রাখলেন এবং বলা হলো, তোমরা বসা লোকদের সাথে বসে থাক। এখানে আল্লাহ তাআলা বললেন, ‘বলা হল’ প্রশ্ন হয় কে বলল? আলেমগণ বলেন, তারা একে অপরকে বলল, তোমরা বসা লোকদের সাথে বসে থাক। তারা বলল, আমরা গিয়ে জিহাদে যাওয়ার অনুমতি প্রার্থনা করব। যদি অনুমতি দেন, তাহলে জিহাদে গমনকারীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করব। আর যদি আমাদের বসে থাকার অনুমতি দেন, তাহলে আমরা জিহাদে না গিয়ে বাড়িতে বসে থাকব । কেউ বলেছেন- এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্রুদ্ধ হয়ে বলেছেন। তখন মুনাফিকরা বলেছে, ব্যস, আমরা অনুমতি নিয়ে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়িতে শিশু আর নারীদের সাথে থাকার অনুমতি দিয়েছেন। কেউ বলেছেন- তাদের তিরস্কার করে বলা হয়েছে, যাও তোমরা বসা লোকদের সাথে বসে থাক । জিহাদে যেও না। আল্লাহ তা'আলা বলেন- | | ০১১০৯১৩৮৫৪০ অর্থ : যদি তারা তোমাদের সাথে বের হতো, তাহলে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছুই বৃদ্ধি করত না। অর্থাৎ তারা তোমাদের শক্তি বৃদ্ধি করত না। তোমাদেরকে শত্রুদের থেকে রক্ষা করত না। তাদের মনে কোন কল্যাণ চিন্তা নেই। তারা মুমিনদের মাঝে চোগলখুরি করে, ভীতি ছড়ায় এবং আরও অন্যান্য পদ্ধতিতে ফিৎনা ছড়ায়। 0 SHES ngs Lh 46434951994 অর্থ : বিভেদ সৃষ্টি করার জন্য তোমাদের মাঝে ছুটে যেত। তারা না শোনার ভান ধরে কান লাগিয়ে তোমাদের সব কথা শুনে। যখন সময় সুযোগ পায় তখন শোনা কথাকে বাড়িয়ে কমিয়ে প্রচার করে ফিতনা সৃষ্টি করে। 0 DCIS LI; অর্থ : তোমাদের মাঝে তাদের গুপ্তচর রয়েছে। অর্থাৎ তারা তোমাদের সাথে মিশে থেকে তোমাদের কথা শুনে আর মিথ্যা ও বানোয়াট কথা বলে তোমাদের মাঝে ফিৎনা ছড়ায় । তোমাদের পতন কামনা করে। তোমাদের ভুলভ্রান্তিকে আঁকড়ে ধরে। তিলকে তাল বানিয়ে প্রচার করে। সুতরাং তাদের ব্যাপারে সতর্ক হও। কুরআনের দিকে ফিরে তাকাও । কুরআন তাদের ব্যাপারে বলে, তারা তোমাদের মাঝে থাকলে তোমাদের ক্ষতিই বৃদ্ধি করত আর যদি মুজাহিদদের সারি মজবুত থাকে, নেতৃত্ব মজবুত থাকে, কেউ তাতে ফাটল সৃষ্টি করতে না পারে, তাহলে মুনাফিকরা তাতে অনুপ্রবেশ করতে পারবে না। মুমিনদের জীবন নিয়ে খেলায় মেতে উঠতে পারবে না। এ ধরনের লোকদের সম্পর্কে ফকীহগণ বলেন, তারা যদি মুজাহিদদের দলের সাথে রণাঙ্গনে যায় আর মুজাহিদ বাহিনী বিজয় লাভ করে, তাহলে তাদেরকে গনীমতের সম্পদের নির্ধারিত অংশ দেয়া হবে না এবং এমনিতেও কিছু দেয়া হবে না।

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।