২৫০ তাফসীরে সূরা তওবা অর্থ: কয়েকজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমরা যদি ওষুধ ব্যবহার করি বা ঝাড়-ফুঁক অবলম্বন করি, তাহলে কি তাকদীর থেকে মুখাপেক্ষী হয়ে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটাই তো তাকদীর সুতরাং আসবাব গ্রহণ করা তাকদীর তাই উমর (রাঃ) সাহাবীদের তিরস্কার করেছিলেন যখন শামে মহামারী দেখা দিল- তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। একজন সাহাবী বললেন- “আপনি কি আল্লাহর ফায়সালা তাকদীর থেকে পলায়ন করছেন?” তিনি বললেন, “বরং আমরা আল্লাহর এক তাকদীর থেকে অন্য তাকদীরের দিকে যাচ্ছি।” তারপর তিনি বললেন, তুমি কি ভেবে দেখেছ, যদি তোমার নিকট দু'টি চারণ ভুমি থাকে । একটি সবুজ শ্যামল অপরটি ঘাস-লতাপাতাহীন; এর মধ্যে কোনটিকে পশু চড়ানোর জন্য নির্বাচন করবে? সাহাবী বললেন, বরং আমি সবুজ-শ্যামল চারণভূমিতে পশু চড়াব। উমর (রাঃ) বললেন, তুমি সবুজ-শ্যামল চারণভুমিকে আল্লাহর তাকদীর অনুযায়ী প্রাধান্য দিয়েছ আর ঘাস-লতা পাতাহীন ভূমিকে আল্লাহর তাকদীর অনুযায়ী ত্যাগ করেছ। আসবাব গ্রহণের বিষয়টি সাহাবায়ে কেরাম এমনই বুঝতেন । হ্যা, যদি তোমাদের কেউ প্রশ্ন করে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো কোন প্রশিক্ষণ কেন্দ্র খোলেননি। আমি বলব, তখন তার কোন প্রয়োজন ছিল না। কারণ, সাহাবায়ে কেরাম সবাই ছিলেন দক্ষ অশ্বারোহী ও যোদ্ধা। অস্ত্র চালনা শিক্ষা ছিল তাদের জীবনের অংশ। ছেলে জন্ম লাভ করলে বা ঘোড়া বাচ্চা প্রসব করলেই তারা একে অপরকে শুভেচ্ছা জানাত। তাই এ ধরনের প্রশ্ন করা ঠিক হবে না। আরবরা তো গর্বভরে আবৃত্তি করতো- ৫১ ৭4৯৪ ১৩ ৩৭ FG Lb ০ ও ON y অর্থ : যদি হাজার মানুষের মাঝে আমাদের একজন অশ্বারোহী থাকে, তাহলে তোমরা সেই অশ্বারোহী যোদ্ধাকে ছেড়ে দাও আর মনে করো তারা তাকে গুরুত্ব দিবে। আর রাসূল যে প্রশিক্ষণের ব্যবস্থা করেননি, তা বলা ঠিক হবে না। তিনি তাজমীর করা অশ্ব আর মাইল। সানিয়াতুল বিদা ও মসজিদে বনু জরীফের মধ্যবর্তী স্থান্টুকু। বুখারী শরীফে তা বর্ণিত আছে। রাসূল তো আয়েশা (রাঃ)-এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন । আমাদের মতো অলস ছিলেন না। আমরা যেমন কর্মহীন অবস্থায় থেকে শরীরে চর্বির স্তুপ গড়ে তুলি। তারা শ্রমের অনুপাতে খাদ্য গ্রহণ করতেন। তারা দু'বেলা খেতেন। সকালে ও রাতে । তাদের দু'ধরনের খাবার ছিল। ১. (৯২৯ যা সকালে খেত । ২. ৪১৯ যা সন্ধ্যায় খেত। কিন্তু কালক্রমে যখন কাজের পরিধি বেড়ে চলল, ব্যস্ততাও বেড়ে চলল আমরা খাবারের পরিমাণ বাড়িয়ে দিলাম। আরেকবার খাবার সংযোজন করলাম। হযরত আয়েশা (রাঃ)-এর জীবনের দিকে তাকিয়ে দেখ, সাহাবায়ে কেরাম মনে করলেন, তিনি হাওদায় আছেন। তাই তারা হাওদা তুলে নিয়ে উটের উপর রাখলেন। তারপর দেখা গেল, হাওদা খালি। তাতে আয়েশা (রাঃ) নেই। এবার চিন্তা কর, আয়েশা (রাঃ) কত ক্ষীণকায়া ছিলেন। আর আমাদের নারীদের শরীর কত স্থুল । খাদেমা ছাড়া তাদের চলেই না। সন্তানকে দুধ খাওয়াবে না। প্রয়োজনীয় কাপড় ধৌত করবে না। ঘর ঝাড় দেবে না। এক পায়ের উপর আরেক পা তুলে দিয়ে বসে থাকবে। আর দৈনিক পত্রিকার অপেক্ষা করবে। টেলিভিশনের প্রোগ্রামগ্ডলো একটার পর আরেকটা দেখবে। মোটকথা, রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যুগের প্রত্যেকেই অন্ত্র চালনা জানতেন অস্ত্র প্রশিক্ষণ তাদের জীবনের অংশ ছিল। তাদের সবাই ঘোড়সওয়ারীতে পারদর্শী ছিলেন। তরবারী চালনা, বর্শা নিক্ষেপ সবই তারা পারতেন। এগুলো ছিল তাদের প্রস্তুতির অংশ । বরং মেয়েরাও তা পারত। হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে সুলাইমের হাতে খঞ্জর দেখতে পেলেন। বললেন, হে উম্মে সুলাইম! এটা কী? উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ! এটা খঞ্জর। যারা আপনার পাশ থেকে পালিয়ে
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।