তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

| তাফসীরে সূরা তওবা ২৫ রন রর জোর থেকে পবিত্র করতে চাইলেন । কারণ, আরবের মুশরিকরা বিবস্ত্র অবস্থায় বাইতুল্লাহর তওয়াফ করত এবং বলত যে কাপড় পড়ে আমরা আল্লাহর অবাধ্য হয়েছি, তা পরিধান করে কীভাবে তওয়াফ করব। তাই কারো কাছে দেরহাম-দীনার থাকলে সে কুরাইশদের নিকট থেকে কাপড় ভাড়া নিয়ে আসত এবং সে কাপড় পরিধান করে তওয়াফ করত। আর যাদের দেরহাম-দীনার থাকত না, তারা বিবস্ত্র অবস্থায় বাইতুল্লাহ তওয়াফ করত। কিন্তু প্রাচীন জাহেলিয়্যাতের সময়কার বিবস্ত্র হওয়া নব্য জাহেলিয়্যাতের সময়কার বিবস্ত্র হওয়ার ন্যায় নয়। তারা বিবস্ত্র হত ভ্রান্ত বিশ্বাসে, শয়তানের প্ররোচনায়। ধর্মীয় আমেজ থাকত তাতে । তাই তারা বলত, যে কাপড় পরিধান করে আল্লাহর অবাধ্য হয়েছি, তা পরে কীভাবে বাইতুল্লাহর তওয়াফ করব। তদুপরি সেখানে কোন অবাধ মেলামেশা ছিল না। দিন শেষে যখন রাতের অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়ত, তখন মহিলারা বিবস্ত্র হয়ে তওয়াফ করত । আর বলত- 405 9 ann 32 cl 4৮0১৬ 4০104 ৩ অর্থ : “আজ শরীরের কিয়দাংশ অথবা গোটা শরীর বিবস্ত্র হয়ে যাবে। তবে যে অংশ বিবস্ত্র হবে, আমি তা পর পুরুষের জন্য বৈধ করে দিব না।” এটা হল প্রাচীন জাহেলিয়্যাতের কথা । কিন্তু আজকের আধুনিক জাহেলিয়্যাতের কথা কি কেউ চিন্তা করে দেখেছেন? প্রতিদিন এসব কী হচ্ছে! বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা ও নির্লজ্জতার কি শেষ আছে! খুন, ধর্ষণ, হত্যা, অপহরণ ইত্যাদির কী কোন মাত্রা আছে! প্রাচীন জাহেলিয়্যাতের যুগে নারীদের মাঝে আত্মমর্যাদাবোধ, চারিত্রিক পবিত্রতা ও মানবতাবোধ যথেষ্ট পরিমাণে বিদ্যমান ছিল। আরবের প্রসিদ্ধ কবি আনতারার সন্ত্রমের কথা চিন্তা করে দেখুন। তিনি তার ছন্দে বলেন- ৬1১ ০১৬ 51১৩৯ ৪০৬ ০ ০১৪ ০ ৮ Ay অর্থ : আমি আমার আঁখি বন্ধ রাখি, ততক্ষণ পর্যন্ত খুলি না, যতক্ষণ না আমার প্রতিবেশীনী তার গৃহাভ্যন্ত রে অদৃশ্য হয়ে যায়। প্রেম-জগতের কিংবদন্তী কায়েস তার প্রেয়সী লায়লাকে বলেছিল, “আমাকে একটিবার চুমু দাও ৷’ উত্তরে লায়লা বলল, “না, আমি তোমাকে চুমু দিব না।' তারপর কায়েস বলল, “আল্লাহর কসম করে বলছি, যদি তুমি সত্যিই আমাকে চুমু দিতে, তাহলে তরবারীর আঘাতে আমি তোমাকে দু'টুকরো করে ফেলতাম ।' তাদের মাঝে চারিত্রিক পরিচ্ছন্নতা, পবিত্রতা ও আত্মমর্ষাদাবোধ ছিল হিমালয় সমান। এঁ মহিলার কথা চিন্তা করে দেখুন, যার মাধ্যমে হাতেব ইবনে আবী বালতা“আ কুরাইশদের নিকট গোপনে চিঠি পাঠিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী এবং জুবাইর (রাঃ) কে এ মহিলার সন্ধানে পাঠালেন। পথেই আলী (রাঃ) সেই মহিলাকে পেয়ে বললেন, “চিঠিটি বের করে দাও,’ মহিলা বলল, “আমার সাথে কোন চিঠি নেই৷’ তখন আলী (রাঃ) ধমক দিয়ে বললেন, “যদি চিঠি বের করে না দাও, তাহলে আমি তোমার মাথা আবরণমুক্ত করে ফেলব ৷’ এটাই ছিল সেকালের চূড়ান্ত হুমকি। মক্কা বিজয় হলে আবু সুফিয়ান (রাঃ)-এর স্ত্রী হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ৰাই“আত গ্রহণ করতে এল। রাসূল তখন তাকে কুরআনের আয়াত তিলাওয়াত করে শুনালেন_ ৩০৪ ১১ ০৪০৪ 3 3৬৩ ৮ ০5৮৯5 এ 0৪৮৮ এসএ Singh এজ BL ll অর্থ : হে নবী! যখন মুমিন নারীরা আপনার নিকট এই মর্মে বাই'আত গ্রহণ করতে আসবে যে, তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এবং চুরি করবে না এবং যিনা করবে না... । (সূরা মুমতাহিনা : ১২)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।