২৪ তাফসীরে সূরা তওবা সত্যিই আবূ সুফিয়ান এলেন এবং তার মেয়ে উম্মুল মু'মিনীন উম্মে হাবীবা রাদিআল্লাহু আনহা-এর গৃহে বিছানায় গিয়ে বসলেন । উম্মে হাবীবা রাদিআল্লাহু আনহা তখন বিছানা সরিয়ে ফেলতে লাগলেন। আবু সুফিয়ান তার মেয়ের আচরণে বিস্মিত হয়ে বললেন, হে মেয়ে! এই শয্যা আমার অযোগ্য নাকি আমি এর যোগ্য নই? উম্মে হাবীবা রাদিআল্লাহু আনহা বললেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিছানা আর আপনি একজন নাপাক মুশরিক। কী আশ্চর্য! মক্কার শাসক তার পিতা । অথচ পিতাকে এমন কথা বলছেন। তার নেতৃত্বের প্রভাব ব্যাপক । তার সম্পদ প্রচুর । মর্যাদায় সে অনেক উঁচু আবু জাহেলের মৃত্যুর পর এখন তিনি মক্কা শাসন করছেন। অথচ তাকে লক্ষ্য করে তার মেয়ে বলছেন, আপনি একজন নাপারু মুশরিক । নিশ্চয় এমন কঠিন কথা স্বচ্ছ আকীদা ও দৃঢ় বিশ্বাসের কারণেই সম্ভব হয়েছিল। অন্য কিছুর কারণে নয় ৷ কেউ গণতন্ত্রী । কেউ পিতার পক্ষ হয়ে নিজের মুবাল্লিগ মুজাহিদ ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে, ক্ষিপ্ত হয়ে উঠে । ইসলামের সেই আকীদা বিশ্বাস আজ কোথায়? কোথায় ঈমানী শক্তি? কোথায় মুমিনদের মর্যাদাবোধ? এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় গেলেন। অষ্টম হিজরীতে মক্কা বিজয় হল । তারপর হুনাইনের যুদ্ধে গেলেন। অষ্টম হিজরীর শাওয়াল মাসে তাদের সাথে যুদ্ধ সংঘটিত হয়। এরপর তায়েফ অবরোধ করেন ৷ কিন্তু তা বিজয় করতে সক্ষম হননি ' ভায়েফের যুদ্ধে রাসূল মিনজানিক (প্রস্তর নিক্ষেপণযোগ্য অস্ত্র) ব্যবহার করেন সালমান ফারসী (রাঃ)-এর পরাদর্শক্রমেই রাসূল মিনজানিক ব্যবহার করেছিলেন। এ দিকে ছাকীফ গোত্রের যোদ্ধার সাহাবীদের উপর তীর বর্ষণ করছিল । অনেক সাহাবীর চোখে তীর বিদ্ধ হয়েছিল। আবু সুফিয়ান (রাঃ) সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন। তার চোখেও কাফেরদের নিক্ষিপ্ত তীর বিন্ধ হল তিনি জেখটি হাতে করে নিয়ে রাসূলের নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! কাতাদাহ ইবনে নুমায়েরের চোখের ন্যায় আমার ছেখটিও ভাল করে দিন। সম্ভবত খায়বারের যুদ্ধে কৃতাদাহ (রাঃ)-এর চোখ কোটর থেকে বেরিয়ে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা যথাস্থানে রেখে হাত দিয়ে মুছে দিয়েছিলেন । ফলে তার চোখ পূর্বের চেয়েও সুন্দর ও স্বচ্ছ হয়ে গিয়েছিল। আবু সুফিয়ান (রাঃ)-এর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আপনি চাইলে আমি আপনার চোখ ভাল করে দিতে পারি। আর যদি চান, তবে এর সওয়াব আল্লাহর নিকট থেকে গ্রহণ করতে পারেন। এ ব্যাপারে আপনার মত কি হে আবু সুফিয়ান? আবু সুফিয়ান (রাঃ) একথা শুনে বললেন, আমি আল্লাহর নিকটই এর সওয়াব চাই। তারপর তিনি তার চোখটি পায়ের নীচে রেখে পিষে ফেললেন । আবু সুফিয়ান (রাঃ) যথার্থরূপে ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু তার বয়স ছিল বেশি। আশির কম ছিল না। ইয়ারমুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করলেন। কিন্তু যুদ্ধ করা তার দ্বারা সম্ভব ছিল না। তাই তিনি মহিলাদের সাথে লাঠি নিয়ে রণাঙ্গনের পশ্চাতে দাড়িয়ে ছিলেন । মুসলমানদের কেউ পালিয়ে পিছনে গেলে তিনি লাঠি দ্বারা পিটিয়ে তাড়িয়ে তাকে রণক্ষেত্রে পাঠাতেন। | তাবুকের যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় ফিরে আসার পর সূরা “বারাআ' অবতীর্ণ হয় ৷ অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল্লাহকে বরং গোটা মক্ব'কে মূর্তির জঞ্জাল থেকে পবিত্র করেন। তিনি আততাব ইবনে উসাইদ (রাঃ) কে মক্কার শাসক নিয়োগ করেন আততাব (রাঃ) ছিলেন অত্যন্ত সৎ ও পরহেযগার লোক। সে বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া লল্লাম হজ্জ করেন ' আততাব ইবন উসাইদ (রাঃ)-ও সে বৎসরই হজ্জ করেন।
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।