তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৩৮ ৃ তাফসীরে সূরা তওবা একদা হযরত হুযায়ফা ইবনে ইয়ামান (রাঃ) বসেছিলেন । তিনি কথা বলছিলেন। তখন দূর হতে একজন লোক এগিয়ে এল। উপস্থিত লোকেরা বলল, এই লোকটি নানা কথা শাসকের কানে তুলে ধরে। তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি- (এ হল এ ব্যক্তি যে মানুষের দোষ খুঁজে বেড়ায় এবং তা শাসক ও রাজা বাদশাহদের কানে দেয়। যদিও তা সত্য হয়। শাইখ মুহাম্মদ নাজীর মুতীয়ী একজন প্রসিদ্ধ ও বিজ্ঞ ফকীহ ছিলেন। তিনি বলেন, আমাকে দু‘বৎসর জেলখানার এক প্রকোষ্ঠে রাখা হল। সেখানে আমাকে শাস্তি দেয়ার জন্য বড় বড় সাপ ছেড়ে দিত। সাপ এসে. আমার পেটের উপর, আমার মাথার উপর খেলত। এভাবে বিভিন্নভাবে আমাকে নিষ্ঠুরভাবে শান্তি দিত। আমি একদিন সাহস করে এর কারণ জিজ্ঞেস করলাম তারা বলল, তোমার এক প্রতিবেশী ছিল ইখওয়ানের সদস্য । সে একটি গাড়ি ক্রয় করেছিল। আমি বললাম, বেশ তাতে আমার কী? তারা বলল, সে তোমার পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিয়েছিল আর তুমি তার সালামের উত্তর দিয়েছিলে । আমি বললাম, হ্যা, দিয়েছিলাম। এই ছিল তার অপরাধ । আমি এ ঘটনা বানিয়ে বলছিনা। শাইখ নাজীর মুতীয়ী নিজে তা বর্ণনা করেছেন । আর আমি তা শুনেছি। মৃত্যুর কয়েক মাস পূর্বে জেদ্দায় তিনি আমার নিকট তা বর্ণনা করেছিলেন। তিনি তার নিজের জীবনের ট্রাজেডি বর্ণনা করেছিলেন। তিনি ছিলেন জামাল আব্দুন নাসেরের প্রদেশের লোক । তবুও তিনি রক্ষা পাননি। আরেকটি ঘটনা বর্ণনা করেছেন শাইখ আবদুল্লাহ রিশওয়ান। আল্লাহ তাকে উভয় জাহানে রহম করুন। তিনি ইখওয়ানুল মুসলিমীনের জিহাদী আন্দোলন দমনের দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন। তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় প্রসঙ্গক্রমে বলেছিলেন, ১৯৬৫ সালে ইখওয়ানুল মুসলিমীনের দমনকালে এক সামরিক অফিসারকেও জেলখানায় প্রেরণ করা হয়েছিল। তার কারণ হল, সে যখন ১৯৫৪ সালে সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি ধার্মিক? তুমি কি ধর্মের ব্যাপারে দৃঢ়? তাদের এসব প্রশ্নের উত্তরের ফাইলগুলো ১৯৬৫ সালে দেখা হয়। সুতরাং যার ফাইলে এ প্রশ্ন দুটির উত্তর হ্যা ছিল, তাদের সবাইকে বন্দী করে কারাগারে পাঠানো হয়েছিল। আবদুল্লাহ রিশওয়ান বলেন, এই সামরিক অফিসারের প্রকোষ্ঠটি শাইখ মুহাম্মদ আওদানের প্রকোষ্ঠটির মুখোমুখি ছিল। সরকারী লোকেরা শাইখ মুহাম্মদ আওদানের ও অন্যান্যদের তদন্ত করতে চাইল । শাইখ মুহাম্মদ আওদানের বয়স ছিল আটাত্তর বৎসর । তিনি আল আযহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের একজন প্রফেসর ছিলেন। ইলমে ফিকহেও তার বেশ পারদর্শিতা ছিল। তিনি ডক্টরেট সার্টিফিকেট দিতেন। তাকে ইসলামী বিপ্লবের প্রাণপুরুষ বলা হতো। তিনি আব্দুন নাসের, আনোয়ার সাদাত প্রমুখের উত্তাদ ও মুরুব্বী ছিলেন । তাদের প্রতিপালনেও তার বহু অবদান রয়েছে। ১৯৬৫ সালে যখন ইখওয়ানের সদস্যদের গণহারে গ্রেফতার শুরু হল, তখন শাইখ মুহাম্মদ আওদানকেও থ্রেফতার করা হয়েছিল। সেই সামরিক অফিসার বলেছে, শাইখ মুহাম্মদ আওদানের প্রকোষ্ঠটি খোলা হলে আমি তাতে রক্ষিত কুকুরগুলো গুণে দেখলাম, ছাব্বিশটি কুকুর তাতে ছিল। পুলিশ বাহিনীর এ কুকুরগুলো অত্যন্ত ভয়ংকর। এ কুকুর দেখলে মানুষ দূরে সরে যায়। যারা তদন্ত করতে এসেছিল, তারা শাইখ মুহাম্মদ আওদানের নিকটবর্তী হতে চাইল । কিন্তু দুর্গন্ধে কাছেও ঘেষতে পারল না । কারণ, কুকুরের মল তার সারা শরীরে লেপ্টে ছিল। তখন তদন্তকারী লোকেরা দূর থেকে পাইপ দ্বারা সবেগে পানি ছিটিয়ে তাকে পরিষ্কার করল। তারপর তদত্তকারীরা তার নিকটবর্তী হয়ে তার কাপড় পাল্টিয়ে নতুন কাপড় পরাল। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করল । আল্লাহ তা'আলা বলেন- ০০৫ 3১5)94220। রা

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।