তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৩৬ তাফসীরে সূরা তওবা 2৫৬49544548 আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, কেন আপনি তাদের অনুমতি দিলেন? কেউ নামায না পড়ার অনুমতি চাইলে কি আপনি তাকে অনুমতি দিতে পারেন? কেউ রোযা ভঙ্গ করতে চাইলে কি আপনি তাকে অনুমতি দিতে পারেন? তাহলে আপনি কিভাবে জিহাদে অংশগ্রহণ না করার অনুমতি দিলেন? অথচ তখনকার পরিস্থিতিতে নামায রোযা আর জিহাদের মাঝে কোন পার্থক্য ছিল না। বর্তমানে আমরা আফগানিস্তানে যে অবস্থায় আছি; যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে থাকতেন তাহলে কাউকে জিহাদে অংশগ্রহণ না করার অনুমতি দিতেন না। বিশিষ্ট অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রাঃ) এলেন এবং রাসূলের নিকট অব্যাহতির অনুমতি প্রার্থনা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, আমি তোমাকে অনুমতি দিতে পারি না। তখন নিম্নের আয়াতটি অবতীর্ণ হয়- f 0 spells BALSA GCIs 5 YH HE 05965951549 অর্থ : মুমিনদের মধ্যে যারা অক্ষম নয়; অথচ ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে স্বীয় ধনসম্পদ ও পা তিল করে তারা সমান নয়। (সূরা নিসা, আয়াত £ ৯৫) সুবহানাল্লাহ! জিহাদে অংশগ্রহণ থেকে অব্যাহতি দেয়ার অধিকার যখন রাসূলেরই রইল না, তাহলে কীভাবে দায়িত্বশীল ব্যক্তিরা আজ মদের দোকান খোলার, মদ তৈরীর অনুমতি দিয়ে-থাকে । অনুমতি প্রদানের অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহর অনুমতি ছাড়া কেউ তা করলে সে শিরক করল। পৃথিবীর সকল আলেম এ ব্যাপারে একমত। এতে কোন বিরোধ নেই যে, আল্লাহ যে বিধান দিয়েছেন, তার খেলাফ কোন বিধান প্রচলন করা এমন মারাত্মক কুফরী যে সে আর মুসলমান থাকে না । অথচ মুসলিম দেশগুলোতে আজ সব কিছুই হচ্ছে। মানুষই আজ আইনের ধারা তৈরী করছে। আইনমন্ত্রী হচ্ছে। সরকারী ঘোষণা পত্রে বিঘোষিত হচ্ছে, আমি অমুকের পুত্র অমুক নিম্নবর্ণিত আইনটি জারি করলাম, এখন থেকে রাস্তাঘাটে চারজন একত্রিত হওয়া যাবে না। বা ঘোষণা করা হয়, যার নিকট কোন প্রকার অস্ত্র পাওয়া যাবে, তাকে সামরিক আদালতে উপস্থিত করা হবে । নাইট ক্লাব খোলার অনুমতি প্রদান করা হয়। সেখানে যত অশ্লীল অপকর্ম সারা রাত ধরে চলতে থাকে। জর্দানের কথা বলছি, তুমি সেখানে কোন হোটেল খোলার অনুমতি চাইলে কিছুতেই তোমাকে তা দেয়া হবে না। হ্যা, যদি দেখা যায় যে, তাতে মদ খাওয়ার বার থাকে বা সীতরে গোসল করার চৌবাচ্চা আছে, তাহলে সহজেই তুমি অনুমতি পাবে। এসব হোটেলগুলোতে মদ পানের অনুমতিপত্র থাকে । যৌনাচারের অনুমতিপত্র থাকে । শুনলে তুমি হয়তো আশ্চর্য হবে, কিছু কিছু আরব দেশের নারীদের দেহ ব্যবসারও অনুমতিপত্র আছে। কর আদায়ের লক্ষ্যে সরকার এদের অনুমতিপত্র দিয়ে থাকে রাষ্ট্রীয়ভাবে জুয়ার অনুমতিও পেয়ে থাকে । এসব ছাড়পত্র প্রদানের অর্থ হল, আমরা তোমাকে অনুমতি দিচ্ছি, তোমার জন্য বৈধ ঘোষণা করছি, তুমি জুয়ার আসর বসাতে পারবে । চুটিয়ে দেহ ব্যবসা করতে পারবে । এসব কিছু তোমার জন্য বৈধ । এসব আইন প্রয়োগকারীদের দৃষ্টিতে গাড়ি হল এক ধরনের চলমান বাড়ি। তাই পুলিশ যদি কোন গাড়ী চালককে দেখে, গাড়ির মধ্যে সে কোন নারীর সাথে যিনা করছে, তাহলে তার তাতে হস্তক্ষেপ করার অধিকার নেই। হ্যা, যদি নারী সাহায্য প্রার্থনা করে, তাহলে পুলিশ যেতে পারবে। কারণ, পুলিশের অধিকার নেই বাড়ীতে প্রবেশ করে কাউকে বিরক্ত করার। এটা মিসরের আইন। তাই বাড়ীতে যিনা কোন অপকর্ম নয়। যদি না মহিলা সাহায্য প্রার্থনা করে। হ্যা, যদি স্বামীর গৃহে কোন মহিলা পরপুরুষের সাথে যিনা করে, তাহলে এটা অপরাধ । কারণ, সে স্বামীর গৃহের পবিত্রতা নষ্ট করছে। হ্যা, স্বামী যদি তার বাড়ীতে অন্য নারীর সাথে যিনা করে, তাহলে স্ত্রীর কোন অপরাধ হবে না।

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।