তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ২৩ বাণিজ্যের পথ রুদ্ধ হয়ে গেল। খাদ্যের অনটন দেখা দিল। বাধ্য হয়ে মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট দূত পাঠিয়ে আবেদন করল, হে মুহাম্মদ! আপনি তাদেরকে মদীনায় ফিরিয়ে আনুন। তাদের অনিষ্ট থেকে আমাদের মুক্তি দিন। ইয়া আল্লাহ! মাত্র অল্প কয়েকজন যুবক.। অথচ একটি শহরকে শাসাচ্ছে। মক্কার সব কাফের তাদের ভয়ে কীপছে। এ যুগেও এমনটি সম্ভব। কিছু লোক মৃত্যুর জন্য শপথ নিলে আল্লাহ্‌ তা'আলা তাদের সাহসী জীবন দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন আবুল বাছীর (রাঃ)-এর নিকট চিঠি লিখে পাঠালেন, “তুমি এবং তোমার সঙ্গী-সাথীরা আমার নিকট চলে এস।' ইতিপূর্বেই আবুল বাছীর (রাঃ) কাফেরদের এক কাফেলায় হামলা করেছিলেন। কয়েকজনকে হত্যা করেছিলেন। কয়েকজনকে আহত করেছিলেন। নিজেও আহত হয়েছিলেন। মারাত্মক আঘাত পেয়েছিলেন। মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় তিনি রাসূলের পত্র পেলেন এবং পত্রটি বুকে রেখেই ইন্তেকাল করলেন। এদিকে আরেকটি ঘটনা ঘটে গেল। হুদাইবিয়ার সন্ধিচুক্তিতে বনু বকর গোত্র কুরাইশদের সাথে ছিল আর বনু খুজা'আ গোত্র ছিল রাসূলের সাথে । বনু বকর ও বনু খুজাআ গোত্র দুটির মাঝে দীর্ঘদিন যাবৎ ছন্দ চলে আসছিল। হঠাৎ একদিন বনু বকর গোত্রের লোকেরা রাতের অন্ধকারে বনু খুজাআ গোত্রের উপর আক্রমণ করে বসে। তারা তখন ওতীর নামক স্থান থেকে পানি সংগ্রহ করছিল। আকস্মিক আক্রমণের কারণে বনু খুজা“আ গোত্রের অনেক লোক নিহত হল। এ আক্রমণে কুরাইশরা অস্ত্র ও জনবল দারা বনু বকর গোত্রকে সাহায্য করেছিল। আক্রমণের সময় আমর ইবনে খুজায়ী পালিয়ে মদীনায় গিয়ে উপস্থিত হল এবং মসজিদে নববীর আভিনায় দাড়িয়ে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় কবিতা আবৃতি করে রাসূলকে শুনাল- ১ Vf asl yp Gal a> as ১৪ ও! 4০৪ 56751৬৩৮645 ১ 013 ৮০ ৩ ১১) ৬০৬155১1১৮5 4১৯0০ 9! 1৮ ১৮5) ১93 ১0৩৯ 559৮ Uys এ অর্থ : হে আমার রব! আমি মুহাম্মদকে আমাদের ও তীর পূর্বপুরুষদের কসম দিয়ে বলছি, তোমরা সন্তান ছিলে আর আমরা পিতা ছিলাম। অর্থাৎ আমাদের মাঝে আত্মীয়তা সম্পর্ক বিদ্যমান। তারপর আমরা আত্মসমর্পণ করলাম। অতঃপর আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করিনি। নিশ্চয় কুরাইশরা আপনার সাথে ওয়াদা ভঙ্গ করেছে এবং আপনার সাথে কৃত মজবুত প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। আর তারা ধারণা করেছে যে, আমি কাউকে ডাকব না। অথচ তারা সংখ্যায় অল্প, মর্যাদায় নিচু। তারা রাতের অন্ধকারে ওতীর-এ আমাদের উপর আক্রমণ করেছে । আমাদেরকে নত ও শায়িত অবস্থায় নির্মমভাবে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কবিতা শুনে অত্যন্ত মর্মাহত হলেন এবং বললেন- tl nr ৬ 6:০০ | অর্থ : হে আমর ইবনে সালেম! আল্লাহর সাহায্য এসে গেছে। তারপর রাসূল একখণ্ড মেঘের দিকে তাকিয়ে বললেন, এই মেঘখণ্ড বনু খুজা“আর সাহায্যের সংবাদ নিয়ে আসছে। এরপর রাসূল তাদের সংবাদ দিলেন যে, 59855595558

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।