তাফসীরে সূরা তওবা | ২২৭ রাভিনা এতেই কিন্ত আপনার উপর থেকে জিহাদের দায়িত্ব পালন শেষ হবে না। কারণ, জিহাদ হলো জীবনব্যাপী ইবাদত। গোটা জীবন এ ইবাদত করতে হবে। যেমন, নামায রোযা সারা জীবন পালন করতে হয়। তাই আপনি এ কথা বলতে পারবেন না, আমি এ সপ্তাহ নামাজ পড়েছি আগামী সপ্তাহ বিশ্রাম নিব, নামায আদায় করবো না। তেমনিভাবে একথাও বলতে পারবেন না, আমি আফগানিস্তানে জিহাদ করে তা শক্রমুক্ত করেছি। সুতরাং আমি এখন বিশ্রাম নিব। অথবা এ বৎসর জিহাদ করব এবং আগামী বৎসর বিশ্রাম নিব। এ ধরনের চিন্তা করা যাবেনা । তবে হ্যা, বিশ্রাম অবশ্যই নিতে হবে। হৃদয়কে আনন্দিত রাখতে হবে। যদি আপনি অবিবাহিত হন তাহলে বৎসরে দু'মাসের জন্য অবশ্যই পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাত করতে যেতে হবে। তাই বলা হয়- পপ এ হলি ৯৩1৮5 তোমরা তোমাদের হৃদয়কে কিছুদিন পর পর আনন্দিত কর, উল্লসিত কর । প্রশান্তি দাও। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে পাচ মাস অন্তর অন্তর স্ত্রীর নিকট যাবেন। একমাস বা দেড় মাস সেখানে কাটাবেন। তারপর আবার রণাঙ্গনে ফিরে আসবেন । আপনাকে অবশ্যই আপনার স্ত্রীর হক ও প্রয়োজনসমূহ আদায় করতে হবে। অনেকে আছে জিহাদে আসে কসম পূর্ণ করার জন্য। জিহাদের ময়দানের পার্শ্ব দিয়ে একটু ঘরেই ফিরে যায়। তাদের অবস্থা দেখে কুরআনের এক আয়াতের কথাই মনে পড়ে যায় । আয়াতটি হল- ০৫৫০০০০০৪৪১ ৪%54506549 4149৬৪৪896৩ অর্থ : অতঃপর যে অংশ তাদের অংশীদারদের, তা তো আল্লাহর দিকে পৌছে না এবং যা আল্লাহর, তা তাদের উপাস্যদের দিকে পৌছে যায় ৷ তারা যা ফয়সালা করেছে তা কতোই না নিকৃষ্ট । (সূরা আনআম-১৩৬) আমাদের অবস্থা হল, তিন মাস কেউ ছুটি পেল। এক মাস এমনিতেই চলে যায়। এক মাস ছেলেমেয়েদের সাথে, স্ত্রী পরিজনদের নিয়ে কেটে যায়। তাদের নিয়ে বিমানে বা গাড়িতে করে অবসর সময় কাটানোর জন্য দূরে কোথাও যাওয়া হয়। আবহাওয়া পরিবর্তন করা হয়। ূ্ এসব করে সময় শেষ হয়। সবশেষে আফগানিস্তানের জন্য বাকী থাকে এক সপ্তাহ বা দুই সপ্তাহ। খুব বেশি হলে এক মাস। এ সময়টুকু অসহায় মযলুম আফগানীদের জন্য ব্যয় করা হয়, যেখানে কমিউনিস্ট কাফেরদের হাতে নির্মমভাবে যবেহ হচ্ছে মুসলমান নারী-পুরুষরা, নিষ্পাপ শিশুরা। অথবা দেখা গেল, কেউ ইসলামাবাদে বা লাহোরে. কোন সম্মেলনে যোগ দেয়ার জন্য এল। যেমন বিশ্ব অর্থনীতি শীর্ষক কোন সম্মেলনে বক্তৃতা দেয়ার জন্য এল । সম্মেলনটি হবে ইসলামাবাদ হোটেল বা হলিডে ইন হোটেলে । চার, পাচ দিন থাকবে। তারা ইসলামের উপকার করার জন্য এসেছে। সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তাতে আরব দেশ গুলোকে উপদেশ দেয়া হবে, তারা যেন সুদের লেনদেন না করে ইত্যাদি ইত্যাদি । আমি হয়ত তাদের নিকট গিয়ে বললাম, পেশোয়ারে চলুন, সেখানে আপনাদের প্রয়োজন আছে। তারা বলল, না, এখন আর দেরি করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষ হয়ে গেছে। ইত্যাদি ইত্যাদি। এমন অবস্থায় আমি তাদের বলি, আল্লাহর কসম করে বলি, তোমরা পাপে.লিপ্ত রয়েছ। তারা বিস্মিত হয়ে বলে, আমরা পাপে আছি! আমি দৃঢ়তার সাথে বলি, হ্যা, তোমরা পাপে আছ। কারণ, তোমরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করছ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- অর্থ : যে ব্যক্তি মুসলমানের বিষয় নিয়ে চিন্তিত হয় না, সে তাদের অন্তর্ভুক্ত নয়।
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।