তাফসীরে সূরা তওবা ২২৩ - বর্ণনাকারী বলেন, রাজপথে ফাঁসিকাষ্ঠে ঝুলন্ত মৃত আলেমদের স্মৃতি এখনো আমার স্মৃতি থেকে মুছে যায়নি। আমি দেখেছি তাদের সাদা দাড়িগুলো বাতাসে উড়ছিলো। ইউরোপিয়ান ক্যাপ পরিধান না করার কারণে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিলো । আফগানিস্তানের বাদশাহ জহির শাহও তেমনিই. লোমহর্ষক কাজ করেছিলো । আমেরিকা উপদেশ দিলো, যেন সে আফগানিস্তানে সাংস্কৃতিক বিপ্রুব ঘটাতে চেষ্টা করে। তাই সে মুসলিম নারীদের হিজাব ব্যবহার নিষিদ্ধ করলো । আফগানিস্তানের সর্বত্র এ আইন বাস্তবায়ন করা হলো । কিন্তু কান্দাহারের নারীরা তা মেনে নিলো না। ফলে জহির শাহ তার ওলীর নেতৃত্বে সেখানে এক বাহিনী পাঠালো । কান্দাহারের জনসাধারণের সাথে তাদের সংঘর্ষ শুরু হলো। প্রায় এক হাজার মানুষ শাহাদাতের সুধা পান করলো । রক্তাক্ত পলাশের ন্যায় তারা লুটিয়ে পড়লো কান্দাহারের পথে-ঘাটে। আমি বলছিলাম, তারিখ ও দিন-কাল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত । মুসলিম উম্মাহ এ ব্যাপারে একমত। এ বিষয়ে কোন বিরোধ নেই। সুতরাং মাস নিয়ে যা খুশি তা করা যাবে না। বার মাসকে কমানো যাবে না, বাড়ানো যাবে না। তাই ইংরেজরা গভীর ষড়যন্ত্র করে ইসলামী বিশ্ব থেকে ইরান ও আফগানিস্তানকে পৃথক করে দিতে চাইল। তারা একটি নতুন সনের সৃষ্টি করলো। তার নাম দিল “সৌর হিজরী সন।” এ সনে বার মাস। সৌর সনের মত ৩৬৫ দিনে এক বৎসর ইরান আর আফগানিস্তানে এখন এই হিজরী সৌর সন চলছে। ফলে তারা ইসলামের ইবাদতের সাথে সম্পৃক্ত দিন-মাস ইত্যাদি নির্ধারণ করতে দারুণ অসুবিধার সম্মুখীন হচ্ছে। এ সনকে তারা সৌর সনের সাথে সামঞ্জস্য রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের সূচনা থেকে আরম্ভ করেছে। পৃথিবীতে ইরান আর আফগানিস্তান এ সনের হিসাব অনুযায়ী চলে। এ সনের প্রথম মাস হলো ০১ আর শেষ মাস হলো == | আর বৎসর শুরু হয় বসত্তকালের প্রথম দিন থেকে, যাকে নওরোজ বলো সে দিনে ইরানের লোকেরা আনন্দ-উৎসবে মেতে উঠে। পূর্বযুগে অগ্নি পূজারীরা এ দিনে উৎসব পালন করত ৷ এ দিন থেকে তাদের বৎসর গণনা শুরু হয়। আপনি চিন্তা করলে বিস্মিত হবেন যে, ঈদুল ফিতর বা ঈদুল আযহার সময় এদেশে মাত্র একদিন সরকারী ছুটি থাকে। কিন্তু এই নওরোজ উপলক্ষে সরকার লাগাতার পনের দিন ছুটি দিয়ে থাকে। সর্বস্তরের সব শ্রেণীর মানুষ এর উৎসবে, মেলায় স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করে থাকে। নিশ্চয় এ প্রথা অগ্নি পূজারীদের সময় থেকে চলে আসছে। মিসরের লোকেরাও বসন্তের এই প্রথম দিনে অত্যন্ত আনন্দের সাথে ফসীখ খেয়ে থাকে। ফসীখ হলো, মাছকে এক বিশেষ পদ্ধতিতে মদের মধ্যে ডুবিয়ে রাখা । এদিন এ মাছ মদের ভিতর থেকে বের করে। মাছগুলো তখন পঁচে দুর্গন্ধময় হয়ে যায়। তারা তা মজা করে খায়। বসন্তের প্রথম দিনে মিসরের সর্বত্র ফসীখের গন্ধ পাওয়া যায়। ওরনাল গার্ডেনে তা খাওয়ার ধুম পড়ে যায়। যারা ফসীখ খেতে অভ্যস্ত, তারা ছাড়া আর কেউ এর দুর্গন্ধ সহ্য করতে পারে না। ইমাম সূযূতী (রহঃ) ফসীখ খাওয়াকে হারাম বলে ফতওয়া দিয়েছেন। তিনি এ সম্পর্কে একটি স্বতন্ত্র পুস্তক রচনা করেছেন, যার নাম হলো- গেল 5 0৮০ ০১ ও চৈ ০ । আসল কথা হল, আল্লাহর দেয়া নির্ধারিত মাসগুলো নিয়ে যা খুশি করা যাবে না। কারণ, এ মাসগুলোর সাথে অনেক ইবাদত সতযুক্ত। আল্লাহর কসম করে বলছি, “সৌর হিজরী সনের কোন অর্থ হতে পারে না, আপনি এ সনের ক্যালেন্ডার কিভাবে বুঝবেন, কখন আইয়ামে বীয আসে, কখন তা যায়। কখন হিজরী মাস শেষ হয়, আবার কখন শুরু হয়। কখন রমযান আসে । কখন জ্বিলকৃদ বা ভ্বিলহজ্জ আসে । হিজরী সনের মধ্যে এমন বিকৃতি ঘটালে মুসলমানদের অন্তর থেকে ইবাদতের মাস ও দিনগুলোর মর্যাদা, মাহাত্ম্য নিঃশেষ হয়ে উট
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।