২২২ তাফসীরে সূরা তওবা আমলের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিধান রহিত করে দিয়েছেন। তিনি জ্লিকাদ মাসে গিয়ে তায়েফ অবরোধ করলেন। ফলে পবিত্র এ চার মাসে যুদ্ধ রহিত থাকার বিধান রহিত হয়ে গেছে । তবুও এ চার মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ তা'আলা এ মাসগুলোর বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ ইবাদত নির্ধারিত করেছেন৷ রমযান মাসে রোযা ফরয করেছেন। এ মাসগুলোতে আবার বিশেষ বিশেষ ইবাদত রয়েছে । যেমন জ্বিলহজ্জের প্রথম দশ দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- 3 lel 3৮ ৩০ ক ISG GUY oda ও ওত ঞ ও শশা ৩৩ 2০ Ld তে ৩ ৮ টিপি 1 অর্থ : যে দিনগুলোয় পৃণ্যের কাজ করা আল্লাহ তা“আলার অধিক প্রিয়, তা হলো এই দিনগুলো অর্থাৎ জ্লহজ্জ মাসের প্রথম দশদিন। সুতরাং এদিনগুলোতে বেশী বেশী আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ও সুবহানাল্লাহ পাঠ কর। (বুখারী) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযান মাসের শেষ দশদিনকে বৎসরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন রিভিও হরিতে হারার গং তর ক বহল রর: — AY 2৯ ০০ 590 ও 4 7৮38 ৭ ও 19০ অর্থ : তোমরা শেষ দশ রাতে লাইলাতুল কদরকে তালাশ কর। অথবা শেষ দশ রাতের বিজোড় রাতগুলোতে তা তালাশ কর।” _ তেমনিভাবে প্রত্যেক মাসের আইয়ামে বীয অর্থাৎ ১৩, ১৪ ও ১৫ তারিখের রোযারও বিশেষ ফযীলত রয়েছে । এভাবে অনেক ইবাদতের সম্পর্ক চন্দ্র মাসের সাথে। _ তাই মুসলিম উম্মাহর জন্য অবশ্য কর্তব্য হলো চন্দ্র মাসের হিসাব ঠিক রাখা । চন্দ্র সনের গণনা রীতিতে কোন রকম পরিবর্তন করা যাবে না। কিছু কিছু আলেমের আমল দেখলে বড় দুঃখ লাগে। তারা জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল ইত্যাদি মাসের তারিখ বলতে পারে । কিন্তু চন্দ্র মাসের তারিখ বলতে পারে না। খলীফা উমর ইবনে খাত্তাব (রাঃ)-এর এক বিশেষ অবদান যে, তিনি হিজরী সনের প্রবর্তন করেছেন। মুসলিম জাতির উত্থানের শুরু হিজরত থেকে ধরে একটি স্বতন্ত্র সনের প্রবর্তন করেছেন। আমরা এখন হিজরী ১৪০৭ সনে রয়েছি। [ডঃ আব্দুল্লাহ আযযাম (রহঃ) ১৪০৭ সনে এ বক্তৃতা দিয়েছিলেন] লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফী আমাদের এ এঁতিহাসিক হিজরী সনে পরিবর্তন সৃষ্টি করেছে। লিবিয়াতে গাদ্দাফী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের দিন থেকে চন্দ্র সন গণনা শুরু করেছে। তাই লিবিয়ার ক্যালেন্ডারে এখন ১৩৯৭ সন চলছে। | গাদ্দাফী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইনতিকালকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে করে। তার ইনতিকালের পর নাকি মানব জাতি এক ভীষণ বিপদ থেকে মুক্তি পেয়েছে। গাদ্দাফী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অত্যন্ত ঘৃণা করে। সে রাসূলের নামটি পর্যন্ত অপছন্দ করে। তাই সে লিবিয়ার মসজিদে রাসূলের নামের সাথে “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলা নিষেধ করে দিয়েছে। রাসূলের সুন্নতের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেছে। আমি বিশ্বস্ত সূত্রে শুনতে পেয়েছি যে, সে কতিপয় বিখ্যাত আলেমকে মসজিদেই হত্যা করেছে। কারণ, তারা রাসূলের নামের সাথে “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলেছিলো । তুরস্কের মুস্তফা কামালও তাই করেছিলো। সে বহু আলেমকে শুধু এ কারণে হত্যা করেছিলো যে, তারা ইউরোপিয়ান ক্যাপ পরতে অস্বীকার করেছিলো । রাজপথের এখানে-সেখানে সে ফাসিকাষ্ঠ স্থাপন করে আলেমদের হত্যা করেছিলো ।
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।