তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২২০ তাফসীরে সূরা তওবা ৰ অর্থ : উরি কারান জামার কাছে নিস কর: তাতে যুদ্ধ করা কেমন? বলে দাও, এতে যুদ্ধ করা ভীষণ পাপ । আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুফরী করা, মসজিদে হারামের পথে বাধা দেয়া এবং সেখানের অধিবাসীদের বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও রড় পাপ । আর ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়েও মহাপাপ । (সূরা বাকারা, আয়াত ৪ ২১৭) অর্থাৎ, হ্যা, এতে সন্দেহ নেই যে, পবিত্র মাসে বুদ্ধ করা অন্যায় কাজ, মারাত্মক অপরাধ কিন তার চেয়ে অপরাধ হলো আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, কুফরী করা, মসজিদে হারামের পথে বীধা সৃষ্টি করা আর সেখানের অধিবাসীদের উৎখাত করা । আর শিরক করা তো মহাপাপ, নরহত্যার চেয়েও গুরুতর পাপ। তোমরা যে শিরকের দিকে লোকদের আহবান করছো, তা আব্দুল্লাহ ইবনে জাহাশের, আমর ইবনে হাজরামীকে 70888852857555587 _ কুরাইশদের কাফেলার উপর এ আক্রমণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহজে মেনে নিতে চান নি। তার মাঝে তা দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিলো । কাফেলার যুদ্ধলব্ধ সম্পদ একত্র করে রেখেছিলেন। আব্দুল্লাহ ইবনে জাহাশের অনুগত সহযোগীদের মাঝে তা বন্টন করে দিলেন না। এতে আব্দুল্লাহ ইবনে জাহাশ (রাঃ) ও তার সহযোদ্ধা সাহাবীরা দারুণ দুঃশ্চিন্তায় পড়ে গেলেন। তারা আক্ষেপে জর্জরিত হলেন। সেই পরিস্থিতিতে উল্লেখিত আয়াত অবতীর্ণ হলো । ফলে রাসূলের চেহারায় প্রফুল্রভাব ফিরে এলো । আব্দুল্লাহ ইবনে জাহাশ ও তার সঙ্গীদের মাথা থেকে দুঃশ্চন্তার ভার নেমে গেলো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গণীমতের মাল আব্দুল্লাহ ইবনে জাহাশ ও তার সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। এ ঘটনার দেড় মাস পর বদরের যুদ্ধ সংঘটিত হয়। আল্লাহ তাতে মুসলমানদের বিজয় দান করেন। বলছিলাম, পবিত্র মাস অর্থাৎ চার মাস আরবদের নিকট পবিত্র মাস ছিলো । জাহেলী যুগে এ মাসগুলোতে কেউ কাউকে হত্যা করতো না। বালাদে হারামে অর্থাৎ মক্কা ও আশপাশের নির্ধারিত সীমানার মধ্যে কাউকে হত্যা করতো না। এ সময় তারা কোন সাহাবীকে হত্যা করতে চাইলে মক্কার বাইরে “তানয়ীমে' নিয়ে যেত ৷ সেখানে তারা হত্যার আয়োজন করতো । যায়েদ ইবনে দাসনা ও খুবাইব ইবনে আদী (রাঃ)-এর ব্যাপারে তাই হয়েছিলো । তারা কা'বাকে সম্মান করতো । ইসলামের আগমনের পর ইসলামও এ প্রথাকে বহাল রাখলো । ‘ পবিত্র মাসে হত্যা না করাকে বহাল রাখলো । মক্কায় হত্যা করাকে অবৈধ ঘোষণা করলো । আল্লাহ তা'আলা ' বলেন- অর্থ : আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে, যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। (সূরা বাকারা, আয়াত £ ১৯১) | | কিন্তু কয়েক বৎসর পর সম্মানিত মাসে যুদ্ধ না করার বিধান রহিত হয়ে যায় এবং ইসলাম তা বৈধ ঘোষণা করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অষ্টম হিজরীতে জ্বিলকৃদ মাসে তায়েফ অবরোধ করলেন। অষ্টম হিজরীতে রমযান মাসে মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুনাইনের যুদ্ধে গমন করেন। শাওয়াল মাসে হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়। তারপর শাওয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম তায়েফে যান এবং অবরোধ করেন। অবরোধকাল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে । এমনকি তা জিলিকৃদ মাসে গিয়ে পৌছে। এভাবে অষ্টম হিজরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কর্ম দ্বারা বুঝে আসে যে, পবিত্র মাসে যুদ্ধ হারাম হওয়ার বিধান রহিত রয়ে গেছে। এ মত পোষণ করেছেন হযরত কাতাদা, আতা, জুহরী, সুফিয়ান সওরীসহ আরো অনেকে । ০১৫56054543 ASA Is ১8756

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।