২২ তাফসীরে সূরা তওবা তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিলহজ্জ মাসে মদীনায় পৌছলেন এবং জিলহজ্জ মাস মদীনায়ই অবস্থান করলেন। এরপর খায়বারের যুদ্ধে গেলেন। এ যুদ্ধে রাসূল শুধুমাত্র তাদেরই অংশগ্রহণের অনুমতি দিলেন, যারা হুদায়বিয়ায় অংশগ্রহণ করেছিলেন। কারণ, তিনি কুরআনের আয়াতের ইঙ্গিতে বুঝেছিলেন যে, খায়বারের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে । খায়বার বিজয়ের পর খায়বারের সমুদয় বিষয়- সম্পত্তিকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ খায়বারের ইহুদীদের প্রদান করলেন। তবে তারা উৎপন্ন শস্যাদির অর্ধাংশ রাজস্ব স্বরূপ মদীনায় পাঠাবে । আরেক ভাগ সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন । খায়বারের যুদ্ধে চৌদ্দশ' সাহাবী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে দুশ’ সাহাবী অশ্বারোহী ছিলেন। প্রত্যেক অশ্বারোহী তিন ভাগ পায়। এক ভাগ নিজের আর দুইভাগ অশ্বের। আর পদাতিকদের প্রত্যেকে এক ভাগ পায়। তাই ুদ্ধলবধ সম্পত্তির দ্বিতীয় অংশকে সর্বমোট ১৮শত ভাগে ভাগ করে পদাতিক ১২শত সাহাবীকে ১২শত ভাগ দেয়া হল আর ২শত অশ্বারোহী সাহাবীকে ৬শত ভাগ দেয়া হল। খায়বারের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় অবস্থান করছিলেন। তখন আবুল বাছীর (রাঃ) মক্কা থেকে পালিয়ে মদীনায় পৌছেন। এদিকে কুরাইশরা তাকে ফিরিয়ে নেয়ার জন্য দু'জন লোক পাঠাল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলল, সন্ধিচুক্তি অনুযায়ী আমরা আবুল বাছীরকে ফিরিয়ে নিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন আবুল বাছীর (রাঃ)কে তাদের সাথে ফিরিয়ে দিলেন। আবুল বাছীর (রাঃ) রাসূলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে তাদের নিকট ফিরিয়ে দিচ্ছেন! তারা তো আমাকে নির্যাতন-নিপীড়ন করে ধর্ম থেকে ফিরাতে চাইবে । রাসূল তখন সান্তনা দিয়ে বললেন" টু ৬৮০ ০ oh ১৫০৬ & ৩৪ ০৮ অর্থ : : ধৈৰ্য ধারণ কর! নিশ্চয় আল্লাহ তোমার ও তোমার মত অন্যান্যদের জন্য মুক্তির পথ সৃষ্টি করবেন দু'জন কাফেরের সাথে আবুল বাছীর (রাঃ) ফিরে চললেন। পথে তাদের একজন এক বাগানে খেজুর খেতে গেল আরেকজন তার সাথে বসে ছিল। তখন আবুল বাছীর (রাঃ) তার পাশের লোকটিকে বললেন, আরে তোমার তরবারীটি তো ভারী চমৎকার! একটু দেখি তো। দেখার জন্য আবুল বাছীর (রাঃ) তরবারিটি হাতে নিয়েই কাফেরের গর্দানে আঘাত করলেন এবং অপরজনকেও আঘাত করতে উদ্যত হলেন। কিন্তু সে অক্ষত অবস্থায় পালিয়ে মদীনায় ফিরে গেল এবং রাসূলকে ঘটনা শুনাল। ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিস্মিত হয়ে বললেন- ৩৮৯০ কত ON 5 6 ০০ ০৮ এ] ০১25 অর্থ : হায়, হায়, সে তো যুদ্ধের আগুন জ্বালিয়ে দিল। হায়! নিহত ব্যক্তিটির সাথে যদি আরো লোক থাকত। তারপর সেই লোকটি মক্কায় ফিরে গেলেও আবুল বাছীর (রাঃ) আর মদীনায় ফিরে এলেন না। তিনি মদীনার পশ্চিমে লোহিত সাগরের উপকূলে ঈ“সের জঙ্গলে গিয়ে আশ্রয় নিলেন। সেখানে একটি সামরিক ঘাটি স্থাপন করলেন, যার সদস্য সংখ্যা মাত্র একজন। এ ঘাঁটির সেনাপ্রধান যিনি, সিপাহীও তিনি। তিনি হলেন আবুল বাছীর (রাঃ)। মক্কার নিপীড়িত মুসলমানদের নিকট সংবাদ পৌছল, আবুল বাছীর (রাঃ) ঈ'সের জঙ্গলে আশ্রয় নিয়েছেন। ব্যাস! আবু জানদাল (রাঃ)ও এসে তীর সাথে মিলিত হলেন। এভাবে একে একে বেশ কয়েকজন সাহাবী এসে একত্রিত হলেন। তারপর তারা প্রতিজ্ঞা করলেন, আমরা কুরাইশদের বাণিজ্য কাফেলার উপর আক্রমণ করব, শামের বাণিজ্যের পথ রুদ্ধ করে দিব। তারপর থেকে কুরাইশদের যে কাফেলাই শামে যেত বা শাম থেকে আসত, তার উপর আবুল বাছীর (রাঃ)-এর বাহিনী আক্রমণ করে অর্থ-সম্পদ ছিনিয়ে আনত । কুরাইশদের
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।