তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২১৮ তাফসীরে সূরা তওবা হরর ET TE EY এর যাকাত না দিলে তা কানয-এর অন্তর্ভুক্ত হবে। অপর এক অভিমতে ইমাম শাফেয়ী (রহঃ) বলেছেন- আমি এ ব্যাপারে কিছু বলবো না। আল্লাহর নিকট কল্যাণ কামনা করবো । তিনি ব্যাপারটিতে নিশ্চিন্ত হতে পারেননি। তাই কোন সুস্পষ্ট ফয়সালা দেননি! | আর ঘোড়ার যাকাতের ব্যাপারে আলেমরা বলেছেন- জিহাদের ঘোড়ার যাকাত দিতে হয় না। তবে ব্যবসার ঘোড়া হলে তার যাকাত দিতে হবে। হ্যা, যদি কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি বা বাড়ী থাকে, তাহলে তার যাকাত দিতে হবে না। কারণ, উৎপাদনশীল সম্পদের যাকাত প্রদান করা হয়। যে সম্পদের কোন উৎপাদন নেই, যা দ্বারা কোন লাভ হয় না এমন সম্পদের যাকাত দিতে হবে না। ব্যক্তিগত ব্যবহার্য গাড়ি বা বাড়ীতে তো কোন উৎপাদন নেই, তাই এর যাকাতও নেই । হ্যা, যদি ব্যবসার জন্য গাড়ি ক্রয় করা হয়, তবে অবশ্যই তার যাকাত দিতে হবে। তবে এ ব্যাপারে আলেমদের মাঝে মতবিরোধ রয়েছে যে, প্রত্যেক মাসের লভ্যাংশ থেকে যাকাত আদায় করবে, না বৎসর অতিক্রান্ত হওয়ার পর হিসাব করে যদি নেসাব পরিমাণ পাওয়া তাহলে তার যাকাত আদায় করবে। শাইখ ইউসুফ কারযাবী (রহঃ) বলেন, যেসব গাড়ি বা বাড়ী ভাড়া দেয়া হয়, তার যাকাত প্রত্যেক মাসেই মাসের যাকাত পরিশোধ করতে হবে । তা উশরের ন্যায় । কিন্তু শাইখ আব্দুল্লাহ ইবনে বায (রহঃ) বলেছেন_ বৎসরের শেষে হিসাব করবে । যদি নেসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে, লং যাকাত হিরন

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।