তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ২১৭ অর্থ : আল্লাহর শপথ করে বলছি, সেদিন আমাদের কারো পা পানিতে ভিজেনি। কোন উটের খুর, কোন ঘোড়ার পাও পানিতে ভিজেনি। আমরা প্রায় চার হাজার যোদ্ধা ছিলাম। উকবা ইবনে নাফে (রহঃ) তিউনিশিয়ায় পৌছে কাসাব্লাংকা শহর তৈরী করতে ইচ্ছে করলেন। তিনি তার সঙ্গী-সাথীদের সাথে পরামর্শ করলেন। বললেন, আমি এখানে একটি শহর তৈরী করতে চাই। সঙ্গী-সাথীরা বললো, এই গহীন বনের মাঝে আপনি শহর তৈরী করবেন? হিংস্র শুরা তো আমাদের গিলে খাবে! তিনি বললেন, “তোমরা একটু দাড়াও ৷ তিনি দুরাকাত নামায আদায় করলেন এবং চিৎকার করে হুকুম দিলেন, হে হিংস্র পশু-প্রাণীরা! হে বিষাক্ত সাপ-বিচ্ছুরা! আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সৈনিক। আমরা এখানে অবস্থান করতে চাই । সুতরাং তোমরা এ অঞ্চল ছেড়ে চলে যাও” । এর কিছুক্ষণ পরই দেখা গেলো, সাপরা তাদের বাচ্চাদের নিয়ে গর্ত থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বাঘ-সিংহ সব বন ছেড়ে চলে যাচ্ছে । বন একেবারে খালি হয়ে গেলো । তারা সেখানে কাসার্লাংকা শহর গড়ে তুললেন। | জনৈক কবি এক চমৎকার পংক্তি রচনা করেছেন। তিনি বলেছেন- _১০এ Bl sh এ ১৬ ৩০৮ ৫5৪ ০ অর্থ : নিশ্চয় যে ব্যক্তি পথে ডাকাতি করে সে বীর নয়। প্রকৃত বীর এ ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। তাই তাকৃওয়া হলো অত্যন্ত শক্তিশালী বিষয় । যে আলেম আল্লাহকে ভয় করে, যার মাঝে তাকওয়া আছে, সে হলো নবীদের উত্তারাধিকারী। একদা হযরত আবু হুরায়রা (রাঃ) বাজারে দাঁড়িয়ে বলতে লাগলেন, “হে লোকেরা! তোমরা এখানে কী করছো, অথচ রাসূলের মীরাস মসজিদে বন্টন করা হচ্ছে”। লোকেরা এ কথা : শুনে মসজিদে ছুটে গেলো । দেখলো, কিছু মানুষ কুরআন তিলাওয়াত করছে আর কিছু মানুষ নামায পড়ছে। ফিরে এসে তারা আবু হুরায়রা (রাঃ) কে বললো, হে আবু হুরায়রা! কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মীরাছ বন্টন করা হচ্ছে। আপনি তো আমাদের কষ্ট দিলেন! উত্তরে আবু হুরায়রা (রাঃ) বললেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ইলম ছাড়া অন্য কিছু রেখে গেছেন? নবীরা দিনার বা দিরহাম রেখে যান না, তারা ইলম রেখে যান” । যেসব আবেদ অজ্ঞ, তারা খৃষ্টানদের আবেদদের স্বভাবপুষ্ট। আর যেসব আলেম আলেম হওয়া সত্তেও পাপ কাজ করে, তারা ইহুদীদের আলেমদের মতো । জর তাল রা C3 ১9৯00 WA ol RESTS TEASE AG leo : ০ NG 5d hist GELS Lah SM GIBL GIN Ls অর্থ : হে মুমিনরা! নিশ্চয় ইহুদীদের আলেমরা আর খৃস্টানদের আবেদরা অন্যায়ভাবে মানুষের ধন-সম্পদ গ্রাস করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। আর যারা স্বর্ণ ও চাদি পুঞ্জিভূত করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আপনি তাদের মর্মন্তদ শাস্তির সুসংবাদ দিন। উল্লেখিত আয়াতে 75 শব্দ ব্যবহার করা হয়েছে। তার অর্থ হলো পুঞ্জিভুত সম্পদ। তবে আলেমগণ বলেছেন- যেসব সম্পদের যাকাত আদায় করা হয়, তা পুঞ্জিভূত সম্পদের অন্তর্ভুক্ত নয় । যে সম্পদের যাকাত আদায় করা হয় না, তা হলো পৃঞ্জিভুত সম্পদ বা কানয। তাহলে নারীদের অলঙ্কার, হাতের কঙ্কন, গলার হার এ ধরনের স্বর্ণের অলঙ্কারের কি যাকাত দিতে হবে? যদি কেউ তার যাকাত না দেয়, তাহলে কি তা পুঞ্জিভূত সম্পদের অন্তর্ভুক্ত হবে, না হবে না? অধিকাংশ আলেমের অভিমত, ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ), মালেক (রহঃ) ও ইমাম শাফেয়ী (রহঃ)-এর মতানুযায়ী নারীর অলঙ্কার তার পরিমাণ যত বেশী হোক না কেন তার যাকাত না দিলেও তা ;$ বা পুঞ্জিভূত সম্পদের অন্তর্ভুক্ত হবে না। Ld

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।