২১৬ তাফসীরে সুরা তওবা ইমাম আহমদ ইবনে হাখল (রহ) মৃত্যুবরণ করেছেন মি কালে কি হবে. ভুমি তো মাম আহমদ ইবনে হাম্বল নও। আল্লামা ইবনে তাইমিয়া (রহঃ)-এর নিকট কোন জ্বিনে ধরা মানুষ নিয়ে আসা হলে তিনি জুতা দিয়ে পিটিয়ে জ্বিন তাড়িয়ে দিতেন। ্ বেশ কিছু সাহাবী ও তাবেঈর জীবনী পাঠে জানা যায় যে, বনের হিংস্র বাঘও তাদের ভয় করতো । একজন তাবেঈ ছিলেন, তার নাম ছিলো সিলা ইবনে আশইয়াম। এক মুজাহিদ বলেন, আমরা কাবুলের যুদ্ধে ছিলাম ৷ আফগানিস্তানের রাজধানী কাবুল তখন ঘন বনে অন্ধকার ছিলো । ছিলো হিংস্র প্রাণীর অভয়ারণ্য । আমি মহান তাবেঈ ছিলা ইবনে আশইয়াম (রহঃ) কে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। প্রতিজ্ঞা করলাম, আজ রাত তিনি কি করেন তা পর্যবেক্ষণ করবো। রাত গভীর হয়ে পড়লে সবাই যখন নিদ্রার কোলে অচেতন, তখন তিনি আস্তে সৈন্য বাহিনীর তাঁবু থেকে বেরিয়ে বনে প্রবেশ করলেন। তিনি অজু করে নামায পড়তে লাগলেন। আর আমি দূর থেকে তাকে পর্যবেক্ষণ করছিলাম । হঠাৎ দেখলাম, এক বাঘ এলো । ভয়ে তো আমার প্রাণ ওষ্ঠাগত। আমি একটি উঁচু গাছে উঠে পড়লাম । ভাবলাম, দেখবো বাঘটি কি করে। বাঘটি এগিয়ে এলো। কিন্তু তিনি তার নামায ছাড়লেন না। বাঘটি তার শরীরের ঘ্বাণ নিতে লাগলো। দাঁড়িয়ে কুরআন পাঠ শুনতে লাগলো । নামায চলে গেলো। মনে হয় তিনি বাঘকে বলেছিলেন ; এখানে তোমার খাবার নেই । আমাকে তুমি খেতে পারবে না। সুতরাং অন্য দিকে চলে যাও। এরপর তিনি সারা রাত জেগে নামায পড়লেন। সকালে তাঁকে দারুণ উদ্যমী দেখাচ্ছিলো। যেন তিনি এইমাত্র বিছানা ছেড়ে এসেছেন। অথচ আমি ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছিলাম । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এক আযাদকৃত গোলাম ছিলেন | তার নাম সাফীনা। তিনি একদা মেসোপটেমিয়া অঞ্চলে নৌযানে করে কোথাও যাচ্ছিলেন। নৌযানটি তুফানের আঘাতে ভেঙ্গে গেলে তিনি তীরে গিয়ে উঠলেন। চারদিক ছিলো অরণ্যে ঘেরা । বিপদের উপর আরেক বিপদ এসে উপস্থিত হলো। একটি বাঘ বন থেকে বেরিয়ে এলো । কিন্তু তিনি ভয় পেলেন না। বাঘটি দেখে তিনি তার দিকে এগিয়ে এলেন। তার কান ধরে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আযাদকৃত গোলাম সাফীনা। একথা শোনার সাথে সাথে বাঘ মাথানত করলো । সাফীনা (রাঃ) বাঘের পিঠে চড়ে বসলেন। বাঘ তাকে বনের বাইরে নিয়ে এলো । তারপর হালুম হালুম চিৎকার করে তাকে বিদায় জানালো । ্ হযরত আলা ইবনে হাযরামী (রাঃ)-এর নেতৃত্বে যেদিন বাহরাইন পদানত হলো, মরুর বুক চিরে তারা বাহরাইনের দিকে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় তাদের পানি শেষ হয়ে গেলো। হাহাকার পড়ে গেলো মুজাহিদ বাহিনীতে । সকলের মৃত্যুর উপক্রম হলো । তখন তিনি দু'রাকাত নামায আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ! আমাদের সাহায্য করো । আমাদের সহায়তা করো । সাথে সাথে আকাশে ঘনকালো মেঘমালা উদিত হলো। আর ঝপঝপ করে বৃষ্টি পড়তে শুরু করলো । বৃষ্টির পানি পান করে তারা তৃপ্ত হলেন। পানিতে মশক ভরে নিলেন। তারপর তারা সমুদ্রোপকূলে পৌছলেন। সমুদ্র পাড়ি দেয়ার জন্য তাদের না ছিলো কোন নৌযান, না ছিলো অন্য কিছু । তিনি দুরাকআত নামায আদায় করলেন। বললেন- bl es bcm ৪ ০০ ৮৮০ ৬৫ অর্থ : হে মহান সত্বা! হে সহনশীল সত্বা! হে দয়াময় সত্ত্বা! আমাদের পার করে দিন। তারপর তারা পানির উপর দিয়ে হেটে ওপারে গেলেন। হযরত আবু হুরাইরা (রাঃ) বলেন- UBLS 9 ০৮] 0৭৩ ২ ১০৮০৮ BY ও এ ৪০৮ সি ৩০৩ উ ও 0৮৮ স 50 এন ৬৯ __ ০১১ ih
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।