তাফসীরে সূরা তওবা ২১১ যায়। দেশে ফিরে যায়। আমলে দারুণ পরিপক্ক । মুখে সুন্দর দাড়ি। চেহারায় নুর। সেকি আমূল পরিবর্তন! পরিবারের লোকেরা বলে, তুমি যখন আমেরিকায় গেলে, আমরা ভাবলাম তুমি হারিয়ে গেছো । তোমাকে আমরা আমাদের মতো করে পাবোনা । আলহামদুলিল্লাহ । এখন দেখছি তুমি একেবারে পাল্টে গেছো । দেশে এসে সে ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলে। বলে, ভাই আমরাতো ওখানে জুম“আর নামায আদায় করার জন্য জায়গা পাইনা । আমেরিকায় মুসলমানরা কোথায় নামায আদায় করবে । মসজিদ-ই নেই। তাই তোমরা চাঁদা দাও। আমেরিকায় গিয়ে আমরা গির্জা কিনে মসজিদ তৈরী করবো । এভাবে সে মসজিদ তৈরীর কাজে লেগে যায়। বহু যুবকের এ অবস্থাই ছিলো। ইসলামী বিশ্ব: থেকে তারা বিভ্রান্ত পথহারা অবস্থায় আমেরিকায় এসেছিলো। আমেরিকান বিমানে যখন যাবে তোমাকে তখন আমেরিকান খাবার পরিবেশন করা হবে । আমেরিকান খাবারে শুকরের গোশত থাকবেই। অন্যান্য হারাম বস্তুও থাকে। তাই মুসলমান এ যুবকরা কোশার মিল অর্থাৎ ইহুদীদের খাবার চেয়ে নিতো । কারণ, ইহুদীরা শুকর খায় না এবং শরী“আতসম্মত পদ্ধতিতে যবাহ করে । তাই বিমানে বুকিং দেয়ার সময় নিজের নামের পাশে K.খ. লিখে দিতো । ফলে তাদের কোশার মিল দিতো । এবাবে চলতে চলতে যখন মুসলিম যাত্রীদের সংখ্যা বেড়ে গেলো তারা তখন বিমান সংস্থাকে চাপ দিলো তারা যেন তাদের খাবারের জন্য খ.খ. অর্থাৎ মুসলিম মিল তৈরী করে। ফলে তাই হলো। কোন মুসলিম রাষ্ট্র কিন্তু এ ধরনের শর্তারোপ করেনি । অথচ ইহুদীরা এ শর্তারোপ করেছিলো । তাদের শর্ত ছিলো যদি কোন ইহুদী তাদের বিমানে কোথাও যায়, তবে তাকে অবশ্যই কোশার মিল পরিবেশন করতে হবে। এ যুবকরাই সর্বপ্রথম আরবী ভাষায় কম্পিউটার প্রোগ্রাম চালু করেছে। আমি একবার এক শহরে গেলাম। তারা বললো, আমাদের সাথে আসুন। আমি গেলাম । দেখলাম, এক মহাজ্ঞানী ব্যক্তি হাদীসের সিডি তৈরী করছে। এখনতো তা বাজারে চলে এসেছে । আবূ সাইদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে কোন হাদীস তুমি চাবে মুহূর্তে বের করতে পারবে। বর্ণনাকারীর নাম ধরে তালাশ করলেই তা পেয়ে যাবে। তোমার পবিত্রতার অধ্যায়ের হাদীসের প্রয়োজন । ব্যস, পবিত্রতার অধ্যায়ের বুতাম চাপ দিবে একের পর এক হাদীস কম্পিউটারের স্্রীনে ভেসে উঠবে। প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে এখন শুধুমাত্র হাদীসের জন্য একবারে ছোট সাইজের কম্পিউটার তৈরী হয়েছে। নির্দিষ্ট বুতামে চাপ দিলে হাদীস বেরিয়ে আসবে । রাবীর নাম আসবে । সাহাবীর নাম আসবে। হাদীস বর্ণনাকারী অন্যান্য মুহাদ্দিসের নামও আসবে । এভাবে তারা বিভিন্ন প্রকারের ঘড়িও তৈরী করেছে। যা তোমাকে নামাযের সময় জানিয়ে দিবে। সেই যুবকদের প্রচেষ্টায় বহু কল্যাণ সাধিত হয়েছে। আল্লাহ আমাদের বিরাট বিজয় দান করেছেন । তাদের দ্বারা আল্লাহ তা'আলা অনেককে সঠিক পথ দেখিয়েছেন। ধর্মে অবিচল রেখেছেন। আল্লাহ তা'আলা বলেন- ৩5 65৩5459৯৩06 নে 5 4 22 ডি? 5 € ৫৪০৭ 5559 £7 465৬4 95১5 ES 02196 GA GM ET অর্থ : হে মুমিনরা! নিশ্চয়ই ইহুদীদের আলেম ও খৃস্টানদের সংসার বিরাগী আবেদদের অনেকেই অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করছে এবং আল্লাহর পথ থেকে বিরত রাখছে। এ অবস্থা ছিল কুরআন অবতীর্ণ হওয়ার সময় ও তার পরবর্তী সময়ে । আসলে, এসব পাদ্রী ও ধর্মের গুরুরা মানবতার জন্য এক মহাবিপদ ছিলো । মধ্যযুগে তাদের এই রুপটি তীব্র আকার ধারণ করেছিলো । তাদের ভ্রষ্টতাই মানুষের গুমরাহী ও বিভ্রান্তির কারণ হয়েছে এবং মানুষ ধর্মের শত্রু হয়েছে। তারা প্রকৃত জ্ঞান ও ধর্মের মাঝে অন্তরায় সৃষ্টি করেছিলো । আমাদের সন্তানরা আজ সে সব ইতিহাস পড়ে এবং ধর্মের ব্যাপারে আপত্তিকর
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।