২১০ | তাফসীরে সূরা তওবা বৎসর তাদের এই সম্মেলনে যোগদান করি । মাঝে মাঝে বাদও যায়। যেতে পারি না। সূচনা লগ্নে তারা ছিলো মাত্র ১৩ জন। আর এখন তাদের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে । তাদের মাত্র একটি শাখা ছিলো । অথচ বর্তমানে ১৮০টি শাখা রয়েছে। ওয়াকফ করা বিভিন্ন স্থানকে তারা রেজিস্ত্রী করে নিচ্ছে। ফলে আমেরিকান সরকার এসব দলীল বাজেয়াপ্ত করতে পারছে না। আমেরিকায় ওয়াকফ অর্থ- সে স্থান গির্জার স্থানের ন্যায় হয়ে যায়। তারা গির্জা ক্রয় করে সেখানে মসজিদ বানাতে শুরু করেছে। প্রথমে কিন্তু তারা অর্থ সংকটের কারণে তা করতে পারতো না। তাই তারা জুম'আর নামায আদায়ের লক্ষ্যে মাত্র দুই ঘন্টার জন্য গির্জা ভাড়া নিতো। একশত ডলার গির্জা কর্তৃপক্ষকে দিতো । তারপর দ্রুত গির্জার ফরাশ তুলে ফেলতো। কারণ, গির্জায় মদের গন্ধ থাকতো প্রকট। খুস্টানরা মদ খেয়ে প্রায়ই ফরাশগুলো ভিজিয়ে ফেলত ৷ তারা সাদা চাদর বিছিয়ে তাতে নামায আদায় করতো । তারপর তারা তাদের কাজে ফিরে যেতো । শুক্রবারে তারা সাধারণত বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে যোগদান করতো । এভাবে বেশ কিছু দিন চলার পর তারা গির্জা ক্রয় করতে শুরু করলো । কারণ, বহু গির্জা বিরান পড়ে আছে। কেউ তাতে যায় না। মাঝে মাঝে খৃস্টানরা শহরের প্রাণকেন্দ্রে গির্জা তৈরী করেছে। অত্যন্ত সুন্দর মনোরম করে তৈরী করেছে। আর গির্জার নিচে নাচের ঘর বা আনন্দ-উল্লাস ও বিনোদনের জন্য অন্য কোন স্পট তৈরী করে । তাই অনেক বাড়ী বা গির্জা সম্পর্কে তারা বলে, এটা গির্জা ছিল। এটা বিনোদন স্পট ছিল। আমরা তা ক্রয় করে মসজিদ বানিয়েছি। আসলেও তাই। বাইরে থেকে তুমি কিন্তু তাকে দেখে গির্জাই মনে করবে। কারণ, তা গির্জার আদলে তৈরী করা হয়েছে। দেখা গেলো, সৌদি আরব থেকে কোন যুবক আসছে। সে জীবনে কখনো নামায পড়েনি। মক্কা থেকে এসেছে, কাতার থেকে এসেছে বা বাহরাইন থেকে এসেছে। আসলে সৌদি আরব থেকেই বেশী যুবক আসে। তখন সেই সংগঠনের যুবকরা অন্যান্য যুবকদের জানিয়ে দেয়, আমাদের দেশ থেকে অমুক ব্যক্তি আসছে। যেমন, মক্কার লোকেরা মক্কা থেকে কেউ এলে তার সংবাদ অন্যান্য সবাইকে জানিয়ে দেয়। সবাই তাকে স্বাগত জানিয়ে বিমানবন্দর থেকে নিয়ে আসে । তখন তার মাথায় থাকে লম্বা চুল, দেখতে অন্য ধরনের । তারা তাকে বলে, কোথায় থাকতে পছন্দ করো । বাইতুল আরকামে, না মসজিদে? এ যুবকরা মসজিদে বা যেসব গির্জাকে মসজিদ বানানো হয়েছে তার পার্শ্বে পাদ্রীর জন্য তৈরী কামরায় থাকে। এ ধরনের কামরাকেই তারা বাইতুল আরকাম বলে। তারা তাকে মসজিদে বা বাইতুল আরকামে নিয়ে যায়। তাদের সাথে থাকে । শেষ রাতে একজন উঠে আযান দেয়। এটা হলো তাহাজ্জুদের আযান। তখন সবাই উঠে নামায আদায় করে। তারপর আবার ফজরের নামাযের আযান দেয় । জামা“আতের সাথে নামায আদায় করে। আর সে সময় কিন্তু নবাগত মেহমান ঘুমিয়ে থাকে। ফজরের নামাযের পর তারা কুরআন পাঠ করে। সকাল নয়টায় তারা তাকে ডেকে ঘুম থেকে তুলে বলে, বন্ধু ওঠ নাস্তা তৈয়ার ৷ নাস্তা গ্রহণের পর হয়তো তাদের কেউ তাকে নিয়ে বেড়িয়ে আসে বা তার কাজে সহায়তা করে । তাকে একটি পণ্য সামগ্রীর লিস্ট দিয়ে বলে এগুলো হালাল খাবার । এগুলো হারাম খাবার। এ হোটেলে যেয়ো না। এই সাবান ব্যবহার করো না। সে যোহরের সময় এসে দেখে, তার খাবার প্রস্তত। তারা বলে, আমরা এ খাবারের আয়োজন করেছি । আমাদের নিয়োজিত লোক আছে। তারা নিজ হাতে পশু যবাহ করে। তারপর আমরা তা বণ্টন করে নিয়ে যাই। আমাদের সব কিছুই হালাল । এভাবে এক, দুই বা তিন দিন অতিক্রান্ত হওয়ার পরই নবাগত মেহমানের মন-মানসিকতায় পরিবর্তনের হাওয়া লাগে। বলে, এখানে সেলুন কোথায় আছে আমাকে নিয়ে চলো । সেলুনে গিয়ে চুল ছোট করে । পোশাক- পরিচ্ছদ পাল্টে ফেলে। দাড়ি রেখে দেয়। আর তাদের সাথে আমল শুরু করে। সাপ্তাহিক দারস মজলিসে উপস্থিত হয়। জুমআর নামাযের খুতবা অত্যন্ত আগ্রহের সাথে শুনে। ইসলামী যেসব সেমিনার-সিম্পোজিয়াম বা আলোচনা সভা হয়, তার কোনটাই বাদ দেয় না। বৎসর ঘুরতে না ঘুরতেই সে আল্লাহর পথের দাঈ হয়ে ১৪-খ
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।