তাফসীরে সূরা তওবা ২০৯ বিভিন্ন দেশ থেকে মুসলমানরা নানা কারণে আমেরিকায় আসে । ফিলিস্তিন থেকে, লেবানন থেকে, মিসর থেকে, বিভিন্ন দেশ থেকে । কিন্তু ভিন দেশে তারা তাদের স্বকীয়তা হারিয়ে ফেলে । এমনকি তারা তাদের মুসলিম নামও বদলে ফেলে। তারা খবর রাখে না, কখন রমযান আসে, কখন চলে যায়। কখন ঈদ হয়। দেখা গেল মুহাম্মদ নামের এক ডাক্তার আমেরিকায় গেল। কিন্তু সেখানে গিয়ে নাম বদলে ফেলল । নতুন নাম রাখল মাইকেল, যেন আমেরিকানরা তার চেম্বারে গিয়ে চিকিৎসা নেয়। এভাবে মুসলমান হওয়া সত্বেও তারা ইসলামকে হারিয়ে ফেলছিল। মিসরের সেই তেরজন ছাত্র সেখানে গিয়ে মুসলিম যুবকদের সাথে যোগাযোগ করতে লাগল । ইসলামের . দাওয়াত দিতে লাগল | আলহামদুলিল্লাহ! ধীরে ধীরে তারা ইসলামের দিকে ফিরে আসতে লাগল । তাদের মাঝে আত্মচেতনা ফিরে আসতে লাগল । তারপর তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে লাগল। ১৯৭৭ খৃস্টাব্দে মুসলিম স্টুডেন্ট এসোসিয়েশনের অঙ্গ সংগঠন মুসলিম ইয়ুথ এসোসিয়েশন“-এর সদস্যরা একটি সম্মেলনের আয়োজন করলো । তারা ছিলো একদল কুয়েতী যুবক। তারা একতাবদ্ধ হলো, তাদের সাথে আরো অনেকে এসে সংঘবদ্ধ হলো। এভাবে মুসলিম আরব ইয়ুথ এসোসিয়েশন'এর সূচনা হয়েছিলো । তারা আমাকে তাদের প্রথম সম্মেলনে দাওয়াত করেছিলো । তারা ছিলো প্রায় তিনশত যুবক আর দু'শত যুবতী । আমেরিকায় সেই যুবতীরা লম্বা ঢিলেঢালা পোশক পরে হিজাব ব্যবহার করে চলাফেরা করতো । তাদের চেহারা পর্যন্ত পদরবিত থাকতো । তারা সম্মেলনের জন্য হোটেল ভাড়া করতে গেলো । পাঁচশত আরব যুবক আসবে । এ সংবাদ শুনে তো হোটেল মালিক আনন্দে বিহ্বল। এত বিরাট সম্মেলনে নিশ্চয় বেশ লাভ হবে। ভাবছে এবার সে সম্পদশালী _ হয়ে যাবে। মালিক তাড়াতাড়ি বার ও মদ পরিবেশন সম্পর্কে পারদর্শী এক অনিন্দ্য সুন্দরী যুবতীর ব্যবস্থা করলো। পুরাতন মদ রেখে দিয়ে নতুন দায়ী মদের আয়োজন করলো। সে ধারণা করলো, এ আরব যুবকদের অর্থে সে এবার বিত্তশালী হয়ে যাবে। সম্মেলনের পরদিন মালিক তাড়াতাড়ি হোটেলে এলো। এসেই সেই নবনিযুক্ত সুন্দরী মেয়েকে ডেকে জিজ্ঞেস করল, আজ রাতে কত ডলার জমা করেছো । উত্তরে মেয়েটি বলল, [০ Dollar. না, কোন ডলার পাইনি । বিস্ময়ে ‘থ’ মেরে গেলো মালিক। বললো- এই আরব যুবকদের থেকে এক ডলারও পেলে না! মালিকের মাথায় যেন বাজ পড়ল । আরে! এরা আবার কেমন আরব! বললো, আমি এদের দায়িত্বশীলদের সাথে দেখা করবো । এ সম্মেলনের দায়িত্বে ছিলো এক ফিলিস্তিনী যুবক । আমেরিকায় ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখা পড়া করছিলো । হোটেলের মালিক তাকে বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমরা কি আরব? শান্ত সমাহিত কণ্ঠে সেই যুবক উত্তর দিল- হ্যা, আমরা আরব । হোটেলের মালিক বললো, তোমরা কেমন আরব। পাঁচশত যুবক এলে অথচ এক বোতল মদও খেলে না! নারীর সোহাগও নিলে না! যুবক বললো, আমরা আরব। তবে আমরা মুসলমান। ইসলাম আমাদের জন্য পরনারী, মদ, শুকর হারাম করেছে। আসলে তারা পূর্বেই হোটেল কতৃপক্ষকে জানিয়ে দিয়েছিলো যে, তাদের কোন মদ বা নারীর প্রয়োজন নেই। যেসব নারী হোটেল পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিল, তাদের আর কোন কাজ করতে হয়নি। সম্মেলনে যোগদানকারী যুবকরা পাঁচ বেলা কক্ষ ঝাড় দিয়ে পরিষ্কার করে পরিষ্কার ফরাশ বিছিয়ে তাতে নামায আদায় করেছে। তাদের একজন সবার সামনে দীড়ায়। সে যা করে অন্যরাও তাই করে। সে হাত তুললে অন্যরাও হাত তুলে। সে অবনত হলে অন্যরাও অবনত হয়। সে শির মাটিতে রেখে উপুড় হলে অন্যরাও তাই করে। যে সুন্দরী রমণীকে হোটেল কর্তৃপক্ষ যৌন সুড়সুড়ি দেয়ার জন্য এনেছিলো, সে সম্মেলন শেষ হওয়ার পর বললো, আমি তোমাদের ধর্ম গ্রহণ করবো। এভাবে তারা পাশ্চাত্যে এক আদর্শের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আমি প্রায় প্রত্যেক ১৪-ক
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।