তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২০৮ তাফসীরে সুরা তওবা ভাইয়েরা! আল্লাহর শপথ করে বলছি, চা ভূক রাজার দেখতে হাজার হাজার ইউরোপিয়ান আর আমেরিকান স্বতঃস্ফূর্তভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন আমেরিকা গোটা পৃথিবী শাসন করছে। আমাদের ছেলে-সন্তানরা আমেরিকার নামে বিমোহিত । তার শক্তি ও ক্ষমতা দেখে বিমুগ্ধ। তার শক্তি, ক্ষমতা, মহত আর উন্নতি-অগ্রগতির কথা বলতে গিয়ে মানুষ আবেগাপ্লুত হয়ে যায়। আমি আমেরিকায় ছিলাম । বিভিন্ন সংগঠন. ও সংস্থার লোকেরা তখন আমাকে আহবান করত । দাওয়াত দিত। একবার আমি কোথাও যাচ্ছিলাম । আসরের নামাযের সময় হল। মসজিদে গিয়ে দেখি, মসজিদ পরিপূর্ণ । মনে হচ্ছে যেন জুমাঁআর নামায । আমি তাদের 'বললাম, তোমরা ইয়েমেনে আছ, না আমেরিকায়? তাদের অধিকাংশই ছিল ইয়েমেনী। আমার কথা হয়ত বিশ্বাস নাও করতে পার। ইয়েমেনেও কিন্তু নামাধীর সংখ্যা এতো নয়। তারা বলল, আমরা হিদায়াতের পথ হারিয়ে ফেলেছিলাম। তাদের অনেকে তাদের অতীতের অন্ধকার জীবনের ক্রিয়া-কর্মের কথা শোনাল। বলল, এক মাস বা দু'মাস আগে আমরা মদ, নারী, জুয়া ইত্যাদিতে ডুবে ছিলাম। তারা বলল, দু'মাস আগে আমাদের নিকট তাবলীগ জামাতের লোকেরা এসেছিল। তাদের কারণে আল্লাহ আমাদের হিদায়াত দান করেছেন। আমরা আল্লাহর পথে ফিরে এসেছি। এই যে মুসুল্লীদের দেখছেন, এরা সবাই তাবলীগ জামাতের সংস্পর্শে এসে নামায পড়া শুরু করেছে। কৃষ্ণবর্ণের আমেরিকানরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাদের সংখ্যা প্রায় তিন মিলিয়নে পৌছেছে। দিনের পর দিন তাদের সংখ্যা বেড়েই চলেছে। তারা একটি গোমরাহ দলের অনুসারী ছিল। তারা বিশ্বাস করত, আলীজা মুহাম্মদ একজন নবী। আলীজা মুহাম্মদের মৃত্যুর পর তার ছেলে তার উত্তরাধিকারী হয়েই ঘোষণা দিল, তার পিতা একজন সংস্কারক ছিলেন- নবী ছিলেন না। কারণ, শেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । তিনি খাতামুল আমিয়া। এরপর যুবকরা ইসলামিক সেন্টারগুলোতে ছুটে এলো । সেন্টার পরিচালকদের সাথে যোগাযোগ করে ইসলামের আদর্শ, ইবাদত, মু'আমালাত সংক্রান্ত বিষয়সমূহ শিখতে মনোনিবেশ করল। তারা শিক্ষা শিবির স্থাপন করল। অযু, নামায, রোযা, হজ্ব ইত্যাদির জন্য কোর্স করে তা শিখতে লাগল । ১৯৭৫ সালে তারা ‘নামায শিক্ষা শিবির’ খুলল এবং সে সাল থেকেই রোযা রাখা শুরু করল। ১৯৭৭ সালে “হজ প্রশিক্ষণ শিবির' খুলল এবং সে সাল থেকে তারা হজ্ব শুরু করল। আলহামদুলিল্লাহ । তাদের সংখ্যা এখন তিন মিলিয়নে গিয়ে পৌছেছে । ইনশাআল্লাহ আমার আশা ও বিশ্বাস, দশ বছর পর তাদের সংখ্যা দশ মিলিয়নে গিয়ে পৌছবে। তারা আমেরিকার নির্বাচনে অংশগ্রহণ করবে । আমেরিকার রাজনীতিতে তাদের গভীর প্রভাব ও প্রশংসনীয় অবদান থাকবে । এক কর্মনিষ্ঠ মুবাল্লিগ আমাকে বলেছেন_ যদি আমার সাথে একদল দুঃসাহসী মুবাল্লিগ থাকত, তাহলে আমি হোয়াইট হাউজের কামানগুলোর মুখ ঘুরিয়ে আমেরিকানদের দিকে ফিরিয়ে দিতাম । আসল কথা হল, ইসলামের একটা আত্মিক শক্তি ও প্রভাব রয়েছে। ১৯৬৫ সালের কথা । মিসরে তখন ইখওয়ানুল মুসলিমীনের সদস্যদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে জামাল আব্দুন নাসেরের বাহিনী । একদল যুবক তার নির্যাতন থেকে বাঁচার জন্য পালিয়ে আমেরিকায় চলে যায়। তারপর অবস্থা যখন আরো ভয়াবহ আকার ধারণ করল, ইখওয়ানের সদস্যদের ফাঁসি দিতে লাগল; তখন একদল যুবক ও শিক্ষক পালিয়ে ইউরোপে চলে যায়, আমেরিকায় চলে যায় এবং সেখানে গিয়ে তারা একত্রিত হয়। প্রথমে সংখ্যায় তারা ছিল মাত্র তের জন। তারা একটি সংস্থা স্থাপন করে নাম রাখে ‘Muslim Student Association.’

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।