তাফসীরে সূরা তওবা ২০৭ কণ্ঠে বলল, তুই শ্রেষ্ঠ, না আমার এই কুকুরটি শ্রেষ্ঠ? শাইখ জালালুদ্দীন বিনয়-বিগলিত কণ্ঠে বললেন, এখন ' আমি বলতে পারব না আমি শ্রেষ্ঠ, না আপনার এই কুকুরটি শ্রেষ্ঠ । বিষয়টি শেষ নিঃশ্বাসের উপর নির্ভর করে। যদি আমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে এই কুকুরের চেয়ে আমি শ্রেষ্ঠ । আর যদি কাফের হয়ে মৃত্যুবরণ করি, তাহলে কুকুরটি আমার চেয়ে শ্রেষ্ঠ । শাইখ জালালুদ্দীনের এই কথা শুনে তাতারী শাসক স্তব্ধ হয়ে গেল। বিস্ময়ের আঘাতে যেন চমকে উঠল । সাথে সাথে একটি প্রশ্ন তার চোখের তারায় জুল জ্বল করতে লাগল । বলল, ইসলাম কী? শাইখ জালালুদ্দীন অত্যন্ত সারগর্ভ ভাষায় ইসলামের ব্যাখ্যা দিতে লাগলেন। মেছাল, উপমা আর উচ্ছল বর্ণনা-ভঙ্গিতে শাসকের হৃদয় বিগলিত হল। হিদায়াতের নূর তার হৃদয়জুড়ে স্থান নিল। শাসক বলল, আমি এখন খুব ব্যস্ত । পার্শ্ববর্তী অঞ্চলগুলো পদানত করতে হবে । আমি বিজয় লাভ করলে একবার আমার নিকট এসো | আমি তোমার ধর্ম গ্রহণ করব। শাইখ জালালুদ্দীন তখন বয়োবৃদ্ধ। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলেন। অতঃপর একদিন মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পূর্বে তার ছেলেকে ডেকে বললেন, এ অঞ্চলের শাসক আমাকে বলেছেন- তিনি বিজয় লাভ করলে আমি যেন তার নিকট যাই। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। সুতরাং আমি তোমাকে একটি পত্র লিখে দিচ্ছি। যদি আমি মরে যাই আর শাসক অত্র অঞ্চলেব সর্বত্র তার রাজ্য বিস্তৃত করে শত্রুদের পদানত করতে সক্ষম হন তাহলে তুমি তার নিকট যাবে। বলবে, আমি শাইখ জালালুদ্দীনের পুত্র। তাকে আমার এই পত্রটি দেবে। নিয়ে শাসকের নিকট গেল। প্রহরী বলল, কি চাও? শাইখ জালালুদ্দীনের পুত্র বলল, আমি বাদশাহের সাথে দেখা করতে চাই । তার নিকট একটি অত্যন্ত জরুরী পত্র পৌছাব। প্রহরী তাকে বাদশাহর নিকট নিয়ে গেল। বাদশাহকে সালাম দিয়ে বলল, এটা আমার পিতা শাইখ জালালুদ্দীনের পত্র । মৃত্যুর পূর্বে লিখেছেন এবং আপনার নিকট পৌঁছানোর নির্দেশ দিয়ে গেছেন। বাদশাহ পত্রখানা হাতে নিলেন এবং পাঠ করলেন। বললেন, হ্যা, আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম । তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। বাদশাহর সাথে সাথে তাতারীদের এই বংশের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করল। রাজ পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাধারণ জনতার মাঝে এর বিস্ময়কর প্রভাব পরিলক্ষিত হল। তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। হলো নাররাজািজিনিিভারা তই বিডি জারির ভি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে এ ধরনের উদাহরণ, এ ধরনের ইতিহাস খুঁজে পাওয়া যায় না। এ কারণে পাশ্চাত্যের লেখকরা পাঠকদের ইসলাম সম্পর্কে সতর্ক করে আসছে। ইসলাম সম্পর্কে জানতে, শিখতেও তাদের নিষেধ করছে। পাশ্চাত্যের এক লেখক । নাম লরেন্স ব্রাউন। একবার সে লিখল, আমরা অনেক জাতির রক্তচক্ষু ও হুমকির শিকার হয়েছি। অনেক বিপ্রবীর হুশিয়ারি শুনেছি। বলসেভিকদের হুমকির শিকার হয়েছি। ইহুদীদের হুমকির শিকার হয়েছি। কিন্তু শেষে দেখলাম, ইহুদীরা আমাদের বন্ধু। আমাদের মত চিন্তার ধারক। তাই যারা ইহুদীদের শত্রু, তারা আমাদের ও শক্র। আমরা জাপানীদের হুমকির শিকার হয়েছি। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা তা পরিবর্তন করে দিয়েছে । আমরা বলসেভিকদের হুমকির শিকার হয়েছি। পরে দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা আমাদের সঙ্গী। তাই বলছি, ইসলামই আমাদের একমাত্র শক্র। ইসলামই একমাত্র দুর্লজ্বনীয় বাধা, যা আমাদের উপনিবেশবাদের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিয়েছে । পদে পদে মুসলিমরা আমাদের বাধা হয়ে 07857555559 বাইরে থেকে তার শক্তি আমদানি করতে হয় না।
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।