তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২০৬ তাফসীরে সূরা তওবা বন্ধ হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার। এ কথার প্রতিধ্বনি পবিত্র কুরআনের এ আয়াতে অনুরণিত হয়েছে- _ 0 3G ELL HAMELIN HEL CEG IIE অর্থ : ফেনা তো শুকিয়ে বিলীন হয়ে যায়, আর যা মানুষের উপকার করে তা জমিনে অবশিষ্ট থাকে ৷ (সূরা রা‘'দ, আয়াত ৪ ১৭) কোটি কোটি মানুষের রক্ত চুষে ব্রিটিশরা হারাম সম্পদের স্তপ গড়ে তুলেছিল। ওদের জুলুমে মানুষের আহাজারিতে কেঁপে উঠেছিল আল্লাহর আরশ । তাই আল্লাহ বৃটিশদের থেকে প্রতিশোধ নিলেন। তবে বৃটিশদের অহংকার আর গর্ব এখনো শেষ হয়নি। তারা এখনও অন্য দেশের, অন্য জাতির লোকদের দিকে রক্তচক্ষু মেলে তাকায়। যেন এখনো তারা বিশ্বের শাসক, বিশ্বের দণ্ডমুণ্ডের মালিক-মুখতার। তারা অন্তরের গোপন স্থানে এখনো ইসলামের বিরুদ্ধে হিংসা ও শত্রুতার ভাব লালন করে । মাঝে-মধ্যে তার প্রকাশও ঘটে । আসলে বৃটিশরা ইসলাম ও মুসলমানদের চরম ক্ষতি করেছে। মুসলিম অধ্যুষিত দেশগুলোকে বিশেষত ভারতবর্ষের মুসলমানদের যে ক্ষতি করেছে, পৃথিবীতে আর কোন জাতির এমন ক্ষতি তারা করেনি । ভারতবর্ষের মানুষের চিন্তা-চেতনা, মেধা ও মননশক্তিকে একেবারে শেষ করে দিয়েছে। বইতে লিখে তারা দুই শত বছর ভারত শাসন করেছে, বরং আমি বলব তারা ভারত শাসন করেছে চার শত বছর। ১৫৮৭ খৃস্টাব্দ থেকে ১৯৪৭ খুস্টাব্দ পর্যন্ত । এর মধ্যে তারা ভারতবর্ষকে চুষে খেয়ে শুধুমাত্র খোসাগুলো ফেলে রেখে গেছে। বৃটিশদের অত্যাচারের আহাজারি আজো শোনা যায় আমেরিকা আর আফ্রিকার জনপদ থেকে । তারা রেড ইন্ডিয়ানদেরকে আমেরিকায় নিয়ে জায়গা দিয়েছিল। কে তাদের পশুর মতো বিক্রি করেছিল? এই বৃটিশরাই। তাই আল্লাহ তা'আলা বৃটিশদের থেকে প্রতিশোধ নিলেন। বিশ্বমানবতার জন্য তারা কোন আদর্শ রেখে যেতে পারল না। চারদিক থেকে শুধু তাদের নির্যাতন ও নিপীড়নের আর্তচিৎকার শোনা যায়। ইসলাম অর্ধ-শতাব্দী যাবত পৃথিবীর বিশাল এক অংশজুড়ে খিলাফত কায়েম করল । তারপর থেকে অর্থাৎ প্রায় দেড় হাজার বছর থেকেই সেই আদর্শকে ধ্বংস করার জন্য বিভিন্ন দেশ ও জাতি চেষ্টা করে আসছে। বিভিন্ন শক্তি-মহাশক্তি ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করে আসছে। কিন্তু পারেনি। আর পারবেও না। ইসলাম তার মহিমাসহ আজো পৃথিবীর বুকে শির উঁচু করে হিদায়াতের আলো বিকিরণ করে যাচ্ছে। আরো বিস্ময়কর ব্যাপার হলো, বিজয়ী জাতি পরাজিত জাতির ধর্ম অর্থাৎ ইসলামকে বারবার স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। তাতারীদের কথা বলা যেতে পারে। তারা বাগদাদে প্রায় আট থেকে দশ লাখ মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছিল। দজলা নদীর পানি তারা মানুষের রক্তে, কখনো আবার কাগজের কালির রঙে রঞ্জিত করেছিল । এই তাতারীরাও ইসলামকে ধ্বংস করতে পারেনি। আল্লাহ ইসলামকে রক্ষার ব্যবস্থা করলেন। আব্বাসী খেলাফতের এক উজির ভাগ্য ক্রমে তাতারীদের আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল । তার নাম তুযান। ভাগ্যের লীলায় সে হালাকু খানের উজির হল। অত্যন্ত সতর্কতার সাথে সে ইসলাম ধর্মকে আঁকড়ে রেখেছিল। হালাকু খানের মৃত্যুর পর সে তৎকালীন তাতারী শাসককে ইসলামের সৌন্দর্য্য, মহত্ব বুঝাতে সক্ষম হয়েছিল। ফলে প্রধান শাসক ইসলাম গ্রহণ করে। তার সাথে সাথে হাজার হাজার তাতারীও মুসলমান হয়েছিল। ফলে ইসলাম আবার স্বীয় মহিমায় উদ্ভাসিত হয়েছিল । তেমনিভাবে তাতারীদের আরেক শাসকের নাম ছিল যুগতাল। সে পাকিস্তান-আফগানিস্তান এলাকা শাসন করতো । একদিন এক আলেম ভুলে তার প্রাসাদের দূরসীমার অভ্যন্তরে প্রবেশ করে। প্রহরীরা তাকে ধরে নিয়ে এল। তার নাম শাইখ জালালুদ্দীন। শাসক জালালুদ্দীনকে দেখে রেগে একেবারে আগুন হয়ে গেল । অগ্নিঝরা

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।