তাফসীরে সূরা তওবা ২০৩ আর এমন দু'টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত যা তাদেরকে ইলাহী ধর্মের শত্রু বানিয়ে ছেড়েছে । এক. তারা বিশ্বাস করে, দেবতারা মানুষ থেকে প্রকৃত বিষয়গুলো লুকিয়ে রাখতে চায় আর মানুষ তা তাদের থেকে ছিনিয়ে নিয়ে আসে ৷ দুই. মধ্যযুগে খুস্টানরা সাধারণ মানুষের সাথে এমন নিষ্ঠুর আচরণ করেছে যে, মানুষ গির্জা ও ইলাহ-এর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠে। আসলে ইউরোপে যে খৃস্টধর্ম প্রচারিত হয়েছে, তা হযরত ইসা (আঃ) এর উপর অবতীর্ণ প্রকৃত খৃস্টধর্ম নয়। বরং হযরত ঈসা (আঃ)-এর পর এক ইহুদী থৃস্টধর্ম গ্রহণ করেছিল। সে কিন্তু হযরত ঈসা (আঃ) কে দেখেনি ৷ তার সাহচর্যও অবলম্বন করেনি। তার নাম পল। সে খৃস্টধর্ম গ্রহণ করার পর খৃস্টধর্মের সাথে গ্রীক দর্শনের মিশ্রণ ঘটালো, গ্রীক দর্শন বিষয়ে তার পাণ্ডিত্ব ছিল। ঈসা (আঃ)-এর আনীত তাওহীদের ধর্মের সাথে শিরকের মিশ্রণ ঘটালো । তাই ইউরোপে কখনো নিরেট তাওহীদ ও একতৃবাদের ধর্ম পৌছেনি। শুরু থেকেই শিরকসহ খুস্টধর্ম ইউরোপে প্রবেশ করল । শুরু হল এ ভেজাল থৃস্টধর্মের সাথে রোমান সাম্রাজ্যের বিরোধ । এ . বিরোধ ক্রমে হিংসা-বিদ্বেষ, হানাহানি ও যুদ্ধের রূপ লাভ করল। এমনকি সম্বাট হাইদায়ান ও তিরাজনের শাসনামলে থৃস্টানদের নির্বিচারে হত্যা করা হলো । যেখানেই খৃষ্টানদের খুঁজে পাওয়া গেল সেখানেই হত্যা করা হল। বিষয়টি কিন্তু শেষ হয়ে গেল না। হত্যা ও নির্যাতনের মাধ্যমে রোমান সাম্রাজ্য থেকে খৃস্টধর্মকে উৎখাত করা গেল না। বরং ক্রমেই তা শক্তিশালী হয়ে উঠল। সম্রাট কুসতুনতীনের আমলে তা প্রচণ্ড আকার ধারণ করল। ৮ সম্বাট কুসতুনতীন দেখল, এ বিরোধ চলতে থাকলে শীঘ্রই সাম্রাজ্য বিভক্ত হয়ে যাবে। সাম্রাজ্যের স্থিতিশীলতা রক্ষা করাই কঠিন হয়ে পড়বে । তাই সে সাম্রাজ্য রক্ষার স্বার্থে খৃস্টধর্ম গ্রহণ করল । সে কিন্তু হৃদয় দিয়ে খৃস্টধর্ম গ্রহণ করেনি। তাই দেখা গেছে, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত সে মদ আর নারী নিয়ে মেতেছিল। সে খৃস্টধমের আদর্শ ও শিক্ষার কোন তোয়াক্কা করেনি। | সম্রাট কুসতুনতীন খৃস্টধর্ম গ্রহণ করার পর সাম্রাজ্যের অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিরা তাদের পদের লোভে এবং সম্রাটকে খুশি করার লক্ষ্যে খৃস্টধর্ম গ্রহণ করল। এরা খৃস্টধর্ম গ্রহণ করলেও জীবনযাত্রায় তাদের কোন পরিবর্তন এল না। এদিকে খৃস্টধর্মের নিষ্ঠাবান ব্যক্তিরা দেখল, খৃষ্টধর্মের নেতৃত্ব এখন সম্রাট ও সাম্রাজ্যের উঁচু শ্রেণীর লোকদের হাতে চলে গেছে এবং তারা খৃস্টধর্মের বিষয়ে পরিবর্তন করছে। তারা তা নীরবে সহ্য করল। অবশ্য এ ছাড়া তাদের. করার কিছু ছিল না। তবে তারা আশা করেছিল যে, ভবিষ্যতে অবশ্যই খৃস্টধর্ম তাদের খপ্পর থেকে মুক্তি পাবে এবং বিশুদ্ধ, নির্মল ও প্রকৃত অবস্থায় ফিরে আসবে । কিন্তু সে সময় আর ফিরে আসেনি । তাই এঁতিহাসিকরা বলেন, পাদ্রী পল সর্বপ্রথম খৃস্টধর্মের বিশ্বাস ও আদর্শে আঘাত হেনেছিল। তারপর সম্রাট কুসতুনতীন, তার সভাসদ ও সাম্রাজ্যের নেতৃস্থানীয় ব্যক্তিরা খুস্টধর্ম গ্রহণ করে দ্বিতীয় আঘাত হেনেছিল। কারণ, এরা সারাজীবন মদ, নারী আর ভোগ-বিলাসে কাটিয়েছিল। সম্বাট কৌশলগতভাবে খৃস্টধর্ম গ্রহণ করলেও তার সভাসদরা শুধু পদের লোভে ও সম্রাটের শুভ দৃষ্টির আশায় খৃস্টধর্ম গ্রহণ করেছিল । তাই তাদের জীবনযাত্রায় কোন পরিবর্তন আসেনি। ফলে খৃস্টধর্ম সাম্রাজ্যের বেড়াজালে আটকে গেল। তার আদর্শ, শিক্ষা ও আকীদা-বিশ্বাস থেকে থৃস্টানরা দূরে সরে পড়ল । খৃস্টধর্মের এ করুণ অবস্থা দেখে একনিষ্ঠ খৃস্টানরা লোকালয় ছেড়ে নির্জন গির্জায় চলে গেল। সেখানেই তারা ইবাদত বন্দেগীতে জীবন কাটাতে লাগল । ফলে কুসতুনতীন ও তার সহচররা খৃস্টধর্মকে নিয়ে যা খুশি তাই করল। খৃস্টধর্মে তৃতীয় আঘাত হেনেছে স্বার্থান্বেষী মানুষেরা ৷ যারা ধর্ম ও গির্জার নামে ব্যবসা করেছে। মানুষের অর্থ-সম্পদ লুটে নিয়েছে। মানুষের উপর অন্যায় কর চাপিয়ে দিয়েছে। পাদ্রীরা নিয়ম করেছিল, সপ্তাহে একদিন বিনা পারিশ্রমিকে গির্জার কাজে শ্রম দিতে হবে। গির্জাগুলো তখন জনগণের বিরুদ্ধে রাজা-বাদশাহদের সাথে তাল মিলিয়ে চলতো। আর রাজা-বাদশাহদের নির্দেশ মেনে চলা অবশ্য কর্তব্য। কারণ, তাদের বিশ্বাস,
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।