তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

২০২ তাফসীরে সূরা তওবা কেন জানি তাদের সাহায্যে এগিয়ে আসে । যুগোস্রাভিয়ায় যখন জেনারেল টিটু মুসলমানদের উপর জুলুম রাশিয়ায় যখন মুসলমানদের হত্যা করা হচ্ছিল, তখন মিসর ছিল রাশিয়ার পাশে। সাইপ্রাসেও একই কাণ্ড ঘটল। খৃস্টান পাদ্রী মাকারিউস তুকী মুসলমানদের বিরুদ্ধে হিংসাত্বক আক্রমণ শুরু করে। পান্রীর নেতৃত্বে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হল। মিসর সেই পান্রীর পাশেই দীড়াল। মিসরের সেনাবাহিনীর এক ব্যক্তি আমাকে বলেছে, সাইপ্রাসের ট্র্যাজেডিতে আমরা অংশগ্রহণ করেছিলাম । আমরা যে কত মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছি, তা বলতে পারব না। মিসরের এই চরিত্র, রি জির কয ভিন হত শীল মানুষ জানে । আলহাজ্ব আহমদ বানু। উত্তর নাইজেরিয়ার এক বিখ্যাত ব্যক্তিত্ব । তার হাতে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ ইসলাম গ্রহণ করেছে। তার প্রচেষ্টায় নাইজেরিয়া ইসলামের দিকে অগ্রসর হচ্ছিল। তার কার্যক্রম, উদ্যোগ ও ব্যক্তিত্বের কারণে রাবেতা আলমে ইসলামী তাকে বিশেষ সদস্যপদ প্রদান করেছিল। তিনি তার দেশ উত্তর নাইজেরিয়া থেকে ইসরাইলী চরদের তাড়িয়ে দিয়েছিলেন। ইসরাইলী দূতাবাস পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। . ' ইসরাইল তখন আফ্রিকার টুটি চেপে ধরেছিল। তার শেষ রক্তবিন্দু শুষে নিচ্ছিল । কিছু সুন্দরী রুপসী নারী দ্বারা তারা আফ্রিকা শাসন করছিল।। প্রায় প্রত্যেকটি দেশের শাসকের প্রাইভেট সেক্রেটারী নিয়োগ পেয়েছিল এক একজন রুপসী সুন্দরী ইহুদী । সোনালী চুল। নীল চক্ষু । ঠোটের কোণে লেগে থাকে মিষ্টি মধুর হাসি। এ ধরনের নারী দ্বারা গোটা আফ্রিকা তারা পদানত করে নিয়েছিল । কিন্তু আহমদ বান্ুকে তারা বাগে আনতে পারল না। তিনি ইহুদীদেরকে দেশ থেকে বের করে দিলেন। নীতিগতভাবে তিনি অত্যন্ত পরিচ্ছন্ন চিন্তার অধিকারী ছিলেন। একবারের ঘটনা । বাইতুল মুকাদ্দাস তখন জর্দানের শাসিত এলাকা ৷ তিনি বাইতুল মুকাদ্দাস যিয়ারত করতে এলেন। কিন্তু রাষ্ট্রীয় কোন ব্যক্তি তাকে স্বাগত জানাতে এলো না। কেউ তার সাথে সাক্ষাৎ করতেও এলো না। তিনি বললেন, ব্যস, চিন্তার কিছু নেই। ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাসে বিজয়ী বেশে আসব । তিনি মসজিদে আকসা যিয়ারত করে ফিরে এলেন। মিসরের প্রেসিডেন্ট আব্দুন নাসেরের সাথে সাক্ষাৎ করলেন। তারপর দেশে ফিরে এলেন। এদিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল । গভীর ষড়যন্ত্র। আমেরিকা, ফ্রান্স ও বৃটেন তার বিরুদ্ধে সেনাবাহিনীর এক ব্যক্তিকে উসকে দিল। তার নাম ইরিনী। সে একরাতে তাকে তীর গৃহ থেকে তুলে নিয়ে এলো । তাকে কেটে টুকরো টুকরো করে ফেলল । তার ছেলেমেয়ে ও স্ত্রীকে আটকে রেখে তার বাড়ী জ্বালিয়ে দিল। অতঃপর একজন খৃস্টানের হাতে দেশের শাসনভার সমর্পিত হল। আমার এক পরিচিত বন্ধু কূটনৈতিক কাজে তখন সেখানে ছিলেন। তিনি এক সস্ত্রান্ত আরব । সরাসরি তিনি আমাকে বলেছেন- আফ্রিকার এক ব্যক্তিতৃশালী প্রেসিডেন্ট হিসেবে আমরা মিসরের প্রেসিডেন্ট আব্দুন নাসেরের নিকট একটি প্রতিনিধি দল পাঠালাম। তারা আহমদ বানু নিহত হওয়ার পর উত্তর নাইজেরিয়ায় মুসলমানদের করুণ অবস্থার কথা তার নিকট তুলে ধরবে। খৃস্টানরা যেভাবে নির্বিচারে মুসলমানদের হত্যা করছে, নির্যাতন করছে, তার প্রতিকারের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবে । প্রতিনিধিদল আব্দুন নাসেরের দরবারে গেল। তারা তার আগমনের অপেক্ষা করতে লাগল । আব্দুন নাসের এসে প্রথম যে কথা বলল, তাহল, “আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা আল্লাহর, যিনি তোমাদেরকে পশ্চাৎপদতা থেকে মুক্তিদান করেছেন ।' প্রতিনিধিদল তার কথা শুনে হতবাক হয়ে গেল। একেবারে স্তম্ভিত হয়ে গেল। তারা আব্দুন নাসেরের সাথে আর একটি কথাও বলল না। হতাশ হৃদয়ে, ব্যথিত অন্তরে ফিরে এল। আসল কথা, ইউরোপিয়ান সভ্যতার উৎস হল রোমান সভ্যতা । আর রোমান সভ্যতা অন্যকে নির্যাতন-নিপীড়ন করা ও প্রবৃত্তির পেছনে ছুটে চলার ও ্রবৃত্তিকে তুষ্ট করার দর্শনের উপর প্রতিষ্ঠিত।

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।