তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা . | ২০১ চলে যায়। তিনি তার অনুগত গোত্রের লোকদের বললেন, তোমরা এদের কাঁধে চেপে বস। সত্যই ঘটলও তাই। টেলিভিশনে এসব দৃশ্য প্রচার হল। ইদি আমীন ধর্ম প্রচারক খৃস্টানদের আর পশ্চিমাদেরকে তার দেশ থেকে বের করে দিলেন। পাশ্চাত্যের টনক নড়ল। তারা তানজানিয়ার শাসক পাদ্রী জোলিউসকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিল। তানজানিয়া আসলে দু'টি দেশ ছিল। যানজাবার ও তানজানিক। যানজাবারের সকল অধিবাসী মুসলমান । বিশুদ্ধ আরবী ভাষায় তারা কথা বলত। তার শাসক ওমানের রাজ বংশের লোক।' পশ্চিমারা এ দেশ থেকে ইসলাম ও মুসলমানদের চিহ্ন চিরতরে মুছে ফেলতে ষড়যন্ত্র শুরু করল । তারা সেখানে কমিউনিস্ট বিপ্রব সৃষ্টি করল ৷ হাজার হাজার যানজাবারবাসীকে তারা নির্দয়ভাবে হত্যা করল। তারপর চিরতরে ইসলামের আলো মিটিয়ে দেয়ার জন্য তারা যানজাবারে বহু মূর্তিপূজক ও খুস্টানদের আবাসের ব্যবস্থা করল। উদ্দেশ্য, যেন যানজাবার তানজানিকের মাঝে লীন হয়ে যায়। তারপর বিশ্ব মানচিত্র থেকে যানজাবারের নাম মুছে ফেলল। দু'দেশ মিলে একটি দেশ হল। তার নাম তানজানিয়া। অতঃপর প্রখ্যাত খৃস্টধর্ম প্রচারক জোলিউস নারীবীকে তার শাসক বানিয়ে দেয়। আমার স্মৃতিশক্তি যদি ভুল না করে, তাহলে আমার মনে হচ্ছে এই জোলিউস মুসলমান ছিল। শৈশবেই তাকে গির্জায় নিয়ে যাওয়া হয়, তার নাম পাল্টে ফেলা হয়। তার নাম ছিল মুহাম্মদ ৷ তারা তাকে খৃস্টধর্মে দীক্ষা দিয়ে তার দেশের শাসক বানিয়ে পাঠাল। এবার জোলিউস উগান্ডায় আক্রমণ করতে প্রস্তুত হতে লাগল । তার প্রতিজ্ঞা, যেভাবেই হোক ইদি আমীনকে ক্ষমতা থেকে তাড়াতে হবে। ইদি আমীন দূরদর্শী, বিচক্ষণ । তদুপরি সৈনিক। তার বুদ্ধি হল পেশীতে। যখনই বুঝতে পারল যে তানজানিয়া আক্রমণ করতে প্রস্তুত হচ্ছে তখনই সে তার বাহিনী নিয়ে আক্রমণ করল। তানজানিয়ার বিরাট অঞ্চল পদানত করে একেবারে দারুস সালামের উপকণ্ঠে গিয়ে পৌছাল। তানজানিয়ার রাজধানী দারুস সালামের পতন হয় হয় অবস্থা । এবার পাশ্চাত্য জগৎ চিৎকার শুরু করল। আমেরিকা আনোয়ার সা'আদাতকে বলল, আমরা তোমাকে মিসরের শাসক বানালাম এখন তুমি চুপ করে বসে আছো কেন? যাও! সৈন্য পাঠাও। নাসীরীকে বলল, যাও, তুমিও যাও। ইদি আমীনকে ফিরিয়ে আন। নাসীরী ছুটে গেল। ইদি আমীনকে বলল, তানজানিয়া থেকে ফিরে আস। ইদি আমীন বলল, এরা উগাভা আক্রমণ করতে চায়। নাসীরী বলল, আমি এ দায়িত্ব নিলাম যে, তারা তোমার দেশের সীমান্তও স্পর্শ করতে আসবে না। ইদি আমীন তানজানিয়া থেকে ফিরে এল। ঠিক তার পর দিন মিসর আর আলজেরিয়ার বিমান আক্রমণে উগান্ডার পতন ঘটল। খৃস্টানরা উগান্ডার শাসন ক্ষমতা ছিনিয়ে নিল। এরপর সাত বৎসর উগান্ডার . মুসলমানদের উপর নির্যাতন আর নিপীড়নের স্টীম রোলার চলল । পথে-প্রান্তরে মুসলমানদের কারণে অকারণে হত্যা করতে লাগল। কুম্ালার ঘটনাটির কথা আমার বেশ মনে পড়ে । উগান্ডার এই অরাজকতার সময় এক ব্রিটিশ বৃদ্ধা নিখোজ হয়ে গিয়েছিল। সেই বৃদ্ধা নারীর সম্পর্কে পাশ্চাত্য আর বৃটেনের পত্র পত্রিকাগুলোতে জোরে-শোরে লেখালেখি হতে লাগল। অথচ সেই পত্রিকাগুলো হাজার হাজার নিহত মুসলমানের সম্পর্কে কিছুই লিখল না। একেবারে নীরবতা পালন করল । জনৈক কবি চমৎকার দু'টি চরণ আবৃত্তি করেছে। ০০৮০ এ ও ০৮ 9 SSL এপ xt এ অর্থ : জন বিরল অরণ্যে একজন মানুষের নিহত হওয়া এমন এক অপরাধ যা ক্ষমা করা যায় না। অথচ একটি জাতিকে হত্যা করা এমন এক সমস্যা যাতে চিন্তার বিষয় রয়েছে। আসলে মিসরের প্রকৃতিই মনে হয় এমন। প্রাচূর্যের দেশ হওয়া সত্তেও মিসর সর্বদা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধ-শক্তির সাথে হাত মিলিয়ে চলে। যারা নির্বিচারে নিরপরাধ মুসলমানদের হত্যা করে, মিসর

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।