২০০ তাফসীরে সূরা তওবা আমেরিকার কথা ভাবলে বিস্মিত হই। প্রথম পর্যায়ে আমেরিকা ছিল এক দল চোর-ডাকাত আর লম্পটের আস্তানা । ইউরোপের জনগণ দুষ্ট লোকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়লে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। তারা জীবন বাঁচাতে আমেরিকায় গিয়ে আস্তানা বেঁধে ছিল। এবং সেখানকার আদি অধিবাসীদের উপর নির্যাতন শুরু করে। লুটতরাজ, হত্যা ইত্যাদির মাধ্যমে তাদের প্রায় শেষ করে ফেলে । এখন আদি আমেরিকান মাত্র কয়েক মিলিয়ন খুঁজে পাবে । এরা আজ যাদুঘরের বস্তুতে পরিণত হয়েছে । গবেষণার বস্তুতে রুপান্তরিত হয়েছে। আমেরিকানদের তাদের দেশে দেখতে পাবে যেন ফেরেস্তা । এই ব্রিটিশদেরও দেখতে পাবে যেন ফেরেস্তা ৷ সাধু পুরুষ । কিন্তু এরা যখন ফিলিস্তিন বা ভারত দখল করতে আসে তখন দেখতে পাবে এদের হিংস্রতা । এদের অবস্থা, চিন্তা-চেতনা আর চরিত্র প্রাচীন রোমানদের মতই, যারা নিজেদের উন্নতি অগ্রগতি ও প্রয়োজনের জন্য সাধারণ জনগণের রক্ত চুষে নিত। এই ব্রিটিশরা ফিলিস্তিনীদের উপর কী ভয়াবহ নির্যাতন করেছিল তা কি একবার ভেবে দেখেছো? হয়তো দেখা গেল, কোন ব্রিটিশ সৈন্য তার অস্ত্র পরীক্ষা করবে, সে তখন পাথর কুড়িয়ে দূরে স্থাপন না করে কোন ফিলিস্তিনী যুবককে ধরে আনে এবং তার উপর গুলি নিক্ষেপ করে নিশানা করত ব্রিটেনে দেখতে পাবে, পত্রিকা বিক্রেতারা তার দোকান খুলে সকালে তাতে TIMES’ ইত্যাদি পত্রিকা রেখে যায়। তারপর সন্ধ্যায় ফিরে এসে দেখে তার পত্রিকাগুলো বিক্রি হয়ে গেছে এবং তারা বিক্রেতার অনুপস্থিতিতেই মূল্য রেখে গেছে। কেউ কম দিয়ে যায়নি। কিন্তু সেই ব্রিটিশরাই যখন ফিলিস্তিনে আসে, তখন একেবারে হিংস্র পশু হয়ে যায়। দেখতে পাবে, ' কোন ফিলিস্তিনীর বাড়ীতে প্রবেশ করে পরিবারের কর্তাকে গ্রেপ্তার করে টানতে টানতে বাইরে নিয়ে এল। তারপর চাবুক মারতে লাগল । তারা অসহায়। আত্মরক্ষার কোন উপায় তাদের নেই । অর্থ-সম্পদও নেই। তাই দেখা যাবে স্ত্রী তার গলার অলঙ্কার দিয়ে গৃহকর্তাকে মুক্ত করতে প্রয়াস চালাচ্ছে। এ ধরনের হাজার হাজার ঘটনা ফিলিস্তিনের অসহায় পরিবারবর্গের উপর ঘটে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক বৃটিশ গোয়েন্দাকে বলা হত, “মুকুটহীন আরবপতি”। লোরান্স নামের সেই গোয়েন্দা তুকীদের বিরুদ্ধে আরবদের বিদ্রোহে উৎসাহিত করে আরব থেকে তুকীদের তাড়িয়েছিল। সে একটি গ্রন্থ লিখেছিল। তার নাম =| 2৯541 ৪-৮। সে তার সেই গ্রন্থে লিখেছিল, “আমি অত্যন্ত অহংকারী দৃঢ়চেতা আর গর্বিত ব্যক্তি। আমি ব্রিশটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। কিন্তু কোন যুদ্ধে কোন ইংরেজের গায়ের রক্ত ঝরতে দেইনি। কারণ, আমার নিকট একজন ইংরেজ সৈন্যের গায়ের রক্ত গোটা আরব জাতির চেয়ে বেশী দামী।” একজন ব্রিটিশ অফিসার যখন ভারতে আসত, তখন সে তার ঘোড়ায় উঠার সময় পাদানীতে পা রাখত না। বরং কোন ভারতীয় তার সামনে এসে নত শিরে দীড়াত আর সে তার পিঠে পা রেখে ঘোড়ায় চাপত। কথা ' প্রসঙ্গে ইদি আমীনের কথা এসে গেল। ইদি আমীন একজন মুসলমান। আত্মবিশ্বাসী মুসলমান। তিনি ছিলেন সেনাবাহিনীর এক শ্রেষ্ঠ বীর সৈনিক। একজন সেনাপতি ৷ তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলেন। তীর আতু মর্যাদা ছিল খুব প্রখর | লাঞ্ছনা, অপদস্ততাকে মোটেই সহ্য করতে পারতেন না। তিনি দেখলেন, কিছু ব্রিটিশ খৃস্টধর্ম প্রচারকদের সাথে মিলে উগান্ডার সাধারণ জনগণের রক্ত চুষে খাচ্ছে। উগান্ডার অধিবাসীরা যেন তাদের পোষা গাধা। যেমন ইহুদীরা মনে করে, অন্যান্য জাতিকে আল্লাহ তা“আলা শ্রেষ্ঠ জাতি- ইহুদীদের সেবার জন্য সৃষ্টি করেছেন। তাই যখন কোন গাধা সেবা করতে করতে শেষ হয়ে যাবে, তখন আমরা অন্য একটি গাধায় আরোহণ করব। বৃটেনের ইংরেজরাও উগান্ডার সাধারণ জনগণকে তাই মনে করত, তারা তো গাধা, শ্বেতাঙ্গ বৃটিশদের সেবার জন্য তাদের সৃষ্টি করা হয়েছে। কিন্ত ইদি আমীন তীর দেশ থেকে এই ব্রিটিশদের তাড়াতে ইচ্ছে করলেন। পশ্চিমাদের রতি সার এই প্রতিবাদী মানস তিনি জন্মগতভাবেই পেয়েছিলেন । তিনি নির্দেশ দিলেন, ব্রিটিশরা যেন তার দেশ ছেড়ে অন্যত্র
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।