২০ তাফসীরে সূরা তওবা আমাকে সত্য সহ প্রেরণ করেছেন, তীর শপথ করে বলছি, আল্লাহ আমাকে বিজয়ী করা পর্যন্ত আমি এই ধর্মের প্রচার করতেই থাকব কিংবা এ পথেই আমি নিঃশেষ হয়ে যাব ।' | হুদায়বিয়ায় পৌছলে রাসূলের উট বসে পড়ল। প্রহার করার পরও তা উঠল না। সবাই বলাবলি করতে লাগল, “কাছওয়া (রাসূলের উদ্ত্রীর নাম) অবাধ্য হয়ে গেছে। কাছওয়া অবাধ্য হয়ে গেছে।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “কাছওয়া অবাধ্য হয়নি। এটা তার চরিত্রও নয়। তবে আবরাহার হাতিকে যিনি আটকিয়েছিলেন, তিনিই তাকে আটকিয়েছেন।' তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আজ কুরাইশরা যে প্রস্তাব নিয়ে আসবে, আমি তা-ই মেনে নেব। কুরাইশরা একের পর এক লোক পাঠাতে লাগল । তারা উরওয়া ইবনে মাসউদকে পাঠাল। উরওয়া ছকীফ গোত্রের প্রভাবশালী ব্যক্তি। তায়েফের সম্পদশালী ও সরদারদের অন্যতম । সে ছিল অন্ধ। সে এসে বলল, “মুহাম্মদ! তুমি কি আরবের বিভিন্ন গোত্রের লোকদের একত্রিত করে নিজের গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ, সে হাত বাড়িয়ে রাসূলের দাড়ি মোবারক ধরতে চাচ্ছিল। সে যখনই দাড়ি ধরার জন্য হাত বাড়াত, তখনই মুগীরা ইবনে শো'বা (রাঃ) তরবারীর বাট দ্বারা তা প্রতিহত করতেন। মুগীরা (রাঃ)ও ছাকীফ গোত্রেরই লোক ছিলেন। অবশেষে তিনি বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি স্পর্শ কর না। উরওয়া বলল, কে এই লোকটি? উপস্থিত সাহাবীগণ বললেন, মুগীরা। তখন উরওয়া বলল, হে লজ্জায় কাতর ব্যক্তি! তুমি কি তোমার লজ্জা বিষয়টি ঢেকে রেখেছ? জাহেলী যুগে মুগীরা (রাঃ) লুগ্ঠন করতেন। অত্যন্ত শক্তিধর ছিলেন। একদা তিনি কতিপয় লোককে হত্যা-করে ফেললে উরওয়া ইবনে মাসউদ তাদের রক্তপণ আদায় করে দিয়েছিল এবং বিষয়টি গোপন রেখেছিল। উরওয়া সে দিকেই ইঙ্গিত করেছিল। মক্কার লোকেরা একের পর এক লোক পাঠাতে লাগল । অবশেষে সুহাইল ইবনে আমরকে পাঠাল । তার সাথেই সন্ধিচুক্তির বিষয় চূড়ান্ত হয় এবং চারটি শর্তে সন্ধিচুক্তি লিপিবদ্ধ হয়- ১. মুসলমানদের কেউ ইসলাম ত্যাগ করে কুরাইশদের নিকট ফিরে এলে কুরাইশরা তাকে গ্রহণ করে নিবে। কাফেরদের কেউ মুসলমান হয়ে রাসূলের নিকট এলে রাসূল তাকে গ্রহণ করবেন না। ২. এ সন্ধি চুক্তির বলে যে কোন গোত্র রাসূলের সঙ্গে যোগ দিতে চাইলে যোগ দিতে পারবে । আর কুরাইশদের সাথে শামিল হতে চাইলে শামিল হতে পারবে । এ ধারা মতে খুজা“আ গোত্র রাসূলের সাথে শামিল হল আর বনু বকর গোত্র কুরাইশদের সাথে শামিল হল। | ৩. দশ বৎসরের জন্য পরস্পরের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করা হল। ৪. এ বৎসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সঙ্গীগণ মদীনায় ফিরে যাবেন। উমরা আদায় করবেন না। আগামী বৎসর তরবারী কোষবদ্ধ করে আসবেন এবং উমরা পালন করবেন। এ ধরনের শর্তের কথা শুনে সাহাবীগণ অত্যন্ত ব্যথিত হলেন। ওমর (রাঃ) ধারণা করলেন যে, এতে মুসলমানদের লাঞ্ছনা ও ক্ষতি রয়েছে। তাই তিনি অত্যন্ত ক্রোধান্িত হয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? রাসূল বললেন, হ্যা, আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত। ওমর (রাঃ) বললেন, তারা কি মিথ্যার উপর প্রতিষ্ঠিত নয়? রাসূল বললেন, হ্যা, তারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এবার ওমর (রাঃ) বললেন, তাহলে আমরা কেন আমাদের ধর্মে লাঞ্ছনার বিষয় অনুপ্রবেশের সুযোগ দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, নিশ্চয় তিনি আমার রব। তিনি আমার ক্ষতি করবেন না। নিশ্চয় তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। আমি কিছুতেই তার নির্দেশ অমান্য করব না। এরপর ওমর (রাঃ) আবু বকর (রাঃ)-এর নিকট গেলেন। বললেন, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আবু বকর (রাঃ) বললেন, হ্যা, আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত। ওমর (রাঃ) বললেন, তারা কি মিথ্যার উপর
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।