তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১৯৯ করে। ইহুদীদের মাঝে ধর্মীয় জ্ঞানে পণ্ডিত ও আলেমের সংখ্যা অধিক ছিল, তাই তাদের আলোচনায় ১৮৯ শব্দটি ব্যবহার করা হয়েছে। আর খৃস্টানদের মাঝে সংসারবিরাগী আবেদদের সংখ্যা অধিক ছিল । তাই তাদের প্রসঙ্গে ১১২১শব্দটি ব্যবহার করা হয়েছে। এবং এ শব্দ দু'টি দ্বারা ধর্মের ব্যাপারে ব্যক্তিত্ববান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বুঝানো হয়েছে। আসল কথা হল, খৃস্টান ধর্ম ইবাদাতের দিকেই আহবান করার জন্য এসেছে। মানুষকে আল্লাহর ইবাদতে মশগুল করতে আর দুনিয়া থেকে বিমুখ করতে এসেছে। কারণ রোম সাম্রাজ্যে তখন ভোগ, বিলাস, অহংকার আর আত্মমর্যাদার প্রতিযোগিতায় মানুষ বিভোর হয়ে পড়েছিল। আর হযরত ইসা আলাইহিস সালাম রোম সাম্রাজ্যের, উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির চূড়ান্ত পর্যায়ে দুনিয়ায় আগমন করেছিলেন। রোমানরা তখন বিলাসী জীবন ও রকমারি পানাহারে আত্মনিমগ্ন। পোষাক পরিচ্ছদ ও ফ্যাশন চর্চায় তারা ভীষণ ব্যস্ত । আনন্দ-উল্লাস, ভোগ-বিলাসে তারা আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিল। তাদের ভোগ-উন্মাদনা শেষ পর্যন্ত তাদেরকে হিংস্র পশুর চেয়েও অধম বানিয়ে ছেড়েছে। তারা ক্ষুধার্ত বাঘ বা সিংহের খাঁচায় অসহায় বনী আদমকে ছেড়ে দিয়ে দেখত, কীভাবে সিংহরা মানুষকে ছিড়ে ছিড়ে খায়। এমনকি বিষয়টা রোমানদের জাতীয় সংস্কৃতি ও সভ্যতার অন্তর্ভুক্ত হয়ে যায়। রোম সাম্রাজ্যের সম্রাট পরিবারের লোকেরা, পদস্থ ও উচ্চ পর্যায়ের লোকেরা প্রায়ই এই আনন্দ ও উল্লাস মেলার আয়োজন করত। তারা কোন হঙষ্টপুষ্ট বন্দীকে নিয়ে এসে সিংহের খেলার ও আহার্ষের বস্তু হিসেবে তার খাঁচায় ঢুকিয়ে দিত। অতঃপর নিরাপদ দুরতে থেকে তারা এ হিংস্র খেলা উপভোগ করত। কীভাবে আত্মরক্ষার জন্য সে চেষ্টা করে, সিংহ কীভাবে তার মাথার খুলি ছিড়ে নিয়ে চিবিয়ে খায়, কীভাবে তার অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে। তারা এসব দৃশ্য দেখত আর করতালি ও আনন্দ-চীৎকারে আকাশ-বাতাস মুখরিত করে তুলত। সেই রোমান সভ্যতাই বর্তমান ইউরোপিয়ান ও আমেরিকান সভ্যতার মূল উৎস ও সূতিকাগার । এজন্য তুমি দেখতে পাবে, আমেরিকানরা অসহায় মানুষদের নির্যাতনমূলক ছায়াছবি দেখতে বেশী পছন্দ করে। নির্যাতন ও নিপীড়ন করার দৃশ্য দেখে তারা আনন্দিত হয়। এরা সেই রোমান সভ্যতার উত্তরাধিকারী, যারা অসহায় বন্দীদের বাঘ আর সিংহের খাঁচায় ছেড়ে দিয়ে তাদের সকরুণ মৃত্যুর দৃশ্য উপভোগ করত। আমেরিকান আর ইউরোপিয়ানদের জীবনই হল প্রবৃত্তির চাহিদা পূরণ করা । খাহেশীতের পূজা করা । রোমানদেরকে এই প্রবৃত্তির পূজা এমন অন্ধ ও বধির বানিয়েছিল যে, তারা রোমের শ্রেষ্ঠ মদ উৎপাদনকারী রাখুসকে মদের ইলাহ নির্ধারণ করে পূজা করত। রোমের শ্রেষ্ঠ বেশ্যা, দেহ পসারিনী ছিল “যীনত”। রোমের লোকেরা তাকেই সৌন্দর্যের দেবী রুপে পূজা করত। তারা আফ্রোদীতকে দেবী বানাল। অথচ তার সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে, সে তিনজন দেবের সাথে যিনা করেছে। তারপর তার এক পুত্র হয়েছে। সে হল প্রেম-পুত্র। তার নাম “কিওয়াবীদ” । পরবর্তীতে তারা কিওয়াবীদকে প্রেম-দেবতা হিসাবে গ্রহণ করে নিয়েছে । এমনিভাবে আফোদীত ও দাওয়ালীকও তাদের প্রেম-দেবতার আসন গ্রহণ করে। ওদের বারযনিফের লোক কাহিনীটি ভারি চমৎকার । বারযনিফ নাকি পবিত্র অগ্নি দেবতার প্রহরী ছিল। তবে বারযনিফ ছিল সত্যানুসন্ধানী। বাস্তব ও প্রকৃত বিষয়ের প্রত্যাশী । তাই সে সাধনা করতে করতে ইলাহের নূরের মারিফাত হাসিল করে ফেলল। এরপর অন্যান্য দেবতা ক্ষিপ্ত হয়ে তাকে এক নির্জন স্থানে নিক্ষেপ করল। তাকে বন্দী করে তার উপর পক্ষীকুলকে লেলিয়ে দিল। পক্ষীকুল দিবসে এসে তার মস্তক ও চক্ষু ঠুকরে ঠুকরে খেত। ্‌ রাতের অন্ধকারে দেবতারা এসে আবার তার শরীরের গোশত ফিরিয়ে দেয়। এটা তার শাস্তি। এভাবে দেবতারা তাদের আক্রোশ মিটায়। প্রতিশোধ নেয়। রোমান সভ্যতা আর ইউরোপিয়ান সভ্যতার এই হল প্রকৃতি। যারা দেবতাকে মানুষের চেয়ে উত্তম মনে করে- যে দেবতারা যিনা করে। সত্যানুসন্ধানী মানুষ থেকে প্রতিশোধ নেয়। সেই নাপাক গন্ধময় সভ্যতার আজ উত্তরাধিকারী হয়েছে বর্তমানের ইউরোপিয়ান সভ্যতা আর আমেরিকান সভ্যতা ।

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।