তাফসীরে সূরা তওবা ১৯৫ সাথে যেসব পাকিস্তানী ছিল, তারা বলল, চাচা ইনি হলেন নিক্সন । আমেরিকার প্রেসিডেন্ট । কিন্তু তবুও লোকটি তার সাথে হাত মিলাল না। পাকিস্তানীরা আবার তার পরিচয় লোকটির নিকট তুলে ধরলে লোকটি বলল, এ হল নাপাক-কাফির। আমি তার সাথে করমর্দন করতে চাই না। কী বিস্ময়কর ঘটনা! যে লোকটি সউদী ত্রাণ সংস্থার সামনে একমাস দীড়িয়ে থেকে একটি তাবু নিয়ে তাতে দারুণ কষ্টে জীবন কাটাচ্ছে, সেই লোকের এমন আত্মমর্ধাদাবোধ দেখে নিক্সন দারুণ বিস্মিত হল। ইতোমধ্যে একজন বয়োঃবৃদ্ধ ব্যক্তি নিক্সনকে বলল, ফিলিস্তিনে আপনারা কেন মুসলমানদের বিরুদ্ধে ইহুদীদের সাথে যোগ দিচ্ছেন? অথচ আপনারা তো এই ইহুদী জাতিকে ভালভাবেই চিনেন। নিক্সন বলল, আমি আফগান সীমান্তে যেতে চাই। সেখানে ঘুরেফিরে বুঝল যে, আসলেই এখানে প্রকৃত জিহাদ হচ্ছে। বিভ্রান্তিকর কোন সংবাদ নয়। প্রচার মিডিয়ার কোন বাড়াবাড়ি নয় । সে আমেরিকায় ফিরে গেল । সাংবাদিক সম্মেলন করল । সাংবাদিকরা বলল, What is the সমল টিনার Islam is the Pr০b]em. ইসলামই হল আসল সমস্যা । তারপর নিক্সন দিক নির্দেশনা দিতে গিয়ে বলল, “আমেরিকার উচিত, রাশিয়ার সাথে একমত হয়ে যাওয়া, যেন আফগান জিহাদ শেষ হয়ে যায় এবং ইসলামের অগ্যাত্রা থেমে যায়।” অথচ আমাদের কী দুর্ভাগ্য! আমরা আফগান জিহাদকে মূল্যায়ন করতে পারলাম না। একবার এক মুসলিম যুবক কিতাবের দুচার পাতা পড়ে আফগান জিহাদে এল! এক আফগানীর গলায় তাবিজ দেখে দারুণ ক্ষেপে গেল এবং সোজা দেশে চলে গেল। গিয়ে তার গোত্রের লোকদের বলল, এরা মুশরিক। এদেরকে যাকাত দিও না। সে এভাবে অবাস্তব কথা বলে লোকদের বিভ্রান্ত করল। সে জনৈক ব্যক্তির গলায় একটি তাবিজ দেখে . সিদ্ধান্ত নিল, আফগানিস্তানের এই জিহাদ জিহাদ নয়। একে বলে অল্প বিদ্যা ভয়ংকর। একবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সাথে কথা হচ্ছিল। আমি বললাম, আফগান জিহাদে আরবদের আসা অনেক প্রয়োজন । সে বলল, কথা ঠিক, তবে এমন আরবদের কোন প্রয়োজন নেই, যারা আমাদেরকে মুশরিক বলে বেড়ায়। আল্লাহর শপথ করে বলছি, আমি এক আলজেরিয়ান শিক্ষকের নিকট আরবী ক্লাস করেছি। মাত্র বিশ কি ত্রিশ দিনের জন্য তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রত্যেক দিন এক হাজার রিয়াল প্রদান করত। এই শিক্ষককে এক ছাত্র জিজ্ঞেস করল, আফগান জিহাদ সম্পর্কে আপনার মতামত কি? তিনি তখন অত্যন্ত স্পষ্টভাবে বললেন, আফগানিস্তানে কোন জিহাদ নেই। সেখানে আফগান মুশরিক ও রাশিয়ার নাস্তিকদের মাঝে যুদ্ধ ও লড়াই চলছে। কীভাবে তা জিহাদ হতে পারে! আলজেরিয়া থেকে আগত এক মুজাহিদ আমাকে বলেছে, আলজেরিয়ায় এক শিক্ষক মনে করেন, তিনি সব বিষয়েই পণ্ডিত। একদিন তাকে বলা হল, আফগান জিহাদের জন্য দান করুন। তিনি বললেন, আমি একশত রিয়াল নিয়ে তা আগুনে পুড়ে ফেলব, তবুও তা সেখানে দান করব না। এটি আফগান মুশরিক ও নাস্তিক রুশদের যুদ্ধ। এটা কোন জিহাদ নয়। একবার এক যুবক এল । বেশ কিছু অর্থ নিয়ে এল। উদ্দেশ্য মুজাহিদদের দান করা এবং নিজেও জিহাদে অংশ গ্রহণ করা। লোকেরা বলল, আপনি শাইখ জালালুদ্দীনের নিকট যান। সেখানে গেলে জিহাদেও অংশ গ্রহণ করতে পারবেন এবং আপনার এ অর্থগুলোও যথাস্থানে ব্যয় করতে পারবেন। তিনি এখন আফগান সীমান্তে আছেন। গাড়িতে করে অনায়াসেই তার নিকট যেতে পারবেন। যুবকটি তাই করল । শাইখ জালালুদ্দীনের নিকট গিয়ে তার সাথে সাক্ষাৎ করল । শাইখ তাকে স্বাগত জানালেন । আদর-আপ্যায়ন করলেন । আল্লাহ মালুম যুবক কী দেখল আর কী বুঝল। পরদিন ফিরে গেল পেশোয়ারে। যে অর্থ সাথে করে নিয়ে গিয়েছিল, সবই সে নিয়ে এল ৷ একটি পয়সাও দান করে এল না। পরিচিত লোকেরা তাকে জিজ্ঞেস করল, কী খবর? এভাবে ফিরে এলে যে! কিছু কি ঘটেছে? যুবক বলল, না আর হল না। তার আকীদা-বিশ্বাস ঠিক নয়৷ ব্যস! এক কথায় সে তার সৎ ইচ্ছাটাকে বরবাদ করে দিল।
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।