তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ তাফসীরে সূরা তওবা লালা Bn teh “বরং প্রথম হিরাক্লিয়াসের শহর বা কনস্টান্টিনোপল বিজিত হবে।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনস্টান্টিনোপল বিজয়ের সাড়ে আট শত বৎসর পূর্বে এ কথা বলে গেছেন। তিনি আরো বলেছেন- যে বাহিনী তা জয় করবে, তা শ্রেষ্ঠ বাহিনী। আর তার সেনাপতি হবে শ্রেষ্ঠ সেনাপতি ৷ জলে প্রায় নিঃশেষ হওয়ার উপক্রম হয়েছিল৷ কিন্তু তিনি নিরাশ হননি । তিনি বার বার এ হাদীসটির উল্লেখ করছিলেন আর কায়মনোবাক্যে আল্লাহর নিকট দু'আ করছিলেন, যেন তিনি সেই সেনাপতি হন আর তার বাহিনী যেন সেই বাহিনী হয় পরিশেষে আল্লাহর বিশেষ কৃপায় কনস্টান্টিনোপল বিজিত হল। ভীষণ যুদ্ধের পর তা পদানত হল সে যুদ্ধের ইতিহাস কল্প-কাহিনীর মত অবিশ্বাস্য। তারপর কনস্টান্টিনোপলের নাম রাখা হয় “ইসলামবুল” বা ইসলামের শহর । মুহাম্মদ ফাতেহ এ নাম রেখেছিলেন । কিন্তু পাশ্চাত্যের ভ্রান্ত উচ্চারণে তা আজ ইস্তাম্বুল হয়ে গেছে । তারা ইসলামের চির দুশমন। ইসলাম শব্দটাও তারা সহ্য করতে পারে না। মেনে নিতে পারে ন তই খালেদ ইসলামবুলী শুদ্ধ- খালেদ ইস্তামুলী শুদ্ধ নয়। কনস্টন্টিনোপল বিজয়কালে হিরাক্লিয়াসকে তার শহরেই হত্যা করা হয়েছিল। সে বীরত্বের সাথে যুদ্ধ করত করতে কনস্টান্টিনোপলের পথে আহত হয়ে ঘোড়ার পিঠ থেকে লুটিয়ে পড়ে নিহত হয়েছিল । সে ছিল আপন আদর্শ ও বিশ্বাসে সুদৃঢ় । হায়! আজকের মুসলমান শাসকরা যদি খৃস্টান এই রাজার মত আপন আদর্শে অনড় হত! আদর্শ ও ইসলামের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করত! সাড়ে আটশত বৎসর পর রাসূলের ভবিষ্যদ্বাণী বাস্তবে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ রোম শহরও মুসলমানদের পদানত হবে। সেদিন আর খুব বেশী দূরে নয় । এই তো কিছুদিন আগের ঘটনা ফ্রান্সের এক খৃস্টান লেখক একটি গ্রন্থ রচনা করেছে। সে লিখেছে, আমার ধারণা, ৩০০০ সালের পূর্বে ফ্রান্স ও ইটালীতে ব্যাপকভাবে ইসলাম ছড়িয়ে পড়বে! আসল কথা হল, কমিউনিস্ট পার্টির প্রখ্যাত দার্শনিক ছুলানী জারুদীর ইসলাম গ্রহণ, ফ্রান্সের প্রখ্যাত ড. মরিস বুকাইলির ইসলাম গ্রহণ, ইউরোপের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কোসতো-এর ইসলাম গ্রহণ ইউরোপে এক মহা আলোড়ন সৃষ্টি করেছে। এরা প্রত্যেকেই ইসলাম গ্রহণের পর সাড়া জাগানো পুস্তক রচনা করে সবাইকে হতচকিত করে দিয়েছেন। জারুদী ইসলাম সম্পর্কে বেশ কিছু পুস্তক রচনা করেছেন। সবগুলো পুস্তক-ই চমৎকার হয়েছে। তার একটি পুস্তকের নাম হল “ইসলাম এগিয়ে এসেছে, পাশ্চাত্য সভ্যতার দিন ফুরিয়ে গেছে” ৷ ঠিক এমনই আরেকটি পুস্তক রচনা করেছেন ইউরোপের আরেক প্রখ্যাত লেখক। পুস্তকটির নাম “শ্বেতাঙ্গদের কাল শেষ হয়ে গেছে, ইসলাম এগিয়ে আসছে ।”এ কারণেই পাশ্চাত্য আফগান জিহাদকে ভীষণ ভয় করছে। তারা ভয় করছে, জিহাদের এ ধারা অব্যাহত থাকলে মুজাহিদরা মধ্য ইউরোপে এসে উপস্থিত হবে। এ বিষয়ে আমেরিকান এক প্রফেসর একটি পুস্তক রচনা করেছে। তার ভাষ্য হল, আফগানের মুজাহিদরা শীঘ্রই বিজয় লাভ করবে, তারপর তারা ইউরোপে প্রবেশ করবে । রাশিয়া পদানত করবে । যখন ইউরোপের অভ্যন্তরে পৌছবে, তখন আমেরিকা ইসলামকে প্রতিহত করার জন্য যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হবে । তাই আফগান জিহাদে কী ঘটছে, তার বাস্তব অবস্থা জানার জন্য আমেরিকা নিক্সনকে পাঠাল । নিক্সন এসে জিহাদের বিস্ময়কর পরিস্থিতি দেখল, আফগান জাতিকে তাওহীদে বিশ্বাসী দেখল, শুনল তাদের শ্রোগানগুলো, “জিহ্বাদই আমাদের একমাত্র পথ, রাশিয়ার মৃত্যু অবধারিত, ইসলাম জিন্দাবাদ” । তখন সে বলল, আমি জফগান উদ্বান্তদের তাবু দেখতে চাই। সে নাসেরবাগে গেল। একজন কুঁজো লোকের সাথে সাক্ষাৎ হল। কবহলন হরর জন্য তার দিকে হাত বাড়াল । কিন্তু লোকটি তার সাথে করমর্দন করতে হাত বাড়াল না। ১৩-খ

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।