তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ তাফসীরে সূরা তওবা বিজ্ঞানী কোপারনিস ও বিজ্ঞানী জালীলুকে বন্দী করে অন্ধকার কারাপ্রকোষ্ঠে রাখা হল। অমানুষিক শাস্তি দেয়া হল। নির্যাতনের ধারা যখন সীমা অতিক্রম করতে লাগল, তখন পাশ্চাত্যের জ্ঞানীরা ভাবতে লাগল, কিভাবে এ নির্যাতন থেকে মুক্তি পাওয়া যায়। গির্জার নির্যাতনে বিজ্ঞানী ও সাধারণ মানুষরা অতিষ্ঠ হয়ে উঠল। দীর্ঘ চিন্তা-ভাবনার পর তারা সিদ্ধান্ত নিল, এ নির্যাতন থেকে বাচার সবচেয়ে সহজ-সরল পথ হল নাস্তিক্যবাদ। গির্জার ইলাহকে অস্বীকার করতে হবে। তাহলেই গির্জার নির্যাতন থেকে বাঁচা যাবে । এভাবে তারা নির্যাতন থেকে মুক্তির পথ খুঁজে নিল। কিন্তু ফলাফল কি দাড়াল? গির্জার নির্যাতন থেকে বাচতে গিয়ে মানুষ ধর্মকে অস্বীকার করল । আল্লাহর অস্তি ত্বকে অস্বীকার করল। তারপর থেকেই বিজ্ঞান ও ধর্মের মাঝে বৈরিতা সৃষ্টি হল। বিজ্ঞান ও ধর্মের মাঝে শত্রুতা সৃষ্টি হল। কারণ, বিজ্ঞানীরা দেখেছে, ধর্মকে সাথে নিয়ে তারা বৈজ্ঞানিক কার্যক্রম চালাতে পারছে না। তাই তারা ধর্ম ত্যাগ করল । ফলে পাশ্চাত্য উন্নতির দিকে অগ্রসর হল। . একারণে পাশ্চাত্যের পিতা-মাতারা তাদের সন্তানদের শিক্ষা দেয়, আমরা যেভাবে ধর্মকে বিসর্জন দিয়ে উন্নতির দিকে অগ্রসর হয়েছি, তেমনিভাবে তোমরা যদি আমাদের অনুসরণ কর, তাহলে উন্নতির দিকে অগ্রসর হতে পারবে । অন্যথায় তোমাদের এ অগ্রযাত্রা থেমে যাবে । তোমরা পশ্চাতে পড়ে যাবে। তাই দেখবে, মধ্যপ্রাচ্য বা প্রাচ্যের কোন মুসলমান পাশ্চাত্যে লেখাপড়া করতে গেলে সেখান থেকে সে ঠিক এই বিশ্বাসই শিখে আসে । তারা নাস্তিক হয়ে ফিরে আসে । কারণ, শিক্ষকরা তাদের তা-ই শিক্ষা দিয়েছে। একবার এক ইউরোপিয়ান শাইখ মুহাম্মদ আবদুহুকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনারা কেন পশ্চাতে পড়ে রইলেন আর আমরা কেন উন্নতির দিকে অগ্রসর হলাম? উত্তরে তিনি দু'টি বাক্য বললেন, “তোমরা ছেড়ে দিয়েছ আর আমরাও ছেড়ে দিয়েছি । তোমরা তোমাদের ধর্মকে ছেড়ে দিয়েছ, যা বিজ্ঞান বিরোধী । আর আমরা . আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছি, যা আমাদেরকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করে । তাই আমরা পশ্চাতে পড়ে আছি আর তোমরা উন্নতির শিখরে পৌছেছ।” ইউরোপে যে দু'টি মহাবিপ্রব ঘটেছে, তাহল ফরাসী বিপ্লব (১৮৭১) ও বলসেভিক বিপ্লুব। উভয় বিপ্লবের শ্লোগান ছিল ধর্ম ও খ্রিস্ট মতবাদের বিরুদ্ধে। ফরাসী বিপ্রবের শ্লোগান ছিল, “শেষ পাদ্রির নাড়ি দিয়ে শেষ বাদশাহকে ফাসি দাও ।” এভাবে তারা রাজা এবং ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আর বলসেভিকদের শ্লোগান ছিল, ‘কোন ইলাহ নেই, মানুষ হল নিছক পদার্থ” রাশিয়ায় ধর্মকে নির্মূল করার জন্য বলসেভিকরা বিদ্রোহ করল।। খ্রিস্টান ধার্মিকদের অসতর্কতা ও অদুরদর্শিতার কারণেই তা হল। তাদের পাপাচারের কারণেই তা হল। বিদ্রোহের পর রাশিয়ায় খ্রিস্টধর্মকে ব্যঙ্গ করে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছিল। তার একটির নাম ছিল ‘নোংরা কুকুর“ । ছবিটির নির্মাতা ছিল রাসপুতীন। তার কাহিনী সংক্ষেপ হল, জীবনের শেষ প্রান্তে দাড়িয়ে এক শীর্ষ পাত্রি দেখল, সে বহু নারীর কৌমার্য ছিন্ন করতে সক্ষম হয়েছে, যাদের অধিকাংশই ছিল রাজকন্যা, রাজার বোন বা এ ধরনের সমাজের উচু শ্রেণীর লোক। তারা যখন প্রায়শ্চিত্ত করতে তার সাথে একান্তে নির্জন কক্ষে সাক্ষাতের জন্য এসেছে, তখনই সে তাদের সাথে অপকর্ম করেছে। এ বিষয়ে বহু চিত্র তুলে ধরে ছবিটি নির্মাণ . করা হয়েছিল। এ ছবিটি রাশিয়ার সর্বত্র দেখানো হয়েছিল এবং মানুষের অন্তর থেকে ধর্মের মর্যাদা ও সন্ত্রম চিরতরে মুছে দেয়ার চেষ্টা করা হয়েছিল। এ ধরনের আরো কিছু সিনেমা তৈরি করা হয়েছিল। আল্লাহ তা'আলা বলেন- Gs SL nl Us 2554 GO els 3 4 97900054550 ত)) 0 els ১04 720880%43880৭) ০০/৮৪৮৬৪% 2৩০

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।