তাফসীরে সূরা তওবা ১৯ ৪. আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি আলী ইবনে আবী তালিব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, সূরা তাওবার শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ কেন লিখা হল না? উত্তরে তিনি বললেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম' এর মধ্যে শান্তি ও নিরাপত্তার পয়গাম রয়েছে। অথচ, সূরা তাওবায় শান্তি ও নিরাপত্তার চুক্তিগুলো নাকচ করে জিহাদের ঘোষণা দেয়া হয়েছে । তাই ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখা হয়নি। ৫. ইমাম কুরতুবী (রহঃ) বলেন, সূরা তাওবার শুরুতে ‘বিসমিল্লাহ’ লিখা হয়নি। তার কারণ, জিবরাঈল (আঃ) তা নিয়ে অবতীর্ণ হননি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই লিখতেন দা তাহ) লিয়ে তো তারই চতি নথিতে ত গাছে জাগায় রা) বযযনাহ নিয়ে সাজে তাইও ধা হল তাফসীর এ সূরাটি নবম হিজরীতে অবতীর্ণ হয়। এতে তাবুকের যুদ্ধ, যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের পূর্বের ও পরের মদীনাবাসীদের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ সূরার কিয়দাংশ যুদ্ধের পূর্বে এবং কিয়দাংশ যুদ্ধের পরে অবতীর্ণ হয়। নবম হিজরীর রজব মাসে এ যুদ্ধ সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে এটিই শেষ যুদ্ধ । এ যুদ্ধের পর রাসূল অন্য কোন যুদ্ধে অংশগ্রহণ,.করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তা হল, ১. বদরের যুদ্ধ ৷ দ্বিতীয় হিজরীর রমযান মাসে তা সংঘটিত হয়েছিল। ২. ওহুদের যুদ্ধ। তৃতীয় হিজরীর শাওয়াল মাসে তা সংঘটিত হয়েছিল। ৩. বনু নাজীরের যুদ্ধ । তৃতীয় হিজরীতে সংঘটিত হয়েছিল। ৪. মুরাইসী” বা বনু মুস্তালিকের যুদ্ধ। এ যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল, তা নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন, তা চতুর্থ হিজরীতে সংঘটিত হয়েছিল আর অন্যরা বলেন, তা ষষ্ঠ হিজরীতে সংঘটিত হয়েছিল । ৫. খন্দকের যুদ্ধ, যা পঞ্চম হিজরীর শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল । ৬. হুদায়বিয়ার যুদ্ধ। সপ্তম হিজরীতে তা সংঘটিত হয়েছিল । ৭. খায়বরের যুদ্ধ । সপ্তম হিজরীতে তা সংঘটিত হয়েছিল । ৮. মূতার যুদ্ধ। অষ্টম হিজরীতে তা সংঘটিত হয়েছিল । ৯. মক্কা বিজয়। অষ্টম হিজরীর রমযান মাসে । ১০। হুনাইনের যুদ্ধ। অষ্টম হিজরীর শাওয়াল মাসে। ১১. তায়েফের যুদ্ধ। অষ্টম হিজরীর শেষ দিকে সংঘটিত হয়েছিল । ১২. তাবুকের যুদ্ধ । নবম হিজরীর রজব মাসে সংঘটিত হয়েছিল । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নে দেখলেন, তিনি বাইতুল্লাহয় উমরা পালন করছেন, তাওয়াফ করছেন। তখন তিনি ও তার চৌদ্দশ' বা পনেরশ' সাহাবী মক্কার পথে রওনা হলেন। ষষ্ঠ হিজরীর জিলকৃদ মাসে তারা যাত্রা শুরু করলেন। কুরাইশরা যখন শুনল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাওয়াফ করতে আসছেন, তাদের উপস্থিতিতেই মুসলমানরা মক্কায় প্রবেশ করবে, তখন তারা দারুণ ক্ষিপ্ত হল। বলল আমাদের উপস্থিতিতে কিছুতেই তারা মক্কায় প্রবেশ করতে পারবে না। এ পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুদায়বিয়ার যে অংশ হারামের অন্তর্ভুক্ত নয়, সেখানে অবস্থান নিলেন। নামাযের সময় হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারামের অংশে প্রবেশ করে নামায আদায় করতেন। তারপর পূর্বের ৮444250550448594550559544 তা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফেরদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা শুনে বললেন, “হায় কুরাইশের ধ্বংস! যুদ্ধই তাদের তিলে তিলে শেষ করে দিল! তাদের কী হত, যদি আরবদের জন্য আমার পথ উন্মুক্ত করে দিত? তাদের কী ক্ষতি হত, যদি আবরদের জন্য আমাকে ছেড়ে দিত? যদি তারা আমার উপর বিজয়ী হয়, তবে তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারবে । আর যদি আমি বিজয়ী হই, তবে তারা ইসলাম গ্রহণে বাধ্য হবে । আর যদি তারা আমার বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তাদের তা করার শক্তি আছে। কিন্তু কুরাইশরা কী ধারণা করে? যিনি
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।