তাফসীরে সূরা তওবা ১৮৯ আল্লাহর বিধানের স্থানে অন্য কোন বিধান চালু করা ও বাস্তবায়িত করার বিষয়টি নিয়ে আমি অনেক পড়াশুনা করেছি। কারণ, ১৯৭২ সালে মিসরের কারাগার থেকে ইখওয়ানুল মুসলিমীনের কর্মীরা মুক্তি লাভ করার পর মিসরে অনেক দল উপদল সৃষ্টি হয়েছিল। তারা একে অপরকে কাফির বলে বেড়াত। একে অন্যের পিছনে নামায পর্যন্ত আদায় করত না। তাই এ বিষয়টি নিয়ে আমি দীর্ঘ পড়াশুনা করেছি! গবেষণা করেছি। তারপর আমি যে বিধানগুলোতে নিশ্চিত হয়েছি, তাহল- ১. রাষ্ট্রের কর্ণধার যদি রাষ্ট্রের জন্য এমন বিধান তৈরি করে, যা আয়া প্দত বিধালের রিপরীত। তাহলে সে রাষ্ট্রপতি কাফির হয়ে যাবে । ইসলাম থেকে বের হয়ে যাবে। ২. যারা বিধান তৈরি করে, HE EEE ধরনে যা আল্লাহ প্রদত্ত বিধানের বিপরীত, তাহলে সেই বিধান প্রণেতারা কাফির হয়ে যাবে। ৩. রাষ্ট্রীয় বিধান সভার অর্থাৎ পার্লামেন্টের কোন সদস্য যদি এমন কোন বিধানের সাথে একমত পোষণ করে, যা আল্লাহ প্রদত্ত বিধানের বিপরীত। যেমন আল্লাহ যা হারাম করেছেন, তাকে যদি হালাল করে, জিহাদকে হারাম বা অবৈধ বলে, নামাযের জন্য মসজিদে জমায়েত হওয়াকে অবৈধ বলে, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে অবৈধ বলে, মীরাসের ক্ষেত্রে ছেলে-মেয়ে উভয়কে সমান ভাগ দেয়, যদি দ্বিতীয় বিবাহকে অবৈধ বলে, তালাককে অবৈধ বলে; এধরনের কোন বিধানকে যদি রাষ্ট্রীয় আইনে অবৈধ করার জন্য কেউ সমর্থন করে অথচ আল্লাহ তা বৈধ করেছেন, তাহলে সে ধর্ম থেকে বেরিয়ে যাবে; কাফির হয়ে যাবে। 8. মুসলিম উম্মাহর যে কেউ আল্লাহর বিধানের বিপরীত বিধানকে হষ্টচিত্তে মেনে নিবে, সেও কাফির হয়ে যাবে। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- EY CRI ৪ OI AB GOES HAG: 3 OSES ৫ IY dr ফুল ৩০৬ ৬০১৭১) “যে ব্যক্তি হাত দ্বারা ইসলাম বিরোধী কার্যকলাপকে প্রতিহত করবে, সে মু'মিন। যে ব্যক্তি জিহ্বা দ্বারা ইসলাম বিরোধী কার্ধকলাপকে প্রতিহত করবে, সেও মু'মিন। আর যে ব্যক্তি হৃদয় দিয়ে ইসলাম বিরোধী বা বব বতা লেক ত অয কোন মানুষের হৃদয়ে শস্যের দানা পরিমাণ ও ঈমান নেই ৷” যারা কালিমা লা-ইলাহা ইল্লাল্লাহু পাঠ করে এবং নামায-রোযা আদায় করে, আবার আল্লাহর বিধানের বিপরীত বিধানের প্রচলন ঘটায়, তাদের কাফির বললে, কেউ কেউ বিস্ময়ে মাথায় হাত দেয়। তাদের জন্য আমি বিষয়টি আরেকটু সহজ করে বলছি। যদি কেউ বলে, মাগরিবের নামায তিন রাকাত নয়- চার রাকাত, তাহলে কি সে কাফির হয়ে যাবে না? নিশ্চয় কাফির হয়ে যাবে। এতে কোন সন্দেহ নেই। তাহলে বলছি, এ দুই মাসআলার মাঝে কি পার্থক্য, যে বলে, চোরের শাস্তি হল দুই মাস কারাগারে বন্দী করে রাখা আর যে বলে, মাগরিবের নামায চার রাকাত? আমি মনে করি, এ দু'য়ের মাঝে কোন পার্থক্য নেই। এটাও আল্লাহর বিধান। ওটাও আল্লাহর বিধান। এ উভয় ক্ষেত্রে আল্লাহর বিধানকে পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে আরেকটি উপমা দিচ্ছি। কেউ যদি বলে, আল্লাহর কসম করে বলছি, আমি ইসলামকে ভালবাসি । ইসলামের সকল বিধান আমি অবশ্যই পালন করব। তবে রোববারে আমি খ্রিস্টানদের গির্জায় যাব এবং খ্রিস্টানদের মত ইবাদত করব । তাহলে এ ব্যক্তি কি মুসলমান থাকবে? অথচ, সে তো সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ঠিকই মসজিদে এসে নামায আদায় করছে। শুধুমাত্র রোববারে গির্জায় যাচ্ছে ।
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।