১৮৮ | তাফসীরে সূরা তওবা তুমি এখনই ইমাম শাফেয়ী (রহঃ)-এর প্রসিদ্ধ গ্রন্থ ॥১। 4৮৬5 খুলে দেখ । তার ভূমিকায় তিনি লিখেছেন, আমি কোন মাসআলা অবহিত হয়ে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হই এবং আমার হৃদয় সে ব্যাপারে সম্পূর্ণ সংশয়মুক্ত না হয়, আমি ততক্ষণে ফতওয়া প্রদান করি না। অথচ আমাদের অবস্থা এমন যে, আমাদের নিকট কেউ জিজ্ঞেস করলে আমরা চা আর কফি পান করা অবস্থায় নির্ধিধায় তার ফতওয়া দিয়ে দেই। ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ)-এর মাযহাবের ফিকাহ শাস্ত্রের কিতাব খুলে দেখ। প্রায় মাসআলায় দেখতে পাবে, সেখানে লেখা আছে ৭... (১ 51) ৮১৬ ০১৯৩ অর্থাৎ, এ মাসআলায় ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ৪)-এর তিনটি মত রয়েছে। যাক, আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে যাই। হযরত উমর (রাঃ) আনসার ও মুহাজির সাহাবীদের শীর্ষস্থানীয়দের ডাকলেন, পরামর্শ চাইলেন। হযরত আলী (রাঃ) বললেন, আমরা কুদামাকে জিজ্ঞেস করব যদি সে মদ পান করাকে হারাম মনে করে, তবে তাকে আশিটি দোররা লাগাব। আর যদি হালাল মনে করে, তবে হত্যা করব। কারণ, আল্লাহ তাআলা যাকে হারাম করে দিয়েছেন তাকে সে হালাল করেছে । অথচ কুদামা (রাঃ) বদরী সাহাবী । বাহরাইনের গভর্নর ৷ সিদ্ধান্ত অনুযায়ী তারা বলল, হে কুদামা! মদের ব্যাপারে তোমার মতামত কি? তিনি বললেন, মদ হারাম । আলী (রাঃ) বললেন, তাহলে তাকে আশি দোররা মারা হোক। সুতরাং যে ব্যক্তি হারামকে হালাল করে, যে ব্যক্তি মদ উৎপাদনকারী ও বিক্রয়কারীদের লাইসে দেয়, সে কাফির না মুসলমান? এ ব্যক্তি তো শুধু হালাল মনে করল না। বরং তার লাইসেন্স দিল। তার অর্থ আমি তোমাকে মদ উৎপাদন করার, বিক্রয় করার ও পান করার অনুমতি দিচ্ছি। সুতরাং এই নাও তোমার লাইসেন্স। এটা তোমার দোকানে ঝুলিয়ে রাখবে । যদি তোমাকে কেউ কিছু বলে, ইসলামী আন্দোলনের কোন কর্মী তাতে বাধা প্রদান করে, তাহলে আমি তাকে কারাগারে বন্দী করব। যদি কেউ কোন মদের বোতল ভেঙ্গে ফেলে, তবে আমি তার শাস্তির ব্যবস্থা করব। কারণ, সে রাষ্ট্রীয় আইনকে অশ্রদ্ধা করেছে। এ ধরনের বিধান বাস্তবায়ন করার অর্থই হল, হারামকে হালাল করা। এমন করলে কোন মুসলমান আর মুসলমান থাকে না। সে কাফির হয়ে যায়। আল্লামা ইবনে তাইমিয়া (রহঃ) বলেছেন- যে ব্যক্তি পর নারীর দিকে তাকানোকে হালাল মনে করে, সে সর্বসম্মত মতানুযায়ী কাফির হয়ে যাবে। আর যে ব্যক্তি বলবে, রুটি খাওয়া হারাম, সেও সর্বসম্মত মতানুযায়ী কাফির হয়ে যাবে । কেননা, সে হালাল বস্তুকে হারাম করেছে। হ্যা, তবে যদি কেউ সারা জীবন মদ পান করে আর সে তা হারাম মনে করে, তবে সে পাী। পাপের শাস্তি ভোগ করার পর সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে । আর যদি একবারও বলে, মদ পান করা হালাল, তবে সে ধর্ম থেকে বেরিয়ে যাবে। তার বিবাহ ভেঙ্গে যাবে। তার ছেলে-সন্তানরা তার উত্তরাধিকারী হবে না। মুসলমান হিসাবে তার কোন প্রকার সাক্ষ্য গ্রহণ করা হবে না। এ থেকে নিস্তার পেতে হলে তাকে প্রথমে গোসল করে কালিমা পাঠ করে নতুন ভাবে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন- ০৫১৮৬) ৮৪০৯১।3%545389499544% অর্থ : যে ব্যক্তি বিশ্বাসের বিষয়কে অবিশ্বাস করে, তার আমল নষ্ট হয়ে যাবে আর পরকালে সে ক্ষতিগ্রস্ত দের অন্তর্ভুক্ত হবে। (সুরা মায়েদা £ ৫) সুতরাং তাকে নতুন করে কালিমা-ই শাহাদাত পাঠ করতে হবে। নুতন করে স্ত্রীর সাথে বিয়ের আকদ করতে হবে । তবে ইমাম আবু হানীফা (রহঃ)-এর নিকট বিয়ের এ আকদে নতুন করে মোহর দিতে হবে না।
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।