তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১৮৭ “তোমরা এমন মাসআলার ফতওয়া নির্দ্বিধায় দিয়ে থাক, যদি তার চেয়ে সহজ কোন বিষয় উমর রোঃ)- এর নিকট উপস্থিত করা হত, তাহলে তার সমাধানের জন্য তিনি বদরী সাহাবীদের ডাকতেন ।” | আসলেই সাহাবীদের ফতওয়া দেয়ার সময় ভয়ে চেহারা হলুদ হয়ে যেত। মনে হত, তারা যেন জান্নাত ও জাহান্নামের মাঝে দীড়িয়ে আছেন। এক ঘটনা । একবার মরক্কোর লোকেরা ইমাম মালেক রেহঃ)-এর নিকট একজন লোককে পাঠাল চল্লিশটি মাসআলার ফতওয়া নেয়ার জন্য । এত দূর দেশ থেকে এল যে, গমনাগমনেই কয়েক মাস লেগে গেল । লোকটি এসে ইমাম মালেক (রহঃ)-কে চল্লিশটি মাসআলা জিজ্ঞেস করল । তখন ইমাম মালেক (রহঃ) মাত্র চারটি মাসআলার উত্তর দিলেন। আর বাকি ছত্রিশটি মাসআলার ক্ষেত্রে বললেন- এগুলোর জবাব আমার জানা নেই। লোকটি বিনয় নম্র কণ্ঠে বলল, হুজুর! আমাকে যারা পাঠিয়েছে, তাঁদের গিয়ে কী বলব? ইমাম মালেক (রহঃ) অত্যন্ত স্পষ্ট ভাষায় বললেন, গিয়ে তাদের বলবে, মালেক তা জানে না। এ কারণেই বলা হয়- _৩০১ ১০৮৯০ ১০৫ ধা: ৪১৩ EE “ইলম তিন প্রকার £ এক. চির অবধারিত আয়াত। দুই. বিগত দিনের ফয়সালাকৃত বিষয়সমূহ । তিন. “আমি জানি না” একথা বলা ।” ূ অথচ বর্তমানে আমাদের ভাব দেখলে মনে হয় সব সমস্যার সমাধান আমাদের মুখস্থ । যে কোন ফতওয়া প্রদানে আমরা প্রস্তুত, যেন আমরা মুজতাহিদে মুতলাক। আল্লাহ আমাদের রক্ষা করুন। আজ যদি আমরা কোন ইসলামী আইনে অনুশাসিত দেশে থাকতাম, তাহলে আমাদের গ্রেফতার করা হত। কারণ, শাসকের ক্ষমতা আছে অযোগ্য মুফতী, মুর্খ চিকিৎসক এ ধরনের লোকদের গ্রেফতার করে বন্দী করা। মনে কর, তুমি যদি একটি চিকিৎসালয় খুলে বস; অথচ তুমি চিকিৎসা সম্পর্কে কোন লেখা-পড়া করনি। আর সাইনবোর্ডে তোমার নাম এভাবে লিখে রাখ, ডাক্তার বেলাল, বা ডাক্তার নাজীব। তাহলে প্রশাসন কী করবে? যদি তোমার নিকট কোন প্রকার সার্টিফিকেট না থাকে, তাহলে অবশ্যই তোমাকে গ্রেফতার করবে। কারণ, চিকিৎসকের পরামর্শ লোকদের জীবন-মরণের সাথে জড়িত । তাহলে যে ব্যক্তি আল্লাহর পথের সন্ধান দেয় আর বলে, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এ পথে গেলে তোমাদের চির মুক্তি হবে, তাহলে কি এমন ব্যক্তির মর্যাদা ও দায়িত্ব চিকিৎসকের চেয়ে কম? নিশ্চয় নয়। তাই এই ধরনের লোকদের নিয়ন্ত্রণ করা ইসলামী সরকারের দায়িতৃ । আবু আলী আযযারীর বলেন, আমি আহমদ ইবনে হাম্বল রেহ)-কে জিজ্ঞেস করলাম, কোন ব্যক্তি এক লক্ষ . হাদীস মুখস্ত করল, তাহলে কি সে ফতওয়া দিতে পারবে? তিনি বললেন, না। আমি বললাম, দুই লক্ষ হাদীস মুখস্ত করলে কি ফতওয়া দিতে পারবে? আহমদ ইবনে হাম্বল (রহঃ) বললেন, না। আমি বললাম, তিন লক্ষ হাদীস মুখস্ত করলে কি ফতওয়া দিতে পারবে? আহমাদ ইবনে হাম্বল (রহঃ) বললেন, না। আমি বললাম, পাচ লক্ষ হাদীস মুখস্ত করলে কি ফতওয়া দিতে পারবে? আহমদ ইবনে হাম্বল (রহ) বললেন, আশা করি পারবে ।

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।