১৮৬ | তাফসীরে সূরা তওবা এর একটি আরেকটি থেকে কিছুতেই বিচ্ছিন্ন হতে পারে না। কেউ যদি মুখে 4 ১ এ) ১ বলে অথচ আল্লাহর বিধানের বিপরীত কোন বিধান মেনে চলে, তাহলে মনে করতে হবে, তার কালিমা পাঠে ক্রটি রয়েছে। সাহাবায়ে কিরামের যুগের একটি ঘটনার কথা মনে পড়ল। কুদামা ইবনে মাযয়ূন (রাঃ) বাহরাইনে ছিলেন। জারুদ ও আবু হুরায়রা (রাঃ) এসে হযরত উমর (রাঃ)- এর নিকট সাক্ষ্য দিলেন, তিনি মদ পান করেছেন। কুদামা ছিলেন উমর (রাঃ)-এর দুধভাই । উমর (রাঃ) কুদামা ও তার স্ত্রীকে মদীনায় ডেকে পাঠালেন । তারা মদীনায় এলেন। কুদামা (রাঃ)-এর স্ত্রীও তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করল । তখন উমর (রাঃ) তাকে আশি দোররা মারার নির্দেশ দিলেন। তখন কুদামা (রাঃ) অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিবাদ করে বললেন, হে উমর! আমার বিরুদ্ধে তুমি কোন ২১৮৮7949575 একটি দোররাও মারতে পারবে না। উমর (রাঃ) বললেন, কেন পারব না? কুদামা (রাঃ) বললেন, কা আল্লাহ তা“আলা বলেছেন-_ BILLS SS GLE CB CE SLE, A ASE San 0 Gad Loi BSG হি 28122214156 _. অর্থ : যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তারা যা খেয়েছে তাতে তাদের কোন পাপ নেই। যখন তারা আল্লাহকে ভয় করেছে, ঈমান এনেছে এবং সৎকাজ করেছে । আর আল্লাহ সৎকর্মপরায়ণদের পছন্দ করেন। (সুরা মায়েদা : ৯৩) সুতরাং আমার বিরুদ্ধে আমার কৃতকর্মে কোন প্রকার পাপের অভিযোগ থাকতে পারে না। কেননা, আমি আল্লাহকে ভয় করেছি। ঈমান এনেছি । হিজরত করেছি। জিহাদে অংশগ্রহণ করেছি। সুতরাং আমার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ থাকতে পারে না। হযরত কুদামা (রাঃ)-এর কথা শুনে হযরত উমর (রাঃ) বিস্ময়ে থ হয়ে গেলেন। সাহাবায়ে কিরামকে ডাকলেন। তাদের বিষয়টি খুলে বললেন। কুদামা (রাঃ)-এর কথাও বললেন। তারপর তিনি সাহাবায়ে কিরামের মতামত চাইলেন। আজকে আমাদের অবস্থার কথা একটু ভেবে দেখুন। আমরা হলে সাথে সাথে ফতওয়া দিয়ে দিতাম। আমাদের অনেকের অবস্থা তো এমন যে, ইলম-কালাম কিছুই নেই; অথচ এর চেয়ে বেশি কঠিন মাসআলার ফতওয়া নিশ্চিন্তে দিয়ে দেই৷ তুমি যদি তাকে বল, আবু হানীফা (রহঃ) এমন বলেছেন- তাহলে অহঙ্কারের সাথে বলবে, আবু হানীফা আবার কে? যদি বলা হয়, ইমাম শাফেয়ী (রহঃ) অমুক কথা বলেছেন। তাহলে সে বলবে, ET এভাবে দুঃসাহসিকতার সাথে আমরা আজ মুজতাহিদে মুতলাকদের উপেক্ষা করে চলছি। দেখা যাবে, আরবী জানে না, অলংকার শাস্ত্রের বয়ান-বদী’ সম্পর্কে কোন জ্ঞান নেই । কুরআন অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটসমূহের জ্ঞান নেই । কুরআনের কোন কোন আয়াত রহিত হয়ে গেছে, কোন আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কোন আয়াত রহিত হয়ে গেছে, তারও কোন জ্ঞান নেই। অথচ অত্যন্ত গর্বের সাথে বলে, আমি মুফতী । তাদের অবস্থা হল, আমরাও মানুষ, তারাও মানুষ । সুতরাং বাধার কি আছে? তারা যেমন ফতওয়া দিয়েছিলেন, আমরাও ফতওয়া দিব। জনৈক প্রাজ্ঞ ব্যক্তি একটি চমৎকার কথা বলেছিলেন_ 34 Pl এ ৩০৮ ae ৩৮ ৬০১ ৩০৮০ 4১০4৬ ০5৫
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।