তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১৮৩ মূল যেতে দিত না। মুহাম্মদ কুতুব সাত বৎসর পর্যন্ত জেলে ছিলেন। তার বোনও তখন জেলে ৷ তিনি জেলেই তার বোনের সাথে সাক্ষাৎ করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সে বলল, আবেদন অনুমোদন করার ক্ষমতা আমার নেই। কারণ, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- মুহাম্মদ ইবনে কুতুবকে বলে দাও, জীবিত বা মৃত কোন অবস্থায়ই তাকে তার বোনকে দেখতে দেয়া হবে না। এ ঘটনার এক বৎসর পরই মুহাম্মদ কুতুব ও তার বোন জেল থেকে মুক্তি পান। আর শারাবী জুম'আ কোন এক অভিযোগে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হল। বাদশাহ ফয়সালের মধ্যস্থতায় মুহাম্মদ কুতুব ও তার বোন মুক্তি পেয়েছিলেন। শারাবী জুম“আ জেলে যাওয়ার পর একবার তার জন্য তার স্ত্রী ফলমূল নিয়ে এল জেল গেটে পুলিশ বলল, এতে কি? শারাবী জুম'আর স্ত্রী বলল, এগুলো আমার স্বামী শারাবী বেগের জন্য এনেছি। পুলিশ বলল, আপনার স্বামী শারাবী জুম“আ? স্ত্রী বলল, হ্যা। পুলিশ বলল, আপনার স্বামী আইন করেছিলেন, জেলখানায় কোন ফল ঢুকতে দেয়া যাবে না। তিনি যখন মন্ত্রী ছিলেন, তখন আমরা তার কথা মেনে চলেছি। এখনো এ আইন বাতিল করা হয়নি। তাই আমরা এ আইন মান্য করতে বাধ্য । এ ফল তার নিকট পৌছানো কোনভাবেই সম্ভব নয়। নিরাশ হয়ে তার স্ত্রী ফিরে গেল। শামস বাদরান মিসর গোয়েন্দা বিভাগের প্রধান ছিল এবং শেষে মন্ত্রী হয়েছিল। জীবনের শেষ দিকে তাকেও জেলে যেতে হয়েছিল । প্রায়ই বলত, আল্লাহ সাইয়্যেদ কুতুবকে রহম করুন। হয়তো এটাই জেলখানার সেই প্রকোষ্ঠ, যেখানে আমি তাকে বন্দী করেছিলাম। শামস বাদরানের নির্দেশেই সাইয়্যেদ কুতুবকে সেখানে শাস্তি দেয়া হত। সে জেলে যাওয়ার পর যেসব পুলিশ তাকে শাস্তি দেয়ার জন্য আসত, তারা বলত, হে বেগ! আমাদের দোষ কি? আপনিই তো আমাদের এসব সেলের বন্দীদের এভাবে শাস্তি দেয়া শিখিয়েছেন। যে রাতে শামস বাদরানকে জেলে নেয়া হল, সে তখন ক্রোধে ফেটে যাচ্ছে আর ইখওয়ানের সদস্যরা বিজয় তাকবীর দিচ্ছে। আসলে আল্লাহর খেলা বুঝা বড় মুশকিল । আল্লাহ তা'আলা বলেন- ০54৫950৫০৫৩ 2 অর্থ : আল্লাহ তার কাজে ক্ষমতাবান। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। (সূরা ইউসুফ ৪ ২১) মূল কথা হল, বাথ পার্টির লোকেরা দুনিয়া অর্জনের জন্য এ পার্টিতে যোগ দিয়েছে। সাদ্দাম তাদের দুনিয়ার লোভ দেখিয়েছে । দুনিয়ার ক্ষমতা লাভের জন্য, স্বাচ্ছন্দে বাচার জন্য তারা এই দলে এসেছে । পরকালের জন্য, মরার জন্য তারা বাথ পার্টিতে যোগ দেয়নি। তাই এই বাথ পার্টির লোকেরা ইরানের এই শিয়াদের সাথে কিছুতেই পারবে না, যারা মজবুত বিশ্বাসের উপর দৃঢ় রয়েছে, যারা হুসাইন (রাঃ)-এর শাহাদতের চিন্তা- চেতনায় লালিত-প্রতিপালিত । তবে মনে রাখতে হবে, আমরা কিন্ত ইরাকের পরাজয় কামনা করি না। সাদ্দামের ' পতনও চাই না। আমরা আল্লাহর নিকট সর্বদা এ আবেদন ও দু'আ করি, হে আল্লাহ! সাদ্দামের চেয়ে ভাল শাসক ইরাকের ক্ষমতায় সমাসীন কর। আল্লাহ তা'আলা বলেন- ০4893৩5৮৫৮৮ 28151 28/৫138 অর্থ: তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সংসারবিরাগীদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। আমি পূর্বে আলোচনা করেছি, আদী ইবনে হাতেম তাঈ খ্রিস্টান ছিলেন৷ যখন তিনি ইসলাম গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এলেন, তখন তার গলায় ক্রুশ ঝুলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন- osha 91 “এই মূর্তিটি ফেলে দাও ৷”

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।