তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৮ তাফসীরে সুরা তওবা ০ aE SL dl Jl ০ ৮৫৮ ও ০০০৪৭ ১৯৪ ০৪৭১) ত৫০ ces Hs Mom 1955 od 5 ১০০০০০৭3১৯৪ অর্থ : রি ওর তারা ভরত ৰক বেছে রি ওয়াদা করেছে (অতঃপর ভঙ্গ করেছে)...যারা সদকা বণ্টনে আপনাকে (নবীকে) দোষারোপ করে... সিজন ৮55578717৮5 42 CTE কারো উল্লেখ-ই বাদ পড়বে না। এভাবে এ সুরা মুনাফিকদের সকল ভেদ ও গোপন বিষয়ের আলোচনা করে তাদের অপমানিত ও লাঞ্চিত করেছে। এ কারণে এ সুরাকে সূরাতুল বুহুস ও সূরাতুল মুবাসারাও বলা হয়। বুহুস ও মুবাসারা অর্থ আলোচনা । এ সূরায় মুনাফিকদের গোপন ও রহস্যময় বিষয়সমূুহের আলোচনা করা হয়েছে। বিসমিল্লাহ না লিখা ও তার প্রাসঙ্গিক আলোচনা এ সূরাটিই কুরআনের একমাত্র সূরা, যার শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখা হয়নি। কেন লিখা হয়নি? এ প্রসঙ্গে বেশ কয়েকটি অভিমত রয়েছে। ১. জাহিলী যুগে আরবদের নিয়ম ছিল, তারা যদি কোন চুক্তি ভঙ্গ ও ছিন্ন করার ইচ্ছা করত, তখন তারা পত্র লিখে প্রতিপক্ষকে জানিয়ে দিত। আর সে পত্রে ‘বিসমিল্লাহ’ লিখত না। আল্লাহ তাআলা এ সুরার মাধ্যমে রাসূল ও মুশরিকদের মাঝে বিদ্যমান চুক্তি ছিন্ন ও ভঙ্গের ঘোষণা দিয়েছেন এবং তাদের চার মাসের অবকাশ দিয়েছেন। তাই এ সুরাটি “বিসমিল্লাহ' ছাড়া অবতীর্ণ হয়েছে। ২. ইমাম নাসায়ী (রহঃ) তীর সূত্র পরম্পরায় হযরত ওসমান (রাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন- আমাদেরকে ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি ওসমান (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, যে নিয়মে কুরআনের সূরাগুলোর বিন্যাস করা হয় অর্থাৎ প্রথম দিকে শতাধিক আয়াত সম্বলিত সূরাগুলো রাখা হয়। পরিভাষায় এ সূরাগুলোকে মিয়ীন বলা হয়। তারপর শতের কম আয়াত সম্বলিত সূরাগুলো রাখা হয়। পরিভাষায় এ সুরাগুলোকে মাসানী বলা হয়। সুতরাং কুরআন বিন্যাসের এই নিয়ম হিসাবে আগে সুরা তাওবা তার পর সূরা আনফাল লিখার প্রয়োজন ছিল। কিন্তু কেন আপনি তার ব্যতিক্রম করলেন? তদুপরি এ সূরা দুটিকে মিলিয়ে লিখেছেন, মাঝে “বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখেননি। এর কারণ কিঃ জবাবে ওসমান (রাঃ) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট কোন আয়াত অবতীর্ণ হলে তিনি যাদের দ্বারা অহী লিখাতেন, তাদের কাউকে ডাকতেন। তারপর বলতেন, এটা অমুক সূরার সাথে লিখে রাখ। সূরা আনফাল মদীনায় প্রথম অবতীর্ণ সূরাগুলোর একটি । আর সুরা তাওবা মদীনায় অবতীর্ণ সর্বশেষ সূরা । অথচ উভয় সূরার আলোচ্য বিষয় ও ঘটনাবলি প্রায় সামঞ্জস্যপূর্ণ । ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের স্পষ্টভাবে বলে যাননি যে, সূরা তাওবা সূরা আনফালের অংশ নয়। আমরা তখন ধারণা করলাম যে, সূরা তাওবা সূরা আনফালেরই অংশ । তাই এক সাথে মিশিয়ে লিখেছি এবং উভয় সূরার মাঝে “বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখিনি। ৩. খারীজা, আবু ইসমা প্রমুখ কুরআন বিশারদ তাবেঈ বলেছেন হযরত উসমান (রাঃ)-এর খিলাফতকালে কুরআন সংকলন শুরু হলে রাসূলের সাহাবীদের মাঝে মতবিরোধ দেখা দিল। কতিপয় সাহাবী বললেন, তাওবা ও আনফাল একই সুরা । আর অন্যান্য সাহাবী বললেন, না, বরং দুটি দুই সুরা । তাই যারা বলেছিলেন, দুই সুরা, তাদের মতের প্রতি লক্ষ্য রেখে দুই সূরার মাঝখানে কিছু জায়গা খালি রাখা হল। আর "_. যারা এক সুরা বলেছিলেন তাদের প্রতি লক্ষ্য রেখে “বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখা থেকে বিরত থাকা হল। এতে উভয় মতের সাহাবীগণ সন্তুষ্ট হলেন এবং উভয়ের মতামত কুরআন সংকলনের ক্ষেত্রে প্রতিফলিত হল। ৩]

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।