১৭৮ | তাফসীরে সূরা তওবা কিছুলোক আছে, তারা অতি উৎসাহী হয়ে সত্য-মিথ্যা যাচাই না করেই বলে, ব্রিনিদাদের ত্রিকোণ বিশিষ্ট এক বিশেষ জায়গায় দাজ্জাল রয়েছে। ত্রিকোণ বিশিষ্ট এ জায়গাটি বারমুদার নিকটে অবস্থিত। এ জায়গার বৈশিষ্ট্য হল, বিমান বা অন্য যে কোন কিছু তার উপর দিয়ে উড়ে গেলে তা অদৃশ্য হয়ে যায়। বারমুদা দক্ষিণ আমেরিকায় বলে জানা যায়। মাহদী সম্পর্কে আমরা আলোচনা করছিলাম । এ ব্যাপারে বেশ ভালভাবে মনে রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাহদী আর শিয়াদের মাহদী এক নয়। শিয়াদের মাহদী হল, মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী । বালক বয়সে তার তিরোধান হয়। শিয়ারা বিশ্বাস করে, তিনি নাকি একটি গুহায় আত্মগোপন করে আছেন। শেষ যুগে আত্মপ্রকাশ করবেন। তিনি শিয়াদের দ্বাদশ ইমাম । তাদের ধারণা মতে, এ মাহদী অবশ্যই আহলে বাইত অর্থাৎ নবী পরিবারের লোক । শিয়াদের ধর্মীয় বিধান হল, তাদের ইমাম মাহদী অর্থাৎ মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী আবির্ভূত হওয়ার পূর্বে কোন আন্দোলন, বিপ্লব ও যুদ্ধ করা যাবে না। কিন্তু খোমিনী এসে তাদের এ বিশ্বাসে এক নতুন ধারা সংযোজন করে । বলে, কেউ ইমাম মাহদীর প্রতিনিধি হতে পারে এবং প্রতিনিধির নেতৃত্বে বিপ্লব, আন্দোলন, যুদ্ধ সব কিছুই করা যায়। তিনি নির্দেশ দিলেন, এই তাগুত, ইরানের এই শাহ রেজা পাহলবীর বিরুদ্ধে বিপ্লব কর। তার সিংহাসনকে উল্টে দাও । খোমিনীর নির্দেশে ইরানের শিয়ারা বিপ্লুব করল। শাহকে পদচ্যুত করল। এরপর ইরাক ইরানে আক্রমণ করলে খোমিনী বলল, তোমরা ইরাকের বিরুদ্ধ যুদ্ধ কর। তার দাবি মতে, সে এ নির্দেশ দিতে পারে। কারণ, সে নাকি তাদের মাহদীর প্রতিনিধি। শিয়াদের নিকট তার এ নির্দেশ শিরোধার্য। শিয়াদের নিকট তাদের ইমামগণ নিষ্পাপ । তাই খোমিনীর কোন কথাই মিথ্যা বা ভুল নয়। তারা নির্দিধায় খোমিনীর কথা মেনে নিয়ে জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। তারা তাদের ইমাম মাহদীর প্রতিনিধির নেতৃত্বে যুদ্ধ করে। খোমিনীর এই দর্শন, এই মতবাদ শিয়াদের বিপ্লবী বানিয়েছে। শাহকে তারা বিতাড়িত করেছে। যুদ্ধ করেছে। পৃথিবীর দিকে দিকে শিয়া মতবাদ প্রতিষ্ঠায় তারা শক্তি সঞ্চয় করছে। শিয়া সম্প্রদায়কে তুচ্ছ ভাবলে ভুল হবে। এ সম্প্রদায়ের আকীদা-বিশ্বাসের সাথে মিশে আছে জীবনকে জয় করার অনন্ত পিপাসা । তারা বিশ্বাস করে, তাদের যে কেউ আশুরার দিনে নিহত হোক বা ইরান সীমান্তে যুদ্ধে মৃত্যুবরণ করুক, তারা সুবাই শহীদ । তাই খোমিনী দৃপ্তকষ্ঠে ঘোষণা করল, ইরাকের বিরুদ্ধে এই যুদ্ধে আমি এক লক্ষ যোদ্ধা চাই, যারা দুই লক্ষ নিয়মিত যোদ্ধার আগে এগিয়ে যাবে । এভাবেই তারা এগিয়ে গেছে এবং হানাদার ইরাকীদের তাড়িয়ে দিয়েছে। ইরাকীদের অধিকাংশ ট্যাঙ্ক জ্বালিয়ে দিয়েছে । এ যুদ্ধে উভয় পক্ষের যারা শরীক হয়েছিল, তাদের খুব কম লোকই জীবন নিয়ে ফিরে আসতে পেরেছিল । ইরাক-ইরান যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ। এ যুদ্ধে খোমিনীর প্রতিরোধ প্রবল ছিল। আমি চাইনি, এ যুদ্ধে সাদ্দামের বিরুদ্ধে খোমিনীর বিজয় হোক। অথচ আমি বিশ্বাস করি যে, সাদ্দাম কাফির। ইসলামের সাথে তার কোন সম্পর্ক নেই। আর খোমিনীর কুফরীর ব্যাপারে আমি নিশ্চিত নই । তবে সে যে ফাসেক, তাতে কোন সন্দেহ নেই। কারণ, সে সাহাবীদের ব্যাপারে আপত্তিকর ধারণা পোষণ করে । হ্যা, যদি একথা প্রমাণিত সত্য হয় যে, তারা কুরআনে পরিবর্তন, তাতে সংযোজন ও বিয়োজনে বিশ্বাসী- যেমন ইহসান এলাহী জহীর (রহঃ) বলেছেন- তাহলে তো তারা নিঃসন্দেহে কাফির। তবে সাহাবায়ে কিরামকে অপছন্দ করা, তাদের কাউকে গালমন্দ করা ইত্যাদি বিষয়গুলো জঘন্য হলেও এজন্য তাদের ক্লাফি-যুরতাদ বলা যায় না। যে সব বিশ্বাস তাদের ধর্ম থেকে বের করে দেয়, তা হল, এ বিশ্বাস করা যে, হযরউ আয়েশ রাঃ) নৈতিক চরিত্রে কলুষিত ছিলেন। কেননা, তা কুরআনের সুস্পষ্ট বক্তব্যের বিপরীত । আর এ বিশ্বাস করা যে, কুরআনে সংযোজন-বিয়োজন হয়েছে। এ বিশ্বাসও যে কাউকে কাফির সাব্যস্ত করে। এ ছাড়া শিয়াদের অন্যান্য ১২-খ
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।