তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১৭৭ প্রাণীটি বলল, তোমরা এই যে গির্জাটি আছে, তার মাঝে অবস্থিত লোকটির নিকট যাও। সে তোমাদের সংবাদ জানতে খুব আগ্রহী । আমরা দ্রুত তোমার নিকট এলাম ! আমরা তার ব্যাপারে ভীত ছিলাম । আমরা ভাবলাম, সে শয়তান। লোকটি বলল, তোমরা আমাকে বিসানের খেজুর বাগানের সংবাদ দাও। আমরা বললাম, তার কোন অবস্থা তুমি জানতে চাচ্ছ? লোকটি বলল, আমি জিজ্ঞেস করছি তার বৃক্ষ সম্পর্কে। খেজুর গাছগুলো কি ফল দেয়? আমরা বললাম, হ্যা । লোকটি বলল, শুনে নাও। শীঘ্রই সে ফল দিবে না। লোকটি বলল, তোমরা আমাকে তবারিয়া দরিয়ার সংবাদ দাও। আমরা বললাম, তার কোন অবস্থা তুমি জানতে চাও? লোকটি বলল, তাতে কি পানি আছে? আমরা বললাম, হ্যা, তাতে প্রচুর পানি আছে। লোকটি বলল, শীত্বই তার পানি শেষ হয়ে যাবে। লোকটি বলল, তোমরা আমাকে যৌর ঝরনার সংবাদ দাও। আমরা বললাম, তার কোন অবস্থা তুমি জানতে চাও? লোকটি বলল, ঝরনায় কি পানি আছে? | আমরা বললাম, হ্যা তাতে প্রচুর পানি আছে।. লোকেরা তার পানি দিয়ে চাষাবাদ করে। লোকটি বলল, তোমরা আমাকে উম্মীদের নবীর সংবাদ দাও? তিনি কী করছেন? আমরা বললাম, তিনি মক্কায় আবির্ভূত হয়েছেন। ইয়াসরিবে অবস্থান করছেন। লোকটি বলল, তার বিরুদ্ধে কি আরবরা যুদ্ধ করছে? আমরা বললাম, হ্যা। লোকটি বলল, তিনি তাদের সাথে কেমন আচরণ করছেন? আমরা তাকে বললাম, তিনি তার পার্বতী আরবদের উপর বিজয় লাভ করেছেন। আর তারা তার অনুগত হয়ে গেছে। লোকটি বলল, তেমনই হবে। আমরা বললাম, হ্যা । লোকটি বলল, শুনে নাও। তার অনুগত হয়ে যাওয়াই তাদের জন্য উত্তম। এখন আমি তোমাদের আমার খবর বলছি। আমি মাসীহ দাজ্জাল। হয়তো শীঘ্রই আমাকে আত্মপ্রকাশের অনুমতি প্রদান করা হবে। আমি বেরিয়ে যাব। পৃথিবীতে ছুটে বেড়াব। চল্লিশ দিনের মধ্যে সকল শহরে-নগরে পৌছব। তবে মক্কা-মদীনা ছাড়া । এ দুই নগরীতে প্রবেশ করা আমার জন্য হারাম। আমি যখনই এর কোন একটিতে প্রবেশ করতে চাইব, আমার সামনে নাঙ্গা তরবারী হাতে ফেরেস্তা এগিয়ে আসবে । তারা আমাকে Tn EE A লতার হিত রয়েছ জাম কিংডম বর না, এটাই মদীনা, এটাই মদীনা, এটাই মদীনা ৷ শুনে নাও, নিশ্চয় তা ঘটবে। তামীম দারীর ঘটনাটি আমাকে বিস্মিত করেছে। নিশ্চয় ঘটনাটি আমি তোমাদেরকে দাজ্জাল, মক্কা ও মদীনা সম্পর্কে যা বলতাম, তার সাথে মিলে যাচ্ছে। শুনে নাও, তা শামের সমুদ্রে বা ইয়ামানের সমুদ্রে রয়েছে এবং তা পূর্ব দিকে রয়েছে। ১২-ক

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।